ঢাকা , শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ , ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন তানোরে তিন বছর যাবত ঝুলে আছে ব্রীজ নির্মাণ ঝুঁকি নিয়ে চলাচল সংবাদ সম্মেলনে অভিযোগ অস্বীকার, ‘উদ্দেশ্যপ্রণোদিত’ সংবাদ প্রকাশের প্রতিবাদ নাজির হাসানের ২০ দিন হেঁটে টেকনাফ থেকে তেঁতুলিয়া ব্রাহ্মণবাড়িয়ার ফাহিম ফুটবল তুলতে গিয়ে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু লোভ দেখিয়ে শিশুকে আখক্ষেতে নিয়ে গেলেন রাশেদ, অতঃপর... বাগমারায় জেলা প্রশাসকের পরিদর্শন, শিক্ষা উপকরণ ও সহায়তা সামগ্রী বিতরণ মার্কিন ঘাঁটিতে ইরানের ভয়াবহ হামলা, একাধিক এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংসের দাবি   আল্লাহর পথে আহ্বানকারীর জন্য রয়েছে বিশেষ পুরস্কার তীব্র গরমে বড় ঝুঁকিতে বাংলাদেশ, জানালো বিশ্বব্যাংক আগস্ট মাসের জ্বালানি তেলের দাম ঘোষণা ​এবিএস ফাউন্ডেশনের উদ্যোগে ইমাম গাযযালী গার্লস স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ আগামী শনিবার তিন দিনের সফরে রাজশাহী আসবেন ভূমিমন্ত্রী বর্ষায় জলাবদ্ধতা নিরসনে রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রম জোরদার রাজশাহীর পদ্মা নদীতে নৌকাডুবি: বাবা-ছেলের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক প্রকাশ পদ্মায় নৌকাডুবির ২ দিন পর নিখোঁজ বাবা-ছেলের মরদেহ উদ্ধার ফুটবল তুলতে গিয়ে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু উরফি জাভেদের খোলামেলা ভিডিও নিয়ে তোলপাড় বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা নিতে রাজি মিয়ানমার

মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন আজ, ব্যালট বাক্সের নমুনা তৈরি

  • আপলোড সময় : ১৩-০৯-২০২৫ ০৮:২৭:৪৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৯-২০২৫ ০৮:২৭:৪৫ অপরাহ্ন
মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন আজ, ব্যালট বাক্সের নমুনা তৈরি মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন আজ, ব্যালট বাক্সের নমুনা তৈরি
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের শনিবার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। 

নির্বাচন কমিশনার এফ নজরুল ইসলাম জানিয়েছেন, প্রার্থীরা বিকেল ৫টা পর্যন্ত সশরীরে উপস্থিত হয়ে তাঁদের মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন। বর্তমানে রাকসু ও সিনেটের ছাত্র প্রতিনিধি - এই দুটি পদে মোট ৩২০ জন প্রার্থীর মনোনয়ন বহাল রয়েছে।

আগামী ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য নির্বাচনের জন্য এরই মধ্যে ব্যালট বাক্সের নমুনা তৈরি করা হয়েছে। সকালে সেই নমুনা নির্বাচন কমিশনে নিয়ে আসা হয়। নির্বাচন কমিশনার জানান, মোট ১০২টি ব্যালট বাক্স তৈরি করা হবে। এই নির্বাচনে ওএমআর শিটে ভোট গ্রহণ করা হবে এবং মেশিনের মাধ্যমে গণনা করা হবে। ডাকসু ও জাকসু নির্বাচনের অভিজ্ঞতা থেকে মেশিনে ভোট গণনার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান নির্বাচন কমিশনার।

মোট ৮টি একাডেমিক ভবনে ভোট গ্রহণ সম্পন্ন হওয়ার পর সিলেট ভবনে ভোট গণনা করা হবে বলে জানানো হয়েছে। আশা করা হচ্ছে, ডাকসু ও জাকসু নির্বাচনের চেয়েও কম সময়ে রাকসু নির্বাচনের ফলাফল প্রকাশ করা সম্ভব হবে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, রাকসুতে ২৬০ জন, সিনেট ছাত্র প্রতিনিধিতে ৬২ জন এবং ১৭টি হল সংসদ নির্বাচনে ৬০৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। রাকসুতে ভিপি পদে ২০ জন, জিএস পদে ১৫ জন এবং এজিএস পদে ১৬ জন প্রার্থী হয়েছেন।

তফসিল অনুযায়ী, ১০ সেপ্টেম্বর প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হয়েছে, ১১ সেপ্টেম্বর প্রকাশিত প্রার্থিতার তালিকায় আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি করা হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) মনোনয়নপত্র প্রত্যাহার এবং রবিবার (১৪ সেপ্টেম্বর) চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও নির্বাচনি প্রচারনা শুরু হবে। ভোট গ্রহণ ও ফলাফল প্রকাশিত হবে ২৫ সেপ্টেম্বর।

এদিকে, নির্বাচনকে ঘিরে এখন পর্যন্ত ৬টি প্যানেল ঘোষণা করেছেন প্রার্থীরা। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন

রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন