ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নোয়াখালীতে কিশোর গ্যাংয়ের ১৮ সদস্য আটক নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ রিভার সিটি প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত নগরীর চন্দ্রিমায় চিকিৎসকের বাড়ির কেয়ারটেকার গ্রেফতার, ২ হাজারের বেশি ইয়াবা উদ্ধার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল এআইয়ের অপব্যবহার রুখতে উদ্যোগ, গাইডলাইন প্রণয়নের পথে সরকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন একজন ক্ষণজন্মা দেশ প্রেমিক ও রাষ্ট্রনায়ক...এমপি নয়ন বিয়েবাড়িতে আরেক পিস রোস্ট চাওয়ায় মারামারি, আহত ৩ গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি সীমান্তে ২৮ জনকে পুশ ইনের চেষ্টা লালমনিরহাটের তিন সীমান্ত দিয়ে ৩৩ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, রুখে দিলো বিজিবি লক্ষ্মীপুর হাসপাতালে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরকে ধর্ষণ, ওয়ার্ডবয় আটক চাঁপাইনবাবগঞ্জে ছাত্রীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় ৫০ জনের মৃত্যু নওগাঁর সাপাহার সীমান্তে নারী-শিশুসহ ১৭ জনকে পুশইনের চেষ্টা ফের উত্তপ্ত মণিপুর! অবাধে গুলিবর্ষণ, ঘটনাস্থলেই মৃত্যু কুকি সম্প্রদায়ের ৩ জনের রাজশাহীতে চরবাসীর বিক্ষোভ খেয়াঘাটের ইজারা বাতিলের দাবি ঈদের পর দুর্গাপুরে বেড়েছে জ্বর ও ডায়রিয়া রোগী, সংকটে হাসপাতাল জুয়া খেলা নিয়ে বাকবিতন্ডা ভাতিজাকে বাঁচাতে গিয়ে চাচার মৃত্যু: কিশোর গ্যাং নেতা গ্রেপ্তার বিষে হারানো নীরব প্রাণের শোকমিছিল ও স্মরণসভা অনুষ্ঠিত রাণীনগরে ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার-৩

তানোরের আলোচিত কথিত কবিরাজ আটক

  • আপলোড সময় : ১২-০৯-২০২৫ ০৮:৫৭:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৯-২০২৫ ০৮:৫৭:৫৫ অপরাহ্ন
তানোরের আলোচিত কথিত কবিরাজ আটক তানোরের আলোচিত কথিত কবিরাজ আটক
রাজশাহীর তানোরে সরকারি কাজে বাধা ও ইউনিয়ন (ইউপি) ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলার অভিযোগে আওয়ামী লীগ নেতা কথিত কবিরাজ, ভুমিদস্যু আবুল কালাম আজাদসহ তিনজনকে আটক করেছে থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) নিজ এলাকা থেকে তাদের আটক করা হয়।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হবে বলে নিশ্চিত করেছেন থানার কর্তব্যরত কর্মকর্তা (এএসআই) মহসিন আলী।

আটককৃতরা হলেন- চাঁন্দুড়িয়া ইউনিয়ন (ইউপি) আওয়ামী লীগের সহ-সভাপতি ও চাঁন্দুড়িয়া উপরপাড়া গ্রামের বাসিন্দা মৃত আব্দুল গফুরের ছেলে কথিত কবিরাজ ও ভুমিদস্যু আবুল কালাম আজাদ (৫৬),তার ভাই মোতাহার আলী (৩২)। এছাড়াও একই এলাকার মৃত ফজলুর রহমানের ছেলে কেরামত আলী (৪৫)।

স্থানীয়রা জানান, বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে ১৭ বছর আবুল কালাম আজাদ সরকারি কোনো অনুমোদন না নিয়েই মানবদেহের কবিরাজি চিকিৎসা করে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। অথচ তার কবিরাজি চিকিৎসায় কোনো মানুষ সুস্থ হয়েছে বলে তাদের জানা নাই। তারা তার কথিত কবিরাজি ব্যবসা বন্ধের জন্য সংশ্লিষ্ট বিভাগের উর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।

এলাকাবাসী সূত্রে জানা গেছে,উপজেলার চাঁন্দুড়িয়া ইউনিয়নের (ইউপি) পোস্ট অফিস সংলগ্ন ১ নম্বর খাস খতিয়ানভুক্ত ১১ শতক জমি রয়েছে। সেখানে ইউপি ভুমি অফিস নির্মাণের জন্য নির্ধারণ করা হয়েছে। কিন্তু স্থানীয় আওয়ামী লীগ নেতা কতিথ কবিরাজ ও ভুমিদস্যু আবুল কালাম আজাদ জোরপূর্বক ওই জায়গা বালি দিয়ে ভরাট শুরু করে। এদিকে গত ৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার  ইউএনওর নির্দেশে ঘটনাস্থলে গিয়ে ইউপি ভূমি অফিসের উপ-সহকারী ভূমি কর্মকর্তা তানভীর আহম্মেদ সজীব বাঁধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে কবিরাজ কালামসহ তার লোকজন ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলা করে।

এদিন এঘটনায় তানভীর আহম্মেদ সজীব বাদী হয়ে ৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৭/৮ জন ব্যক্তির বিরুদ্ধে তানোর থানায় লিখিত অভিযোগ করেন। পরে ইউএনওর নির্দেশে ৯ সেপ্টেম্বর জমি জরিপ করা হয়। জরিপে দেখা যায় শুধু ভরাট করা জায়গা নয়, রাস্তার পাশে অবস্থিত কালামের দ্বিতল ভবনের প্রায় ১৪ ফিট জায়গা সরকারি সম্পত্তি। ফলে তাকে দই সপ্তাহের মধ্যে ভবন সরানোর জন্য নির্দেশ দেয়া হয়।

এ বিষয়ে তানোর ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী ভূমি কর্মকর্তা তানভীর আহম্মেদ সজীব বলেন, সরকারি জায়গা জরিপ করে দেখা যায় শুধু ভরাট করা জায়গা নয়, রাস্তার পাশে অবস্থিত দ্বিতল ভবনের প্রায় ১৪ ফিট সরকারি সম্পত্তি ভূমিদস্যু কালাম হাজী জোরপূর্বক দখলে নিয়ে সেখানে দ্বিতল ভবন নির্মাণ করেছেন। ফলে দুই সপ্তাহের মধ্যে ভবন সরানোর জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন ইউএনও স্যার। পরে গত ১০ সেপ্টেম্বর বুধবার দিবাগত রাতে থানায় মামলা রেকর্ড করা হলে ১১ সেপ্টেম্বর তাদের আটক করে পুলিশ।

এ ব্যাপারে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসেন বলেন, মামলার প্রেক্ষিতে আসামিদের গ্রেফতার করে শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে পুলিশ স্কটের মাধ্যমে সংশ্লিষ্ট বিজ্ঞ আদালতে পাঠানো হবে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর চন্দ্রিমায় চিকিৎসকের বাড়ির কেয়ারটেকার গ্রেফতার, ২ হাজারের বেশি ইয়াবা উদ্ধার

নগরীর চন্দ্রিমায় চিকিৎসকের বাড়ির কেয়ারটেকার গ্রেফতার, ২ হাজারের বেশি ইয়াবা উদ্ধার