ঢাকা , শুক্রবার, ০৫ জুন ২০২৬ , ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাম পরিস্থিতি পর্যবেক্ষণে রামেক হাসপাতাল পরিদর্শন করলেন জেলা প্রশাসক পাঁচ শতাব্দীর বটবৃক্ষের ছায়ায় এগ্রোইকোলজি নেতৃত্বের সম্মাননা পাঁচ শতাব্দীর বটবৃক্ষের ছায়ায় এগ্রোইকোলজি নেতৃত্বের সম্মাননা কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় রাণীশংকৈলে আনন্দ মিছিল ছয়তলা ভবনের ছাদ থেকে পড়ে ব্যবসায়ীর মৃত্যু রাজশাহীতে বিজিবির মাদকবিরোধী অভিযানে ভারতীয় মদ, ট্যাপেনটাডল ও ইয়াবা জব্দ তানোরে ৫০ গ্রাম হেরোইনসহ মাদককারবারি গ্রেফতার মান্দায় ঐতিহ্যবাহী যাত্রাপালা ‘দেবী সুলতানা’ মঞ্চস্থ নানার বাড়ি থেকে ফেরার পর নিখোঁজ, খালে মিলল যুবকের লাশ তানোরে বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে(ডিসি)শহিদুল ইসলাম রাণীনগরে তিন ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই নিয়ামতপুরে ২০০ লিটার চোলাই মদসহ মাদক কারবারি গ্রেপ্তার নিয়ামতপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ডাসকো'র ৬০০ গাছের চারা বিতরণ স্বর্ণের পুতুলের প্রলোভন, শেষে শ্বাসরোধে হত্যা; গ্রেফতার তান্ত্রিক শামসুল গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠায় সব দলের জন্য সমান সুযোগ চায় বিএনপি: মির্জা ফখরুল তানোরে হিন্দু,বৌদ্ধ,খ্রিস্টান ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় সভা উত্তরাঞ্চলের রাজনীতিতে নতুন আলোচনায় ঠাকুরগাঁওয়ের কামাল আনোয়ার,কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি পদে মনোনীত তানোরে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যান তহবিলের অর্থ বিতরণ রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ, ‘গুপ্তলীগ’ আখ্যা রাজশাহীতে আমিরপুর খেয়াঘাটের ইজারা স্থায়ী বাতিলের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত

রাশিয়া থেকে তেল কিনে যাচ্ছে আমেরিকার নেতৃত্বাধীন সামরিক জোটের সদস্যেরাও!

  • আপলোড সময় : ১৩-০৯-২০২৫ ১০:৫১:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৯-২০২৫ ১০:৫১:০০ অপরাহ্ন
রাশিয়া থেকে তেল কিনে যাচ্ছে আমেরিকার নেতৃত্বাধীন সামরিক জোটের সদস্যেরাও! রাশিয়া থেকে তেল কিনে যাচ্ছে আমেরিকার নেতৃত্বাধীন সামরিক জোটের সদস্যেরাও!
রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধ থামানোর জন্য মরিয়া চেষ্টা চালাচ্ছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কখনও হুমকি দিয়ে, শাসিয়ে, কখনও আবার সুর কিছুটা নরম করে নিজের লক্ষ্যপূরণের চেষ্টা করেছেন। কিন্তু এখনও অভিষ্ট পূরণ হয়নি। এই অবস্থায় শনিবার রাশিয়ার উপর ফের নিষেধাজ্ঞা চাপানোর হুঁশিয়ারি দিলেন ট্রাম্প। রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করার জন্য চাপ দিয়ে রাখলেন আমেরিকার নেতৃত্বাধীন সামরিক জোট ‘নেটো’র সদস্য দেশগুলিকেও।

বস্তুত, রাশিয়া থেকে তেল কেনার জন্য ভারতের উপর ইতিমধ্যে অতিরিক্ত শুল্ক চাপিয়ে রেখেছেন ট্রাম্প। তবে তার পরেও রাশিয়াকে থামাতে পারেননি তিনি। এই অবস্থায় ভারতের প্রসঙ্গে আবার সুর নরম করতে শুরু করেছেন মার্কিন প্রেসিডেন্ট। ভারতের উপর ৫০ শতাংশ হারে শুল্ক চাপানো যে সহজ ছিল না, তা মেনে নিয়েছেন তিনি। যে ভারতের অর্থনীতিকে ‘মৃত অর্থনীতি’ বলে খোঁচা দিয়েছিলেন ট্রাম্প, সেই ভারতের প্রসঙ্গেই এ বার ভিন্ন সুরে কথা বলছেন তিনি। এই শুল্ক চাপানোর ফলে বিশ্বের পঞ্চম বৃহৎ অর্থনীতির দেশ ভারতের সঙ্গে যে আমেরিকার সম্পর্কে ফাটল ধরেছে, তা-ও মেনে নিয়েছেন তিনি। এ বার ট্রাম্প এ-ও মেনে নিলেন যে আমেরিকার নেতৃত্বাধীন সামরিক জোট ‘নেটো’র সদস্য দেশগুলিও রাশিয়া থেকে তেল কিনে যাচ্ছে।

শনিবার ‘নেটো’র সদস্য দেশগুলিকে একটি চিঠি পাঠিয়েছেন ট্রাম্প। ওই চিঠির মূল নির্যাস হল রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করতে হবে। সমাজমাধ্যমে ওই চিঠির বিষয়ে পোস্ট করে ট্রাম্প লিখেছেন, “যদি ‘নেটো’র প্রতিটি দেশ একমত হয়ে একই পদক্ষেপ করবে এবং রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে দেয়— তবে আমিও রাশিয়ার উপর বড় ধরনের নিষেধাজ্ঞা চাপাতে প্রস্তুত।” আন্তর্জাতিক সামরিক জোটের প্রসঙ্গে ট্রাম্পের দাবি, কোনও কোনও সদস্যদেশ রাশিয়া থেকে তেল কেনায় তিনি হতবাক হয়ে গিয়েছেন। রাশিয়ার সঙ্গে দর কষাকষিতে এর প্রভাব পড়ছে বলেও মনে করছেন ট্রাম্প। যদিও কোন কোন দেশ রাশিয়ার থেকে তেল কিনছে, তা স্পষ্ট ভাবে উল্লেখ করেননি তিনি।

রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করার জন্য ‘নেটো’র উপর চাপ দিয়ে ট্রাম্প লিখেছেন, “আপনারা তৈরি থাকলে আমিও তৈরি আছি। আমাকে শুধু বলুন, কখন? আমি বিশ্বাস করি বর্ধিত নেটো গোষ্ঠী চিনের উপর ৫০-১০০ শতাংশ শুল্ক চাপাবে। রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধ থেমে গেলেই তা আবার প্রত্যাহার করে নেওয়া হবে।” ট্রাম্পের দাবি, ‘নেটো’-র সদস্য রাষ্ট্রগুলি এই পদক্ষেপ করলেই রুশ-ইউক্রেন যুদ্ধ থামানো যাবে। বস্তুত, রাশিয়া থেকে তেল কেনা দেশগুলির মধ্যে ভারতও রয়েছে। তবে তাৎপর্যপূর্ণ ভাবে শনিবারের ওই সমাজমাধ্যম পোস্টে চিনকে নিশানা করলেও ভারতের প্রসঙ্গে আলাদা করে কোনও মন্তব্য করেননি মার্কিন প্রেসিডেন্ট।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

গোদাগাড়ীতে হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার