ঢাকা , বুধবার, ০৬ মে ২০২৬ , ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামায়াাতে ইসলাম আফিম মাদকের চেয়েও বিপজ্জনক: বুলু যে গ্রামে ছেলে-মেয়ের বিয়ে দিতে চায় না কেউ! ১১ বছরের ছাত্রীর অন্তঃসত্ত্বা: পলাতক শিক্ষক, ভিডিওতে নিজেকে নির্দোষ দাবি রাজশাহীতে অনুষ্ঠিতব্য ৫০ ওভার ক্রিকেট টুর্নামেন্ট ‘শহীদ জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট’ হিসেবে নামকরণ গাবতলীতে অগ্নিকাণ্ডে মৃত্যু পরিবারকে খাদ্য-বস্ত্র ও আর্থিক সহায়তা প্রদান করলেন সাবেক এমপি লালু শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় শিক্ষকদের দলমতের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধ থাকতে হবে: এমপি মিলন কৃষকের মুখে হাসি: গোমস্তাপুরে সাড়ে ৪ কিমি নতুন রাস্তার নির্মাণ কাজ শুরু রামুতে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র-গুলিসহ আটক ৭ নিয়ন্ত্রণ হারিয়ে ভবনে ঢুকে গেল বিমান, বিধ্বস্ত হয়ে নিহত ৩ দেশে পর্যাপ্ত কোরবানির পশু আছে,আমদানির প্রয়োজন নেই : প্রাণিসম্পদ মন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ড দিবস আজ স্বামীকে আটকে রেখে গৃহবধূকে দলবদ্ধ ধ-র্ষ-ণ, আটক ৪ কিশোরগঞ্জে শিক্ষার্থীসহ আটক ৪৪ ; মুচলেকায় মুক্তি হাতে আস্ত আম নিয়ে মেট গালায় ইশা আম্বানি! মায়ের গয়নাকে কীভাবে ব্লাউজ বানিয়ে পরলেন? ‘ইরানকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে’ শাপলা চত্বরে হেফাজতের ৫৮ জন নিহত, প্রধান আসামি শেখ হাসিনা নারায়ণগঞ্জে র‌্যাবের ৩ সদস্যকে কুপিয়ে জখম যুদ্ধবিরতির মধ্যেই কেন আমিরশাহীতে হামলা ইরানের মাঝ আকাশ থেকে হঠাৎ উধাও! কাতারের কাছে 'জরুরি সঙ্কেত' দেওয়ার পরই চরম বিপাকে মার্কিন বিমান মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে মানব পাচারের অভিযোগ, কম্বোডিয়ায় বিক্রি ৬ যুবক

চলে গেলেন সালমান খানের সহ-অভিনেতা মুকুল দেব

  • আপলোড সময় : ২৪-০৫-২০২৫ ০২:৩০:৪৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৫-২০২৫ ০২:৩০:৪৩ অপরাহ্ন
চলে গেলেন সালমান খানের সহ-অভিনেতা মুকুল দেব চলে গেলেন সালমান খানের সহ-অভিনেতা মুকুল দেব

বলিউডের জনপ্রিয় অভিনেতা মুকুল দেব আর নেই। মাত্র ৫৪ বছর বয়সে গতকাল শুক্রবার (২৩ মে) গভীর রাতে দিল্লির একটি হাসপাতালে মৃত্যবরণ করেন তিনি। বেশ কিছু দিন ধরেই তিনি শারীরিক অসুস্থতায় ভুগছিলেন বলে জানা গেছে। 

মুকুলের মৃত্যুর খবর সামাজিক মাধ্যমে প্রথমে জানান অভিনেতা মনোজ বাজপায়ি। মনোজের মতোই বড় ভাই রাহুলের এক বান্ধবী অভিনেত্রী দীপশিখা নাগপালও সামাজিক মাধ্যমে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। এ অভিনেতার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া মায়ানগরীতে। সদ্যপ্রয়াত অভিনেতার বন্ধুরা সঙ্গে সঙ্গে পৌঁছে যান তার বাড়িতে।

অভিনেত্রী দীপশিখা অভিনেতার একটি পুরোনো ছবিসহ ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করে লিখেছেন— RIP। মাত্র ৫৪-য় বন্ধু চলে গেল! এটা কী হলো? আমি এটা বিশ্বাস করতে পারছি না মুকস।

বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন মুকুল দেব। ছোটপর্দা থেকে বড়পর্দা— সর্বত্র অনায়াস গতিবিধি ছিল তার। প্রথম সিনেমা ‘দস্তক’-এ পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছিল তাকে। এ সিনেমা দিয়ে বলিউডে পা রাখেন সাবেক বিশ্বসুন্দরী সুস্মিতা সেনও। সালমান খানের সঙ্গে ‘জয় হো’ সিনেমায় মুকুলের অভিনয় আলাদা করে নজর কেড়েছিল দর্শক-সমালোচকদের। হিন্দি ছাড়াও তার ঝুলিতে মালয়ালি, গুজরাটি, পাঞ্জাবি, মারাঠি, ইংরেজি এবং বাংলা সিনেমাও রয়েছে। একাধিক বাংলা ছবিতে কাজ করেছিলেন মুকুল দেব। তালিকায় ‘আওয়ারা’, ‘বচ্চন’, ‘সুলতান: দ্য স্যাভিয়ার’ উল্লেখযোগ্য। সব কটি সিনেমাতেই নায়কের ভূমিকায় অভিনয় করেন জিৎ।

নয়াদিল্লিতে এক পাঞ্জাবি পরিবারে জন্ম মুকুল দেবের। বড় ভাই রাহুল দেবও জনপ্রিয় অভিনেতা। মুকুলের বাবা হরি দেব সেই সময়ের সহকারী পুলিশ কমিশনার ছিলেন। বিভিন্ন সংস্কৃতির সঙ্গে ছোট ছেলের প্রাথমিক পরিচিতি গড়ে তুলেছিলেন তিনিই। হরি দেব মুকুলকে আফগান সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন। অভিনয়ের পাশাপাশি পুশতু ও ফার্সি ভাষায় দক্ষ ছিলেন সদ্যপ্রয়াত অভিনেতা। এ ছাড়া মুকুল ‘ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় উড়ান অ্যাকাডেমি’র একজন প্রশিক্ষণপ্রাপ্ত পাইলটও ছিলেন।


নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পুলিশের সামনেই আরডিএ এর টেন্ডার বাক্স ছিনতাই

পুলিশের সামনেই আরডিএ এর টেন্ডার বাক্স ছিনতাই