ঢাকা , শনিবার, ২৯ অগাস্ট ২০২৬ , ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিয়ামতপুরে ধান বিক্রি করতে না পেরে বিপাকে কৃষক তানোর ভূমি অফিসের কর্মচারী ইমন সাময়িক বরখাস্ত মিশ্রপ্রতিক্রিয়া পুঠিয়ায় ধানিজমির মাটি কাটতে গিয়ে ধরা, কারাদণ্ড ২ জনের অকেজো ৩ এস্কেভেটর সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত আত্রাইয়ের ৭ প্রবাসীর জানাজা, স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর লালপুরে ইটবোঝাই ট্রাকের ধাক্কায় পথচারীর মৃত্যু নগরীতে নৌকা ফেলে পালাল মাদক কারবারি, বিপুল পরিমান ট্যাপেন্টাডল জব্দ রুয়েটে বজ্রপাত প্রতিরোধে তালগাছের চারা রোপণ মহানগরীজুড়ে পুলিশের অভিযানে গ্রেফতার ৫৭ গোদাগাড়ীতে ৬ কেজি গাঁজাসহ দুইজন গ্রেফতার ছিনতাইয়ের প্রস্তুতিকালে হাসুয়া ও ওয়্যারলেস মোবাইল-সহ দুই যুবক গ্রেফতার নতুন পশুপাখিতে সাজবে রাজশাহী চিড়িয়াখানা মিনি সুইজারল্যান্ড পদ্মার মিডল চর পরিদর্শনে রাসিক প্রশাসক ও প্রাণিসম্পদ মহাপরিচালক ব্যারিয়ার লেক ঘিরে নতুন আতঙ্ক, ফের হড়পা বানের আশঙ্কা রোবট ভ্যাকুয়ামের ক্যামেরায় স্ত্রীর গোপন মুহূর্ত, স্বামীই পেলেন কারাদণ্ড ২৯ বার বিয়ে, তবু টেকেনি কোনো সংসার! নেপালে ভয়াবহ বন্যা, নিখোঁজ বহু বাঙালি পর্যটক সাত বিঘা জমি নিয়ে প্রতারণা ও চেক ডিজঅনার মামলায় গ্রেপ্তার মোহনপুরে ভিডিপি প্রশিক্ষণের সমাপনী ও বৃক্ষরোপণ নাটোরে হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হিমাগারে আলুর ভাড়া ৫ টাকা নির্ধারণের দাবি রাজশাহীর কষক-ব্যবসায়ীদের

সাকিব-মাহমুদউল্লাহর ২ রেকর্ড ভাঙলেন লিটন দাস

  • আপলোড সময় : ১২-০৯-২০২৫ ০২:০২:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৯-২০২৫ ০২:০২:০৪ অপরাহ্ন
সাকিব-মাহমুদউল্লাহর ২ রেকর্ড ভাঙলেন লিটন দাস ছবি- সংগৃহীত
এশিয়া কাপে হংকংয়ের বিপক্ষে জ্বলে উঠলেন লিটন দাস। তার ব্যাটে ভর করে বাংলাদেশ জিতল ম্যাচ, আর লিটন নিজের নাম ঝুলিতে যোগ করলেন একের পর এক রেকর্ড।

বাংলাদেশের ইনিংসে শুরুটা দারুণ করেন লিটন। তবে সুতোয় ঢিল পড়তে দেননি। মাত্র ২৯ বলে ফিফটি তুলে নেন তিনি। শেষ পর্যন্ত ৩৯ বলে ৫৯ রান করে দলকে জয়ের খুব কাছাকাছি নিয়ে গিয়ে বিদায় নেন বাংলাদেশ অধিনায়ক। 

এই ইনিংস খেলে তিনি মাহমুদউল্লাহ রিয়াদকে ছাড়িয়ে গেলেন। বাংলাদেশের টি–টোয়েন্টি ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক এখন লিটন। তার সংগ্রহ এখন ১১১ ম্যাচ ও ১০৯ ইনিংসে ২৪৯৬ রান। এতদিন তালিকার দুইয়ে ছিলেন রিয়াদ, তিনি ২৪৪৪ রান করেছিলেন ১৪১ ম্যাচে। তালিকার শীর্ষে আছেন সাকিব আল হাসান, তার রান ২,৫৫১। তবে লিটনের ধারাবাহিকতায় মনে করা হচ্ছে, আগামী ম্যাচেই হয়তো সাকিবকেও পেছনে ফেলতে পারবেন, আর তো ৫৫ রানই চাই মাত্র!

শুধু রানেই নয়, ছক্কার তালিকাতেও শীর্ষে উঠে এসেছেন লিটন। ১৬তম ওভারে ইয়াসিম মুর্তজার বলে ছক্কা হাঁকিয়ে ভাঙেন মাহমুদউল্লাহর রেকর্ড। এটি তার ৭৮তম ছক্কা, যেখানে রিয়াদের ছক্কা ৭৭। সাকিব (৫৩) ও সৌম্য সরকার (৫৫) এখনো অনেক পিছনে।

তাওহীদ হৃদয়ের সঙ্গে গড়েছেন আরেক ইতিহাস। তাদের জুটি থেকে এসেছে ৯৫ রান, যা টি-টোয়েন্টি ফরম্যাটের এশিয়া কাপে যে কোনো উইকেটে বাংলাদেশের সর্বোচ্চ পার্টনারশিপ। এর আগে ২০১৬ এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে সাকিব–সাব্বির করেছিলেন ৮২ রানের জুটি।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নতুন পশুপাখিতে সাজবে রাজশাহী চিড়িয়াখানা

নতুন পশুপাখিতে সাজবে রাজশাহী চিড়িয়াখানা