ঢাকা , বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ , ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীতে মাদকবিরোধী অভিযানে ইয়াবা,গাঁজা ও ট্যাপেন্টাডল সহ গ্রেপ্তার-৭ মতিহারে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল সহ মাদক কারবারি গ্রেপ্তার রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের রেস প্রকল্পের পিআইসি কমিটির সভা অনুষ্ঠিত শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে নগরীর তালাইমারী ট্রাফিক মোড়ে সড়ক অবরোধ করে পরীক্ষার্থীদের বিক্ষোভ নগরীতে অটোরিকশা চুরি চক্রের মূলহোতা নাজমুল গ্রেফতার তানোরের ধর্ষণ মামলায় ন্যায়বিচার ও চারঘাটের শিশু ধর্ষণের ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে রাজশাহীতে মানববন্ধন পবায় নারী যাত্রীকে কুপিয়ে ছিনতাই: সিএনজি চালকসহ গ্রেফতার ২ ব্যবসায়ীর কানে ‘কামড় দেয়া’ সেই বিএনপি নেতার বিরুদ্ধে মামলা কেয়া পায়েলের ছবি দিয়ে আরিফিন শুভ লিখলেন ‘হ্যাপিলি ম্যারিড’ থাইরয়েডের সমস্যার আগাম ইঙ্গিত শনাক্ত করতে পারেন বাড়ি বসেই রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ হতাশা ও দুশ্চিন্তা থেকে মুক্তির দোয়া ফাইনালের আগে আর্জেন্টিনাকে তিনে নামিয়ে র‍্যাঙ্কিংয়ে শীর্ষে স্পেন ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে প্রাণ গেল বাবা-ছেলের প্রথমবার ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামছেন মেসি চোরাচালানে প্রযুক্তির অপব্যবহার রোধে আন্তর্জাতিক মানের আইন করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাজশাহীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাংলার পর্যটন শিল্পের মুখ সানি লিয়োনি? মন্দারমণিতে করবেন শুটিং সিংড়া বিয়াম ল্যারেটরী স্কুল প্রাথমিক বৃত্তিতে এবারও উপজেলার শীর্ষে

রাণীনগরে বিদ্যালয়ে ভাঙচুরের অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে

  • আপলোড সময় : ১২-০৯-২০২৫ ০২:৫০:১০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৯-২০২৫ ০২:৫০:১০ অপরাহ্ন
রাণীনগরে বিদ্যালয়ে ভাঙচুরের অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে রাণীনগরে বিদ্যালয়ে ভাঙচুরের অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে
নওগাঁর রাণীনগর উপজেলার পারইল ইউনিয়নের পারইল উচ্চবিদ্যালয়ে ভাঙচুরের অভিযোগ উঠেছে স্থানীয় ইউপি চেয়ারম্যান জাহিদ ফকিরের বিরুদ্ধে। এ ঘটনায় বিদ্যালয় কর্তৃপক্ষ থানায় লিখিত অভিযোগ দিয়েছে।

অভিযোগে বলা হয়েছে, গত বৃহস্পতিবার সকাল ১০টার দিকে চেয়ারম্যান জাহিদ ফকির ১৫–২০ জন সহযোগী নিয়ে বিদ্যালয়ে প্রবেশ করেন। এ সময় তিনি অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতে করতে ভাঙচুর চালান। পরে স্থানীয় লোকজন ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যরা এগিয়ে গেলে তারা সেখান থেকে চলে যান।

বিদ্যালয়ের আয়া মোছা রাবেয়া বসরী বলেন, চেয়ারম্যান নবনির্মিত নামাজের স্থান ও একটি দোকানঘর ভাঙচুর করেন। আমি ঘটনাটি ভিডিও করতে গেলে তিনি অকথ্য ভাষায় গালিগালাজ করে আমার হাতে থাকা মোবাইল ফোন ভেঙে দেন। আমি এ ঘটনার বিচার চাই।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোপাল চন্দ্র সাহা অভিযোগ করেন, চেয়ারম্যান জাহিদ ফকির বিদ্যালয়ের সভাপতি হতে না পেরে গত ৮ তারিখে তাঁর কাছে দুই লাখ টাকা দাবি করেন। টাকা না দিলে বিএনপি সরকার ক্ষমতায় এলে তাঁকে ভারতে পাঠিয়ে দেবেন বলে হুমকি দেন। এ ঘটনায় তিনি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। তার জেরেই বৃহস্পতিবার বিদ্যালয়ে হামলা হয়।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য ও ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মামুন বলেন, জাহিদ ফকির বিএনপির কেউ নন, কেবল নাম ভাঙিয়ে চলেন। বহু বছর বিদ্যালয়ে উন্নয়ন হয়নি। এখন কিছু কাজ শুরু হওয়ায় তিনি বাধা দিচ্ছেন।

অভিযোগ অস্বীকার করে ইউপি চেয়ারম্যান জাহিদ ফকির বলেন, আমি কোনো ভাঙচুর করিনি। বিদ্যালয়ের জন্য যা ভালো হয়, সেটাই করেছি।

রাণীনগর থানার ওসি হাফিজ মোহাম্মদ রায়হান বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পবায় নারী যাত্রীকে কুপিয়ে ছিনতাই: সিএনজি চালকসহ গ্রেফতার ২

পবায় নারী যাত্রীকে কুপিয়ে ছিনতাই: সিএনজি চালকসহ গ্রেফতার ২