ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ময়মনসিংহে ট্রাপচাপায় অটোরিকশা দুমড়ে-মুচড়ে ৩ যাত্রী নিহত রাণীশংকৈলে ডোবার পানিতে ডুবে একমাত্র শিশুপুত্রের মর্মান্তিক মৃত্যু প্রবাসী কার্ডধারীদের জন্য ভূমি সেবা সহজ ও দ্রুত করার উদ্যোগ সরকারের বিশ্বকাপ জেতা কনিষ্ঠ ১০ খেলোয়াড় সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু অমসৃণ ত্বক, ব্রণ, অবাঞ্ছিত চুল-সহ হাজারো সমস্যা মিটবে সাত প্রযুক্তিতে স্পেন-আর্জেন্টিনা খেলোয়াড়দের সংঘর্ষ, প্রকাশ্যে এলো আসল কারণ ঠাকুরগাঁওয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ স্বামী-স্ত্রী গ্রেফতার ৮ ঘণ্টা পর রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক বাড়ির খুদে সদস্যের জন্য নুডল্‌স কেনার সময়ে কী কী দেখে নেবেন সিংড়ায় সেলাই মেশিন,টিউবওয়েল ও অনুদানের চেক বিতরণ করলেন এমপি আনু হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু তানোর উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা ভোর থেকে ফের ইরানের একাধিক শহরে বিস্ফোরণ, আরও এক মার্কিন সেনার মৃত্যু গুরুদাসপুরে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত নগরীতে হেরোইন সহ মাদক কারবারী মিন্টু গ্রেপ্তার নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৩ সিএনজি স্টেশন মালিকদের ধর্মঘটের হুঁশিয়ারি পুঠিয়ায় এডিপি প্রকল্পের আওতায় স্কুল-কলেজে শিক্ষা উপকরণ বিতরণ বিশ্বকাপের ভক্তদের উৎসবে হামলার হুমকি তদন্ত করছে ফেডারেল কর্তৃপক্ষ

আল্লাহ যাদের হেদায়েত বৃদ্ধি করে দেন

  • আপলোড সময় : ১২-০৯-২০২৫ ০২:০৯:৫৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৯-২০২৫ ০২:০৯:৫৪ অপরাহ্ন
আল্লাহ যাদের হেদায়েত বৃদ্ধি করে দেন ছবি- সংগৃহীত
পবিত্র কোরআনে আল্লাহ তায়ালা বলেছেন, ‘আল্লাহ যাকে ইচ্ছা পথভ্রষ্ট করেন এবং যাকে চান হেদায়াত দান করেন।’ (সুরা মুদ্দসসির, আয়াত : ৩১)

এই আয়াতের মাধ্যমে বুঝানো হয়েছে, আল্লাহ তায়ালা চাইলে সবাইকে হেদায়াত করতে পারতেন, কিন্তু বাস্তবতা হলো, সেটা করলে পরীক্ষার কিছু রইলো না। দুনিয়ার পরীক্ষার জায়গা এখানে কাউকে বাধ্য করে হেদায়াত দান করা হয় না, তবে আল্লাহর পথে চলার আগ্রহ ও আল্লাহর পথকে সুগম করার কাজে যারা এগিয়ে যায়, তাদেরকেই আল্লাহ তায়ালা কাছে টেনে নেন এবং হেদায়াত দান করেন।

পবিত্র কোরআনে এ প্রসঙ্গে ইরশাদ হয়েছে, ‘আর যারা আমার পথে জিহাদ করে তথা সর্বাত্মক প্রচেষ্টা চালায়, তাদেরকে আমি অবশ্যই আমার পথে পরিচালিত করব। আর নিশ্চয় আল্লাহ সৎকর্মশীলদের সাথেই আছেন।’ (সুরা আনকাবুত, আয়াত : ৬৯)

অর্থাৎ, যারা একনিষ্ঠ মনে আল্লাহর পথে চলতে চায় আল্লাহ তাদেরকে পথ দেখান এবং তার দিকে যাওয়ার পথ তাদের জন্য খুলে দেন। তারা তার সন্তুষ্টি কিভাবে লাভ করতে পারে তা তিনি পদে পদে তাদেরকে জানিয়ে দেন। এজন্য মানুষের চেষ্টা করতে হয়। 

হেদায়েতের ওপর অবিচল ও সৎপথে চলতে চায়, তাদের হেদায়েত বৃদ্ধি করে দেন আল্লাহ তায়ালা পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে—

আর যারা সৎপথে চলে আল্লাহ তাদের হেদায়াত বৃদ্ধি করে দেন; এবং স্থায়ী সৎকাজসমূহ আপনার রব-এর পুরস্কার প্রাপ্তির জন্য শ্রেষ্ঠ এবং পরিণতির দিক দিয়েও অতি উত্তম। (সুরা মারইয়াম, আয়াত : ৭৬)

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৮ ঘণ্টা পর রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক

৮ ঘণ্টা পর রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক