ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন নিয়ামতপুরে জুলাই শহীদ দিবস’ উদযাপন উপলক্ষে আলোচনা সভা রাজশাহীতে ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব শুরু রাজপাড়ায় গাঁজা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড ​ভূমিমন্ত্রী আগামীকাল দুই দিনের সফরে রাজশাহী আসবেন পীরগঞ্জে জুলাই শহিদ দিবসে আলোচনা সভা স্বামী-সন্তানকে হত্যার ভয় দেখিয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে রাজশাহীতে ছাত্রদলের স্মরণসভা বিধবা নারীকে পিটিয়ে হাত-বুকের হাড় ভেঙে দিলেন আ.লীগ নেতা নদীতে গোসলে নেমে পানিতে ডুবে ৪ শিক্ষার্থীর মৃত্যু বিচ্ছেদের পরে অর্জুনের সঙ্গে নাম জড়াল মৌনীর, ক্ষোভপ্রকাশ ক্রিস্টলের জুলাই শহিদ দিবসে শহিদ স্মৃতিস্তম্ভে রাসিক প্রশাসকের শ্রদ্ধা নিবেদন ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু নীতিমালা লঙ্ঘন করে সেচ মটর স্থাপন জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি ‘অটোপাসের’ অপসংস্কৃতি থেকে দেশকে বের করে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আত্রাই নদীতে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার, দুই দিন পর মিলল সন্ধান বর্ষার আগমনের সঙ্গে সঙ্গে নওগাঁ মান্দা উপজেলায় বেড়েছে ডিঙ্গি নৌকার চাহিদা হরমুজকে ইরানের ‘দখলমুক্ত’ করতে আমেরিকার জোড়া হানা মহান মুক্তিযুদ্ধের পরে জুলাই আন্দোলন হচ্ছে বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন: বিভাগীয় কমিশনার

ভারতে আটক ২৪ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর

  • আপলোড সময় : ২৪-০৫-২০২৫ ০২:৩০:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৫-২০২৫ ০২:৩০:০৫ অপরাহ্ন
ভারতে আটক ২৪ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর ভারতে আটক ২৪ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর
ভারতে আটক আটক ২৪ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শুক্রবার রাতে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বালাতাড়ী সীমান্তে ৯৩২ নম্বর পিলারের কাছে বিজিবি ও বিএসএফের মধ্যে অনুষ্ঠিত পতাকা বৈঠকের মাধ্যমে এ হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়। পরে বিজিবি ফেরত আসা বাংলাদেশিদের তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেয়।
পতাকা বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন লালমনিরহাট ১৫-বিজিবি ব্যাটলিয়নের উপঅধিনায়ক মেজর হাসনাইন। আর বিএসএফের পক্ষে ছিলেন ভারতীয় ৩-বিএসএফ ব্যাটলিয়নের এসি এসএইচএল সিমতি। বৈঠকে নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাছেন আলী, খলিশাকোঠাল ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল আলিম, বালাতাড়ি ওয়ার্ডের ইউপি সদস্য মহির উদ্দিনসহ বিজিবির বিভিন্ন পর্যায়ের সদস্য উপস্থিত ছিলেন।
বিজিবি সূত্র জানায়, ভারতীয় বিএসএফের ৩-নম্বর ব্যাটালিয়নের অধীন করলা ক্যাম্পে অবস্থানরত কিছু অভিবাসী বাংলাদেশিকে সীমান্ত দিয়ে ঢুকিয়ে দেওয়ার পরিকল্পনার খবর পায় বিজিবি। তারা বিএসএফকে বার্তা দিয়ে জানায়, প্রকৃত বাংলাদেশি হলে নিয়ম মেনে পরিচয় নিশ্চিত করে ফিরিয়ে নেওয়া হবে। তবে অন্য দেশের নাগরিকদের কোনোভাবেই ঢুকতে দেওয়া হবে না।
এর প্রেক্ষিতে বিএসএফ প্রাথমিকভাবে ২৪ জনের নাম ও পরিচয়ে বিজিবির কাছে পাঠায়। সেই তালিকা যাচাই-বাছাই করে পরিচয় নিশ্চিত হওয়ার পর পতাকা বৈঠকের মাধ্যমে তাদেরকে গ্রহণ করে বিজিবি। পরে স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে তাদেরকে পরিবারের কাছে তুলে দেওয়া হয়।
 
ভারত থেকে ফেরত আসা বাংলাদেশিরা হলেন, কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার দাসিয়ার ছড়া সমন্বয়টারী গ্রামের জসিম উদ্দিনের ছেলে তাজুল ইসলাম (২৫), তার স্ত্রী আম্বিয়া বেগম (১৯), মেয়ে তাসলিমা (৭), মা তানেকা বেগম (৪৬), বোন তাহেরা খাতুন (৭), দাসিয়ার ছড়া কামালপুর গ্রামের আছর আলীর ছেলে মানব আলী (২৩), তার স্ত্রী রুমি বেগম (২০), একই গ্রামের নজির হোসেনের ছেলে আব্দুল কাদের (৩১), তার স্ত্রী সাথী বেগম (২৮), ছেলে শহিদুল (৯), মেয়ে কাজলী (২), উপজেলার আরাজী নেওয়াশী গ্রামের কাজী উদ্দিনের ছেলে জায়দুল হক (৫৫), তার স্ত্রী আন্জুমা বেগম (৪৩), ছেলে আশিক বাবু (১৪), মেয়ে জান্নাতি খাতুন (১৯), জামাতা রবিউল (২২) ও ১০ মাস বয়সি নাতি জুনায়েদ, উপজেলার ভাঙ্গামোড় বটতলা গ্রামের নজির হোসেনের ছেলে হাসেন আলী (৩৫), তার স্ত্রী আলমিনা বেগম (২৯), মেয়ে হাছিনা (১৩), ছেলে আরিফ (৪), আরমান (২) ও নাগেশ্বরী উপজেলার গোপালপুর গ্রামের আব্দুস ছালাম (৫০)।

বিজিবি-১৫ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর হাসনাইন বলেন, ‘নিয়ম অনুযায়ী পতাকা বৈঠকের মাধ্যমে ২৪ জন বাংলাদেশি নারী-পুরুষ ও শিশুকে ফিরিয়ে আনা হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি

জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি