ঢাকা , বুধবার, ০১ জুলাই ২০২৬ , ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীতে পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী কাশিয়াডাঙ্গা থানায় গাঁজা সহ নারী মাদক কারবারী গ্রেপ্তার বিপিজেএ রাজশাহী শাখার নব-নির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ রুয়েটে ক্লাইমেট ক্যাম্প অনুষ্ঠিত জয়া : পর্তুগালকে খুব ভালোবাসি কিন্তু সারাক্ষণ আর্জেন্টিনা-ব্রাজিল চিৎকার শুনতে হয় আমেরিকার বড় চমক: বি-২ বিমান থেকে এবার ‘স্টিথ’ অ্যান্টি-শিপ মিসাইল উৎক্ষেপণ জার্মানির যে রেকর্ড স্পর্শ করল ব্রাজিল কেপ ভার্দে ও আর্জেন্টিনার মধ্যে কে জিতবে জানালেন ঘানার সেই তান্ত্রিক ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস চুরির অভিযোগে শিশুর মাথা ন্যাড়া করে নির্যাতন গফরগাঁওয়ে শিশুকে নিয়ে বিশ্রাম কক্ষে মসজিদের ইমাম দুই তরুণীর চুল কেটে দিল গ্রামবাসী ১৭১তম ঐতিহাসিক মহান সাঁওতাল দিবস বিদ্রোহ উপলক্ষে আলোচনা সভা নগরীর মতিহার ও পবায় নারীসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার হিলিতে খাবারের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণের চেষ্টা চাঁপাইনবাবগঞ্জে পদ্মা ও মহানন্দায় ডুবে তিনজন নিখোঁজ গাছের পাতায় মিলল আধুনিক শহর তৈরির গোপন নকশা জুলাই গণ-অভ্যুত্থান মামলায় হাসানুল হক ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী, দখলে নিয়েছে বিস্তৃত এলাকা ‘রামমন্দির ট্রাস্টে কোনো মুসলিম থাকলে এতক্ষণে এনকাউন্টার করতো’

রাজশাহীতে ২৪ লাখ টাকার স্বর্ণলংকার উদ্ধার; নারী-সহ দুই চোর গ্রেফতার

  • আপলোড সময় : ১৩-০৯-২০২৫ ০৮:১৯:১০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৯-২০২৫ ০৮:১৯:১০ অপরাহ্ন
রাজশাহীতে ২৪ লাখ টাকার স্বর্ণলংকার উদ্ধার; নারী-সহ দুই চোর গ্রেফতার রাজশাহী নগরীতে চোরাই স্বর্ণ ও রূপার অলংকার উদ্ধার-সহ ২ জন চোরকে
রাজশাহী নগরীতে চোরাই স্বর্ণ ও রূপার অলংকার উদ্ধার-সহ ২ জন চোরকে গ্রেফতার করেছে পুলিশ। 

শুক্রবার (১২ সেপ্টেম্বর) মোহনপুর থানার হরিরামপুর চাঁদপুর গ্রাম থেকে তাদের গ্রেফতার শাহমখদুম থানা পুলিশ।  

গ্রেফতারকৃতরা হলো, মোঃ সোহাগ আলী (২২), সে রাজশাহীর মোহনপুর থানার হরিরামপুর চাঁদপুর গ্রামের চাঁন মোহাম্মদ মন্ডলের ছেলে ও মাইমুনা আক্তার জেরিন (১৭), সে রাজশাহী নগরীর শাহমখদুম থানার ডাঙ্গীপাড়া এলাকার মোঃ নজরুল ইসলামের মেয়ে।

শনিবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর ক্রাইম এন্ড অপস), মোঃ গাজিউর রহমান, পিপিএম।

তিনি জানান, গত (১৮ আগস্ট) ভুক্তভোগী মোঃ রফিকুল ইসলাম (৩৮) তার ছেলেকে চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যান এবং ২১ আগস্ট নিজ বাড়িতে ফিরে এসে দেখেন আলমারিতে রাখা স্বর্ণ ও রূপার অলংকার নেই। অনেক খোঁজা-খুঁজির পরও না পেয়ে তিনি ধারণা করেন তার অলংকারাদী চুরি হয়েছে।

এদিকে ভূক্তভোগীর বাড়িতে প্রায় ৭-৮ মাস ধরে বসবাসরত ভাতিজি জেরিনের আচরণ সন্দেহজনক মনে হলে তিনি শুক্রবার নগরীর শাহমখদুম থানা পুলিশকে অবহিত করেন।

জেরিনকে থানায় নিয়ে এসে ব্যাপক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, বাড়ির সবাই ঘুমিয়ে গেলে জেরিন আসামি সোহাগ আলীর পরামর্শে (২১ আগস্ট) সকাল ১০টায় স্বর্ণ ও রূপার অলংকার চুরি করে পবা থানাধীন নওহাটায় সোহাগের কাছে পৌঁছে দেয়।

জেরিনের দেওয়া তথ্যের ভিত্তিতে শাহমখদুম থানার অফিসার ইনচার্জ (ওসি) মাছুমা মুস্তারীর সার্বিক তত্ত্বাবধানে এসআই মো. আব্দুল্লাহেল বাকী ও সঙ্গীয় ফোর্স মোহনপুর থানা পুলিশের সহযোগিতায় হরিরামপুর চাঁদপুর গ্রামে অভিযান চালিয়ে আসামি সোহাগ আলীকে গ্রেফতার করে। এ সময় তার হেফাজত থেকে ১৪ ভরি ১ আনা ৪ রতি স্বর্ণের অলংকার (আনুমানিক মূল্য ২৩,৫৫,১৮৪ টাকা) এবং ২১ ভরি ৭ আনা রূপা (আনুমানিক মূল্য ৪৭,১৬২ টাকা) উদ্ধার করে।

এ ব্যপারে গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে শাহমখদুম থানায় একটি চুরির মামলা রুজু হয়েছে।

শনিবার সকালে তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে প্রেরণ করেছে পুলিশ।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নানা আয়োজনে রাজশাহীতে সাঁওতাল বিদ্রোহ দিবস পালন

নানা আয়োজনে রাজশাহীতে সাঁওতাল বিদ্রোহ দিবস পালন