ঢাকা , বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬ , ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লালমনিরহাটে স্বামী-স্ত্রীর রক্তক্ষয়ী সংঘর্ষ, দুজনই গুরুতর আহত ঈশ্বরদীতে শ্রেণিকক্ষে বিষাক্ত গন্ধে ৫০–৬০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি মোহনপুর কৃষি কর্মকর্তার প্রচেষ্টায় কৃষিতে অভাবনীয় সাফল্য রাসিক প্রশাসকের উদ্যোগে রামেক ক্যাম্পাসে শিক্ষার্থীবান্ধব বেঞ্চ স্থাপন, স্বস্তি শিক্ষার্থীদের সীতাকুণ্ডে অবৈধভাবে সরকারি চাল মজুদ, ৫ লাখ ৭৮ হাজার কেজি চাল জব্দ তিন মহাদেশে আলাদা উদ্বোধন! মঞ্চ মাতাবেন কেটি পেরি থেকে বাংলাদেশি ডিজে ভারতে মন্দিরের দেয়াল ধসে ৬ ভক্ত নিহত ক্লাস চলাকালে ‘বিষাক্ত কেমিক্যালের গন্ধে’ অর্ধশতাধিক শিক্ষার্থী অসুস্থ নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে নাটোরে ব্যাপক প্রচার কার্যক্রম: প্রেস ব্রিফিং অনুষ্ঠিত নাটোর জেলা তথ্য অফিসের আয়োজনে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ৬ কেজি ৮০০ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি আটক নিয়ামতপুরে উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত নিয়ামতপুরে কিশোরী গৃহবধূর মরদেহ উদ্ধার রামেক হাসপাতালে সরকারি ওষুধ চুরি করে বিক্রয়ের অভিযোগ: ওটি বয় মীরের বিরুদ্ধে স্বামী সূরজের সঙ্গে বিবাহবিচ্ছেদের জল্পনা নিয়ে অবশেষে মুখ খুললেন মৌনী! ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্র ৩৯টি বিমান হারিয়েছে, জানালেন মার্কিন আইনপ্রণেতা প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ  একনেক সভায় পদ্মা ব্যারেজসহ ৯ প্রকল্প অনুমোদন পিরোজপুরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু দুধ নয়, রাগি দুধ খেলে পাবেন বেশি উপকার!

মামলার আশ্বাসে টাকা আত্মসাৎ, যুবদল নেতা নিজেই কারাগারে

  • আপলোড সময় : ১২-০৯-২০২৫ ০২:০৪:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৯-২০২৫ ০২:০৪:৩২ অপরাহ্ন
মামলার আশ্বাসে টাকা আত্মসাৎ, যুবদল নেতা নিজেই কারাগারে যুবদল নেতা মো. রাকিব মিয়া। ছবি: সংগৃহীত
ব্রাহ্মণবাড়িয়া কসবা উপজেলায় একটি পারিবারিক মামলা রেকর্ড করে দেওয়ার শর্তে ৩০ হাজার টাকা আত্মসাতের অভিযোগে পৌর যুবদলের সদস্যসচিব মো. রাকিব মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে তাকে কারাগারে সোপর্দ করা হয়েছে। 

শুক্রবার (১২ সেপ্টেম্বর) টাকা আত্মসাতের অভিযোগে যুবদল নেতাকে কারাগারে সোপর্দের বিষয়টি নিশ্চিত করেছেন কসবা থানার সাব-ইন্সপেক্টর মামলার তদন্তকারি কর্মকর্তা মো. নিজাম উদ্দিন। এর আগে বৃহস্পতিবার তাকে আটক করা হয়। 

পুলিশ জানায়, সম্প্রতি সময়ে আখাউড়া উপজেলার মনিয়ন্দ গ্রামের মৃত জামাল উদ্দিনের ছেলে মো. আনোয়ার হোসেন অভিযোগ করেন করেন একটি পারিবারিক মামলা রেকর্ড করে দেওয়ার শর্তে তার কাছ থেকে ৫০ হাজার টাকা দাবি করেন যুবদল নেতা রাকিব। এতে তাকে ৫ হাজার টাকা দেওয়া হয় এর পরের দফায় তাকে আরও ২৫ হাজার টাকা দেওয়া হয়। মোট ৩০ হাজার টাকা দেওয়ার পরও ভুক্তভোগী আনোয়ার হোসেনকে মামলা রেকর্ডে কোনো রকম সহায়তা করেনি। পরে বুধবার এ বিষয়ে কসবা থানায় লিখিত অভিযোগ করেন আনোয়ার হোসেন। তার অভিযোগের প্রেক্ষিতে রাকিবকে আটকের পর আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে পুলিশ।

মামলার তদন্তকারী ও কসবা থানার সাব-ইন্সপেক্টর (এসআই) মো. নিজাম উদ্দিন বলেন, আনোয়ার হোসেন নামে এক ব্যক্তির অভিযোগের প্রেক্ষিতে রাকিবকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তাকে আদালতে সোপর্দ করা হলে, কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত। তদন্তের পরে এ বিষয়ে বিস্তারিত জানানো সম্ভব হবে। 

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রামেক হাসপাতালে সরকারি ওষুধ চুরি করে বিক্রয়ের অভিযোগ: ওটি বয় মীরের বিরুদ্ধে

রামেক হাসপাতালে সরকারি ওষুধ চুরি করে বিক্রয়ের অভিযোগ: ওটি বয় মীরের বিরুদ্ধে