ঢাকা , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬ , ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশজুড়ে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫ ৭ নভেম্বরের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরলেন প্রধানমন্ত্রী সুহানার লিপ-সিঙ্কে মুগ্ধ শাহরুখ, নিজেই মানলেন নিজের দুর্বলতা তৃতীয় বিয়ের চার মাসেই স্ত্রীকে নিয়ে বাড়ি ছাড়ছেন আমির খান জঙ্গলে নাবালিকাকে ধর্ষণের পর খুনের অভিযোগ স্ত্রীকে মৃত অবস্থায় পেয়ে মরদেহ টুকরো করার দাবি নরেশের স্ত্রীসহ শ্বশুরবাড়ির ৭ সদস্যকে হত্যার অভিযোগ ক্যাবচালকের বিরুদ্ধে রাবিতে ব্যাডমিন্টন কোর্ট নিয়ে সংঘর্ষ, তদন্তের নির্দেশ শেরপুরে জয় বাংলা স্লোগানে মিছিলের চেষ্টা, গ্রেপ্তার ৫ রাজশাহী বইমেলায় প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর ভিড় দর্শনার্থীর ভিড়, বই বিক্রিতে হতাশা মান্দায় দুর্নীতির অভিযোগে ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী শাহ মখদুম (রহ.) ক্বারিয়ানা, হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা পরিদর্শনে রাসিক প্রশাসক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহীবাসীকে জেলা পরিষদ প্রশাসকের বাণী পূর্বপুরুষের স্মৃতিবিজড়িত পুঠিয়া রাজবাড়ি দেখতে চান টালিউড অভিনেত্রী অঙ্গনা রায় পেকিন হাঁস পালনে লাখপতি সিংড়ার জাহিদ সিংড়ায় পাখি শিকারে বাধা দেওয়ায় মাছচাষীকে গুলি, হাসপাতালে ভর্তি নগরীতে দুই ভাইকে অপহরণ করে টাকা আদায়, জুয়া অ্যাপসহ গ্রেপ্তার ১ পাওনা টাকা চাওয়ায় ছোট ভাইয়ের মাথা ফাটালো বড় ভাই নগরীজুড়ে মাদক কারবারি ও অনলাইন জুয়াড়ী সহ গ্রেপ্তার ৩০

ক্যাটরিনাকে বিয়ের আগে রাধিকার সঙ্গে সম্পর্ক? অভিনেত্রীর বা়ড়ি থেকে পাওয়া গেল ভিকির বিশেষ জিনিস

  • আপলোড সময় : ১৩-০৯-২০২৫ ১০:৫৫:৩৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৯-২০২৫ ১০:৫৫:৩৫ অপরাহ্ন
ক্যাটরিনাকে বিয়ের আগে রাধিকার সঙ্গে সম্পর্ক? অভিনেত্রীর বা়ড়ি থেকে পাওয়া গেল ভিকির বিশেষ জিনিস ক্যাটরিনাকে বিয়ের আগে রাধিকার সঙ্গে সম্পর্ক? অভিনেত্রীর বা়ড়ি থেকে পাওয়া গেল ভিকির বিশেষ জিনিস
গোপনীয়তা বজায় রেখে ক্যাটরিনা কইফকে বিয়ে করেছিলেন ভিকি কৌশল। কিন্তু ক্যাটরিনার সঙ্গে বিয়ের আগে কি রাধিকা মদনের সঙ্গে সম্পর্কে ছিলেন অভিনেতা? সম্প্রতি একটি ঘটনাকে ঘিরে এই জল্পনা তৈরি হয়েছে।

২০২১ সালের ডিসেম্বর মাসে চারহাত এক হয়েছিল ক্যাটরিনা ও ভিকির। কর্ণ জোহরের অনুষ্ঠান থেকে তাঁদের সম্পর্কের সূচনা। তবে সম্পর্কের কথা গোপন রেখেছিলেন তাঁরা। নীরবে কড়া নিরাপত্তার মধ্যে বিয়ে করেছিলেন তাঁরা। ভিকি ও ক্যাটরিনার জুটি দেখে মুগ্ধ হয়েছিল তাঁদের অনুরাগীরা। বর্তমানেও তাঁরা সুখী দাম্পত্যে রয়েছে বলে শোনা যায়। কিন্তু এ বার খবর ছড়াল, ভিকির সঙ্গে সম্পর্কে ছিলেন রাধিকা মদন।

২০২১ সালে একটি বিশেষ অ্যাওয়ার্ড পেয়েছিলেন ভিকি। সেই খবর শিরোনামে আসে। সম্প্রতি রাধিকার বাড়িতে গিয়েছিলেন ফারহা খান। বাড়িতে একটি জায়গায় দেখা যায় সেই অ্যাওয়ার্ডটি রাখা, যেটি পেয়েছিলেন ভিকি। অবাক হন ফারহা। এ নিয়ে প্রশ্নও করেন, কিন্তু এড়িয়ে যান রাধিকা। সেই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে একটি পুরস্কার পেয়েছিলেন রাধিকাও। কিন্তু ভিকির অ্যাওয়ার্ডটি তাঁর কাছে কী ভাবে পৌঁছোল, তা নিয়ে উঠছে প্রশ্ন।

নেটাগরিকের অনুমান, নিশ্চয় সেই সময়ে সম্পর্কে ছিলেন ভিকি ও রাধিকা। তাই অভিনেতার সেই অ্যাওয়ার্ড পাওয়া গেল রাধিকার বাড়িতে। তবে আরও একটি বিষয় তুলে ধরেছেন নেটাগরিক। রাধিকা ও ভিকির ভাই সানি কৌশল ‘শিদ্দত’ বলে একটি ছবিতে জুটি বেঁধেছিলেন। সেই ছবির সময়ে সানি ও রাধিকার মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়েছিল বলেও গুঞ্জন ছড়িয়েছিল। সেই সূত্র ধরেই কোনও ভাবে এই অ্যাওয়ার্ড রাধিকার বাড়িতে পৌঁছে গিয়েছিল কি না, সেই দিকটাও ভেবে দেখছেন নেটাগরিক।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পূর্বপুরুষের স্মৃতিবিজড়িত পুঠিয়া রাজবাড়ি দেখতে চান টালিউড অভিনেত্রী অঙ্গনা রায়

পূর্বপুরুষের স্মৃতিবিজড়িত পুঠিয়া রাজবাড়ি দেখতে চান টালিউড অভিনেত্রী অঙ্গনা রায়