ঢাকা , বুধবার, ১৯ অগাস্ট ২০২৬ , ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাঁচ দিনের যমজ মেয়ে ফেলে উধাও মা, দিশাহারা বাবা ৫ বছরের শিশুকে হত্যার পর ধর্ষণ করেন রবিউল, অতঃপর... ঝগড়া মীমাংসা করতে গিয়ে জামাইয়ের হাতে শ্বশুর খুন প্রতিবন্ধী কিশোরীকে নির্মাণাধীন ভবনে নিয়ে গেলেন এসকেন, অতঃপর... কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে স্ত্রী, সন্তান ও শ্বশুরসহ বাংলাদেশি সাংবাদিক নিহত হানি ট্র্যাপে ফেলে পর্নোগ্রাফি তৈরি, অতঃপর... হারানোর ভয়ে বেঁধে রেখেও জিসানকে বাঁচাতে পারলেন না মা ট্রাম্পের বাড়াবাড়িতে এবার ইউরোপে হামলার হুমকি দিলো ইরান ফ্লাইওভারে উঠতে বিপাকে ‘পিংক বাস’, হাল ধরলেন পুরুষ চালক রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের পদত্যাগ দাবি, জরুরি সভায় নানা অভিযোগ প্রেমিকের সঙ্গে সম্পর্কের কোন তিক্ত স্মৃতি ভাগ করে নিলেন অনুপমা হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু স্বার্থ থাকলে ভারতের সঙ্গে এগোবে না বাংলাদেশ: রিজভী ‘নিজেকে অন্ধভক্ত বলতে গর্ববোধ করি’, ঈশার কথায় আবেগপ্রবণ কঙ্গনা কলকাতায় হোটেলে আগুনে নিহতদের মধ্যে ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয় গুরুদাসপুরে ৮ কোটি টাকা ব্যয়ে দুটি সড়ক নির্মাণের উদ্বোধন গুরুদাসপুরে ৩৩৪ পরিবার পেল ৫ মেট্রিকটন চাল রাজশাহীতে রোমোর আহ্বায়ক হুজাইফা, সদস্য সচিব তুহিন রাণীনগরে অতিরিক্তি দামে সার বিক্রি দুই ডিলারকে জরিমানা নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২১

নোয়াখালীতে মাছ ধরার ট্রলারে সিলিন্ডার বিস্ফোরণে বাবুর্চি দগ্ধ

  • আপলোড সময় : ১২-০৯-২০২৫ ০২:১২:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৯-২০২৫ ০২:১২:০৮ অপরাহ্ন
নোয়াখালীতে মাছ ধরার ট্রলারে সিলিন্ডার বিস্ফোরণে বাবুর্চি দগ্ধ নোয়াখালীতে মাছ ধরার ট্রলারে সিলিন্ডার বিস্ফোরণে বাবুর্চি দগ্ধ
নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীর তীরে মাছ ধরার ট্রলারে রান্না করার সময় গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে হেমা মাঝি (৫৪) নামে এক বাবুর্চি দগ্ধ হয়েছেন।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুরে হাতিয়া চেয়ারম্যান ঘাট পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) মো. আবদুল বাতেন বিষয়টি নিশ্চিত করেন। এর আগে, গতকাল বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাত সোয়া ৮টার দিকে উপজেলার চেয়ারম্যান ঘাটে মেঘনা নদীর তীরে মাস্টার মাঝি নামের মাছ ধরার ট্রলারে এ ঘটনা ঘটে।  

দগ্ধ হেমা মাঝি লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার চরবসু গ্রামের আলী মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুদিন আগে ১২ জন জেলে নিয়ে চেয়ারম্যান ঘাটে ফেরেন মাস্টার মাঝি। পরে ট্রলারের ১১ জেলে বাড়ি চলে যায়। ট্রলারটি পাহারা দিতে থেকে জান হেমা। বৃহস্পতিবার রাত সোয়া ৮টার দিকে ট্রলারে রান্নার সময় ব্যবহৃত গ্যাস সিলিন্ডারটি বিস্ফোরিত হয়। এতে মুহুর্তের মধ্যে নৌকার কাঠগুলো খুলে আলাদা হয়ে যায়। শব্দ শুনে আশপাশের লোকজন হেমাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়। হেমা মাঝির দুই হাত, দুই পা, বুক ও পিঠসহ শরীরের বিভিন্ন অংশের প্রায় ৩৫ শতাংশ আগুনে ঝলসে গেছে।

হাতিয়া চেয়ারম্যান ঘাট পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) মো. আবদুল বাতেন আরও বলেন, রান্না করার সময় বিস্ফোরণের ঘটনা ঘটে। নদীতে এ ঘটনা ঘটায় এ বিষয়ে নৌ পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন।  

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের পদত্যাগ দাবি, জরুরি সভায় নানা অভিযোগ

রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের পদত্যাগ দাবি, জরুরি সভায় নানা অভিযোগ