ঢাকা , শনিবার, ২৭ জুন ২০২৬ , ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাম ও হামের উপসর্গে মৃত্যু ৭০০ ছড়াল নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ৩ রাজশাহী কলেজিয়েট স্কুলের দ্বিশত বর্ষপূর্তির অনুষ্ঠান হবে এক ঐতিহাসিক মিলনমেলা: ভূমিমন্ত্রী বয়স কমাতে ব্যবহার করতে পারেন ৫টি আই সিরাম প্যাচ নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯ ‘স্বামীর চেয়েও আপনাকে বেশি ভালবাসি’, ভক্তের কথায় লজ্জা পেলেন শাহরুখ ঠাকুরগাঁও বিডি হলের পাশে রহস্যজনক যুবকের মরদেহ উদ্ধার, মোবাইল ফোনের সূত্রে মিলল পরিচয় ভেনেজুয়েলায় ভূমিকম্প: মৃত বেড়ে একলাফে ৫৮৯! রাজশাহীতে বিপুল পরিমান গাঁজাসহ মাদক কারবারী গ্রেফতার সিংড়া পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা মাদকবিরোধী দিবসে রাজশাহীতে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ সেপটিক ট্যাংকে বিষাক্ত গ্যাসে ৪ জনের মৃত্যু নির্যাতন প্রতিরোধে কার্যকর আইন ও জবাবদিহিমূলক রাষ্ট্রের দাবি আশুরার গুরুত্ব ও তাৎপর্য! উপশহর নিউ মার্কেট এলাকায় রাস্তা ও ড্রেনের উন্নয়নে পরিদর্শনে রাসিক প্রশাসক পীরগঞ্জে নদীতে ডুবে শিশুর মৃত্যু, এসএসসি পরীক্ষার্থী নিখোঁজ THE Sustainability Impact Ratings 2026-এ রুয়েটের সাফল্য, বিশ্বে ৬০১–৮০০ ব্যান্ডে অবস্থান রাজশাহীতে ৬৬ হাজার ৩৯৫ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা মহানগরীতে পুলিশের অভিযানে আটক ৩১ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

রাজশাহীতে বিভাগীয় তায়কোয়ানডো পুমসে চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত

  • আপলোড সময় : ১৩-০৯-২০২৫ ০৭:০৩:১৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৯-২০২৫ ০৭:০৩:১৯ অপরাহ্ন
রাজশাহীতে বিভাগীয় তায়কোয়ানডো পুমসে চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত রাজশাহীতে বিভাগীয় তায়কোয়ানডো পুমসে চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” স্লোগানকে ধারণ করে বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশনের আয়োজনে শুক্রবার (১২ সেপ্টেম্বর ২০২৫) রাজশাহীতে অনুষ্ঠিত হলো বিভাগীয় তায়কোয়ানডো ওপেন পুমসে চ্যাম্পিয়নশিপ ২০২৫।

সকাল ৯টা থেকে জেলা জিমনেসিয়ামে দিনব্যাপী এই প্রতিযোগিতা শুরু হয়। উদ্বোধন ঘোষণা করেন বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি ও রাষ্ট্রীয় সনদপ্রাপ্ত কৃতি ফুটবলার হাসানুজ্জামান খান বাবলু। উৎসবমুখর পরিবেশে রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আগত প্রায় ৩০০ প্রতিযোগী অংশ নেন। ক্ষুদে থেকে শুরু করে কিশোর-কিশোরী ও তরুণ খেলোয়াড়রা অংশগ্রহণ করে প্রতিযোগিতায় প্রাণবন্ত আবহ তৈরি করে।

বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়, এ ধরনের প্রতিযোগিতা সারাদেশে তায়কোয়ানডোকে আরও জনপ্রিয় করে তুলবে এবং নতুন প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করবে। আয়োজকরা জানান, রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা থেকে খেলোয়াড়দের অংশগ্রহণে ক্রীড়াঙ্গনে ব্যাপক সাড়া সৃষ্টি হয়েছে।

সন্ধ্যায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসকের এনডিসি ও ক্রীড়াঙ্গনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

রাজশাহী জেলা ক্রীড়া সংস্থা ও রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত এই চ্যাম্পিয়নশিপের সঞ্চালনা করেন রাজশাহী বিভাগীয় তায়কোয়ানডো অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মুমিত হাসান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজশাহী তায়কোয়ানডো দোজাংয়ের সাধারণ সম্পাদক মোজাফফর হোসেন, রাজশাহী জেলা ক্রীড়া অফিসার জাহাঙ্গীর হোসেন, রাজশাহী তায়কোয়ানডো দোজাংয়ের সভাপতি সেকেন্দার আলী, বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশনের উপদেষ্টা ইঞ্জিনিয়ার একেএম রফিকুল ইসলাম, এডহক কমিটির সদস্য আরিফ রাব্বানী, বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক এটিএম গোলাম মাহবুব, সহকারী প্রশিক্ষক ইহতেশামুল আলম, মাসুদ রানা, আসিক মাহমুদসহ আরও অনেকে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ৩

নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ৩