ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ স্বামী-স্ত্রী গ্রেফতার ৮ ঘণ্টা পর রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক বাড়ির খুদে সদস্যের জন্য নুডল্‌স কেনার সময়ে কী কী দেখে নেবেন সিংড়ায় সেলাই মেশিন,টিউবওয়েল ও অনুদানের চেক বিতরণ করলেন এমপি আনু হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু তানোর উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা ভোর থেকে ফের ইরানের একাধিক শহরে বিস্ফোরণ, আরও এক মার্কিন সেনার মৃত্যু গুরুদাসপুরে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত নগরীতে হেরোইন সহ মাদক কারবারী মিন্টু গ্রেপ্তার নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৩ সিএনজি স্টেশন মালিকদের ধর্মঘটের হুঁশিয়ারি পুঠিয়ায় এডিপি প্রকল্পের আওতায় স্কুল-কলেজে শিক্ষা উপকরণ বিতরণ বিশ্বকাপের ভক্তদের উৎসবে হামলার হুমকি তদন্ত করছে ফেডারেল কর্তৃপক্ষ চাঁপাইনবাবগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টা এনজিওকর্মীর শিশুকে ধর্ষণের পর হত্যা করে পালিয়ে যাওয়ার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে ভাড়া বাসায় আটকে রেখে কিশোরীকে একাধিকবার ধর্ষণ দুলাভাই গ্রেপ্তার সিরাজদিখানে তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ধানের মিলে আটকে মারধরের দাবি গোপালগঞ্জে আবাসিক হোটেল থেকে পাঁচ নারীসহ আটক ১১ অনুমতি না নিয়েই তাঁকে জোর করে চুম্বন শ্রেয়া ভয়াবহ দুর্ঘটনার পর যা বললেন বেকা নিকোলস

ফেনীতে দেশীয় অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেপ্তার, ৪টি চোরাই গরু উদ্ধার

  • আপলোড সময় : ১৩-০৯-২০২৫ ০৯:১৪:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৯-২০২৫ ০৯:১৪:৫৭ অপরাহ্ন
ফেনীতে দেশীয় অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেপ্তার, ৪টি চোরাই গরু উদ্ধার ফেনীতে দেশীয় অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেপ্তার, ৪টি চোরাই গরু উদ্ধার
ফেনীর মোহাম্মদ আলী বাজার এলাকায় অভিযান চালিয়ে ৩টি ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ইয়াসিনসহ ৬জনকে দেশীয় অস্ত্রশস্ত্রসহ গ্রেপ্তার করেছে র‍্যাব-৭, চট্টগ্রাম।  এসময় তাদের কাছ থেকে ৪টি চোরাই গরু এবং ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়।

শনিবার (১৩ সেপ্টেম্বর) সকালে ফেনীর মোহাম্মদ আলী বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। 

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় , কতিপয় চোর ফেনী জেলার সীমান্তবর্তী ছাগলনাইয়া ও ফুলগাজী থানা এলাকা থেকে একটি পিকআপে করে কিছু গরু চুরি করে নিয়ে যাচ্ছে। এমন তথ্যের শনিবার সকাল  পৌনে ৮টায় র‍্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল ফেনী জেলার ফেনী সদর থানাধীন মোহাম্মদ আলী বাজারস্থ পার্টি প্ল্যান কমিউনিটি সেন্টারের বিপরীত পাশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাকা রাস্তার উপর একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে।

চেকপোস্টে র‍্যাবের দিকে আসা সন্দেহজনক একটি পিকআপ ভ্যানকে (ঢাকা মেট্রোঃ ন-১৯-৬২১৮) থামানোর সংকেত দিলে গাড়িটি না থামিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় র‍্যাব সদস্যরা ধাওয়া করে পিকআপ ভ্যানটি আটক করে এবং গাড়ির ভেতরে থাকা ৬ জনকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলো: জামান হোসেন মানিক (৫০), সে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার গাংরা গ্রামের মৃত আব্দুল হালিমের ছেলে, মোঃ আরিফুল ইসলাম (৩২), সে একই থানার দক্ষিণ লাটিমা গ্রামের মৃত আব্দুল রাজ্জাকের ছেলে, মোঃ ইয়াসিন (৪৬), সাচকি গ্রামের মৃত তরু মিয়া, আব্দুল কাদের (৩৭), সে সোনাগাজী থানার চরচান্দিয়া গ্রামের মৃত ইলিয়াসের ছেলে, মোঃ হারুন (৩৫), সে ফেনী জেলার সোনাগাজী থানার চর খেয়াজ গ্রামের মৃত ইলিয়াসের ছেলে, মোঃ সুলতান আহম্মদ (২৬), সে একই জেলার ফুলগাজী থানার শ্রীপুর গ্রামের মৃত হাসান উল্লা ‘র ছেলে। 

জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানায়, তারা দীর্ঘদিন যাবৎ পরস্পর যোগসাজশে ফেনী জেলার সীমান্তবর্তী এলাকায় চুরি ও ডাকাতির সাথে জড়িত। উদ্ধারকৃত ৪টি গরু তারা ফেনী জেলার ছাগলনাইয়া ও ফুলগাজী থানা এলাকা থেকে চুরি করেছে বলে স্বীকার করেছে। উদ্ধারকৃত ৪টি গরুর আনুমানিক বাজার মূল্য প্রায় আড়াই লাখ টাকা।

র‍্যাব জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামিদের এবং উদ্ধারকৃত মালামাল বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের ছাগলনাইয়া পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
৮ ঘণ্টা পর রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক

৮ ঘণ্টা পর রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক