ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জরুরি জনসচেতনতামূলক বিজ্ঞপ্তি, জেলা প্রশাসন, রাজশাহী বরেন্দ্র অঞ্চলকে ‘স্মার্ট কৃষি অঞ্চল’ হিসেবে গড়ে তুলতে চাই চেয়ারম্যান তুহিন দীর্ঘ ১৯বছর পর যৌথ বাহিনীর জব্দ করার বেতার যন্ত্রপাতি ফেরত পেলেন সাবেক এমপি লালু নগরীতে ৫’জন মাদক কারবারি-সহ গ্রেফতার ১৮ রাজশাহী নগরীতে কিছুক্ষণ ভারী বৃষ্টি হলেই সৃষ্টি হয় জলাবদ্ধতা ১৫৫ বছরে রাজশাহী এসোসিয়েশন: ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণে নতুন প্রজন্মকে সম্পৃক্ত করার আহ্বান রাবি শিক্ষার্থীদের রেল অবরোধ সারা দেশের সাথে যোগাযোগ বন্ধ প্রেমে বিচ্ছেদের পর অভিনেতাকে জুতাপেটা করলেন অভিনেত্রী! ক্লাস শেষে ছাত্রকে নিজ কক্ষে নিয়ে যেতেন মাদরাসার শিক্ষক স্বামী প্রবাসে, প্রেমিকের সঙ্গে যে কাণ্ড ঘটালেন তরুণী! ফিফার সাহায্যে ফাইনালে মেসিরা! আবার বিতর্ক বাড়িয়ে দিলেন রোনাল্ডো বাঘায় শয়নকক্ষ থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার বিশ্বকাপ জিতে গোলপোস্টের জাল কেটে নিয়েছেন স্পেনের ফুটবলারেরা! জামালপুরে প্রেমিকের বাড়িতে ২ নারীর অনশন রাস্তার জায়গা দখলের অভিযোগে আরডিএ চেয়ারম্যানের সরেজমিন পরিদর্শন নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড নাটোরের সিংড়ায় ৭ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যা প্রতিবন্ধী যুবতীকে ফুসলিয়ে ঘরে নিয়ে গেলেন ৭৫ বছরের বৃদ্ধ বিশ্বকাপ ফাইনাল দেখতে বাইরে যাওয়া স্বামীর বাড়িতে ঢুকে নারীকে ধর্ষণ ফরিদপুরে গভীর রাতে ইমামের স্পর্শকাতর অঙ্গ কাটলেন স্ত্রী

রোনালদোকে ‘সর্বকালের সেরা’ ঘোষণা

  • আপলোড সময় : ১২-০৯-২০২৫ ০২:০৭:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৯-২০২৫ ০২:০৭:৪২ অপরাহ্ন
রোনালদোকে ‘সর্বকালের সেরা’ ঘোষণা পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। ছবি: সংগৃহীত
পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। বিশ্ব জুড়ে তার কোটি ভক্তের মতো আল নাসর তারকা নিজেকে দাবি করেন 'সর্বকালের সেরা' ফুটবলার হিসেবে। এবার এই কাতারে যোগ দিলেন পর্তুগিজ লিগ 'লিগা পর্তুগাল'। বুধবার এক অনুষ্ঠানে এই ঘোষণা দেয় পর্তুগিজ ফুটবল লিগ কর্তৃপক্ষ। সংস্থার কর্তারা স্বদেশী কিংবদন্তি রোনালদোকে ইতিহাসের সেরা বলে আখ্যায়িত করেছেন।

রোনালদোকে সর্বকালের সেরা প্রসঙ্গে লিগা পর্তুগাল এক বিবৃতিতে জানায়, 'লাখ লাখ মানুষের আদর্শ রোনালদো একটি যুগকে সংজ্ঞায়িত করেছেন এবং বিশ্ব ফুটবলে অমোচনীয় চিহ্ন রেখে গেছেন। তার কাজের নীতি, প্রতিযোগিতার মানসিকতা এবং বড় মুহূর্তে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা পরিসংখ্যানের বাইরেও তাকে অনন্য করে তুলেছে।'  

ব্যক্তিগত কারণে অনুষ্ঠানে উপস্থিত থাকতে না পারলেও ভিডিও বার্তায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন রোনালদো। তিনি বলেন, 'এই অসাধারণ পুরস্কারের জন্য আমি লিগকে ধন্যবাদ জানাই। আমার দেশের হয়ে কিছু জেতা সবসময়ই বিশেষ সম্মান। আমার সতীর্থ, কোচ এবং যারা আমাকে উন্নত হতে সাহায্য করেছেন। সবাইকে ধন্যবাদ জানাই।'

জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ২২৩ ম্যাচে ১৪১ গোল করে আন্তর্জাতিক ফুটবলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা এখন রোনালদো। ৪০ বছর বয়সেও পাঁচবারের ব্যালন ডি'অর জয়ী এই তারকা দেশের হয়ে নিয়মিত খেলছেন। আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসির মতো ক্রিশ্চিয়ানো রোনালদোর আগামী বছর বিশ্বকাপের মধ্য দিয়ে টানতে পারেন বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি। 

অন্যদিকে, সুইডিশ ফরোয়ার্ড ভিক্টর গিওকেরেস টানা দ্বিতীয়বারের মতো লিগা পর্তুগালের বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। গত মৌসুমে স্পোর্টিং সিপির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৪ গোল করেন তিনি। এর মধ্যে লিগে তার ৩৯ গোল স্পোর্টিংকে শিরোপা ধরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। গিওকেরেস এক ভিডিও বার্তায় বলেন, 'এই সম্মান পেয়ে আমি সত্যিই কৃতজ্ঞ। স্পোর্টিংয়ের সতীর্থ, কোচিং স্টাফ ও ভক্তদের সমর্থন ছাড়া এটি সম্ভব হতো না। মৌসুমটা ছিল এক অবিস্মরণীয় অভিজ্ঞতা।'

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড

নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড