ঢাকা , বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ , ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পৃথক ৬ অভিযানে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট, মাদক ও অস্ত্র উদ্ধার; আটক ৫ লক্ষ্মীপুরে হোটেল কর্মচারীকে তুলে নিয়ে মারধর, ছুরিকাঘাতের অভিযোগ কেশরহাট বণিক সমবায় সমিতি লিঃ জামায়েত সমর্থিত নির্বাচিত প্রতিনিধিদের সংবর্ধনা অবৈধভাবে সার মজুদ প্রতিবাদ করায় কৃষককে প্রহার মোহনপুরে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা পুকুর খনন নিয়ে ভ্রাম্যমাণ আদালতের হয়রানির অভিযোগ, ডিসির কাছে লিখিত আবেদন রাজশাহী কলেজের সার্ধশতবর্ষ উদযাপনে জোর প্রস্তুতি, ১ আগস্ট আনুষ্ঠানিক ঘোষণা পুঠিয়ায় ১২ উন্নয়নকাজের উদ্বোধন করলেন এমপি নজরুল ইসলাম মন্ডল রাজশাহী কলেজে ছাত্রলীগের সম্পৃক্ততার অভিযোগে শিক্ষার্থী গ্রেপ্তার রাজশাহীতে ইয়াবা ও নারীসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার রাজশাহীতে ৭ দিনের বিশেষ অভিযানে ৮৫ জন গ্রেফতার; বিপুল মাদক উদ্ধার কাশিয়াডাঙ্গা ও বোয়ালিয়া থানায় ইয়াবা-গাঁজাসহ দুই মাদক কারবারী গ্রেফতার ভিপির ক্ষমা না চাওয়া পর্যন্ত রাকসুর সব কর্মসূচি বয়কটের ঘোষণা তিন সাংবাদিক সংগঠনের শিশুর স্মৃতিশক্তি বাড়াতে প্রতিদিন খাওয়াবেন যেসব খাবার হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ছাড়ার কোনো প্রশ্নই আসে না: ইরান বাসের ধাক্কায় পিষ্ট সিএনজি ও ইজিবাইক, আহত ১০ পাট ধোয়ার সময় পুকুরে পড়ে ৩৫ বছরের যুবকের মৃত্যু পদ্মায় নৌকাডুবি: ২৪ ঘণ্টা পরও নিখোঁজ বাবা-ছেলের সন্ধান মেলেনি সড়ক খুঁড়তে গিয়ে মিললো ৩টি মর্টার শেল কারা ও পুলিশের সমন্বিত দায়িত্ব পালনে চ্যালেঞ্জ মোকাবিলায় বিশেষ প্রশিক্ষণ অনুষ্ঠিত

ব্রাজিলের প্রাক্তন প্রেসিডেন্টের ২৭ বছর জেল

  • আপলোড সময় : ১২-০৯-২০২৫ ০১:৩১:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৯-২০২৫ ০১:৩১:৫১ অপরাহ্ন
ব্রাজিলের প্রাক্তন প্রেসিডেন্টের ২৭ বছর জেল ছবি- সংগৃহীত
ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জেয়ার বলসোনারোকে ২৭ বছরের কারাবাসের সাজা দিয়েছে সে দেশের সুপ্রিম কোর্ট। দোষী সাব্যস্ত করার পাঁচ ঘণ্টার মধ্যে সাজা ঘোষণা করে শীর্ষ আদালত। আশ্চর্যজনক বিষয় হল, সাবেক প্রেসিডেন্টের তরফে পরক্ষণেই নিজেকে নির্দোষ দাবি করে সাজা মকুবের দাবি পেশ করা হয়।

ব্রাজিলের রাজনীতিতে সাবেক প্রেসিডেন্টের মামলাটি ছিল তুমুল আলোচিত। প্রথম থেকেই তিনি দাবি করে আসছিলেন, তাঁকে ফাঁসানো হচ্ছে। আন্তর্জাতিক দূনিয়াতেও তীব্র প্রতিক্রিয়া হয়। সবচেয়ে সরব আমেরিকা রায় ঘোঘণা মাত্র তীব্র সমালোচনা করেছে।মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও দাবি করেন, এটি একটি সাজানো মামলা।এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেছিলেন তাঁর অবস্থাও হতে বলসোনারোর মতো। তাঁকেও ষড়যন্ত্র করে বিচারের মুখোমুখি করার চেষ্টা চলছে দেশে। শুধু তাই নয়, মার্কিন আর্জি উপেক্ষা করে ব্রাজিলের বর্তমান সরকার সাবেক প্রেসিডেন্টের বিচার স্থগিত না করায় ওই দেশের উপর ৫০ শতাংশ শুল্ক চাপিয়েছে।

বলসোনারো ২০২২-এর সাধারণ নির্বাচনে বামপন্থী নেতা লুইজ ইনাসিও লুলা দা সিলভার কাছে হেরে হওয়ার পরও ক্ষমতায় টিকে থাকতে কয়েকজন সেনাকর্তাকে দিয়ে অভ্যুত্থান ঘটাতে চেয়েছিলেন। তাঁকে মদত করে আমেরিকা। উদ্দেশ্য ছিল লাতিন আমেরিকার দেশটিতে বাম শাসন প্রতিরোধ করা।

সেই চেষ্টা ব্যর্থ হয় সেনারই আর এক পক্ষের প্রচেষ্টায়। নতুন সরকার গঠনের পর সাবেক প্রেসিডেন্টের বিরুদ্ধে মামলা হয়। সেই মামলা ঘিরে গত তিন বছর ব্রাজিলের ঘরোয়া রাজনীতিতে টালমাটাল অবস্থা চলছে। ব্রাজিলের পরবর্তী নির্বাচন ২০২৬-এ। সেই নির্বাচনে তাঁর অংশগ্রহণ আটকাতেই মামলা করা হয় বলে দাবি করেন বলসোনারো। তিনি ২০৩৩ সাল পর্যন্ত নির্বাচনে প্রার্থী হতে পারবেন না বলে রায়ে বলা হয়েছে। মামলা চলাকালে সাবেক প্রেসিডেন্টকে গৃহবন্দি রাখা হয়েছিল।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী কলেজে ছাত্রলীগের সম্পৃক্ততার অভিযোগে শিক্ষার্থী গ্রেপ্তার

রাজশাহী কলেজে ছাত্রলীগের সম্পৃক্ততার অভিযোগে শিক্ষার্থী গ্রেপ্তার