ঢাকা , সোমবার, ১৫ জুন ২০২৬ , ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সীমান্তে বিজিবির অভিযানে ৫৫ বোতল ভারতীয় মদ জব্দ নোয়াখালীতে তাপপ্রবাহ ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে উপকূলীয় নারীদের কর্মশালা নোয়াখালীতে তাপপ্রবাহ ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে উপকূলীয় নারীদের কর্মশালা ঠাকুরগাঁওয়ে কিশোরীকে গণধর্ষণের ঘটনায় বন্ধুসহ গ্রেপ্তার -৩ তানোরের সেই মেধাবী শিক্ষার্থীর পাশে শরিফ মুন্সী পরিবার তানোরে সম্পত্তি দখল নিয়ে উত্তেজনা বিএসটিআই অনুমোদন না থাকায় নোয়াখালীতে দুই ফিড কারখানাকে জরিমানা নারী পুলিশ সদস্যদের সক্ষমতা বৃদ্ধিতে রাজশাহীতে বিপিডব্লিউএনের আলোচনা সভা নগরীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের মিছিলের মামলায় আরও এক আসামি গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে ১৮০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার জোরপূর্বক ধর্ষণ মামলার প্রধান আসামি আকাশ গ্রেপ্তার নগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারী গ্রেফতার-৩ দুবাইয়ে যেভাবে গ্রেফতার করা হলো বেনজীরকে নতুন সিনেমা মুক্তির আলোচনার কেন্দ্রবিন্দুতে জেনিফার লোপেজ চাকরি না পেয়ে মা-মেয়েকে কুপিয়ে হত্যার চেষ্টা, যুবক গ্রেফতার নোয়াখালীতে জুলাই স্মৃতি স্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা রাজশাহী নগরীতে বাড়ি দখলের অভিযোগ: সংবাদ সম্মেলনে বিএনপি নেতার প্রতিবাদ ১২ পদ শূন্য, বিকল অ্যাম্বুলেন্স: সেবায় বিপর্যয় গোদাগাড়ী হাসপাতালে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কড়া হুঁশিয়ারী বিমানমন্ত্রীর প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে ঠাকুরগাঁওয়ে জেলা প্রাশাসনের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

সিন্ধু পানি চুক্তি স্থগিত, পাকিস্তানকে ‘সন্ত্রাস বন্ধের’ শর্ত ভারতের

  • আপলোড সময় : ২৪-০৫-২০২৫ ০২:২৭:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৫-২০২৫ ০২:২৭:৪৬ অপরাহ্ন
সিন্ধু পানি চুক্তি স্থগিত, পাকিস্তানকে ‘সন্ত্রাস বন্ধের’ শর্ত ভারতের সিন্ধু পানি চুক্তি স্থগিত, পাকিস্তানকে ‘সন্ত্রাস বন্ধের’ শর্ত ভারতের
 

সিন্ধু পানি চুক্তি নিয়ে জাতিসংঘে পাকিস্তানের বক্তব্যের জবাবে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। ভারতের স্থায়ী প্রতিনিধি পারভতনেনি হরিশ পাকিস্তানকে আখ্যা দিয়েছেন ‘সন্ত্রাসবাদের বৈশ্বিক কেন্দ্র’ হিসেবে এবং জানিয়েছেন, পাকিস্তান যতদিন সীমান্তপারে সন্ত্রাসে সমর্থন দেওয়া বন্ধ না করবে, ততদিন এই ৬৫ বছরের পুরনো চুক্তি স্থগিতই থাকবে।

শনিবার (২৪ মে) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে এনডিটিভি।

জাতিসংঘে পাকিস্তানের প্রতিনিধি যখন বলেন, পানি হলো জীবন, যুদ্ধের অস্ত্র নয়, তখন ভারত তার জবাবে জানায়, এই চুক্তির ‘আত্মা’ পাকিস্তান নিজেই বহুবার লঙ্ঘন করেছে।

পারভতনেনি হরিশ বলেন, ১৯৬০ সালে সিন্ধু পানি চুক্তি স্বাক্ষরিত হয় মৈত্রীর ভিত্তিতে, কিন্তু এরপর পাকিস্তান তিনবার ভারতকে যুদ্ধের মুখোমুখি করেছে এবং হাজার হাজার সন্ত্রাসী হামলার পেছনে সক্রিয়ভাবে জড়িত থেকেছে।

ভারতের যুক্তি

ভারতের প্রতিনিধি জানান, চার দশকে ২০,০০০ ভারতীয় নাগরিক সন্ত্রাসী হামলায় প্রাণ হারিয়েছেন, যার দায়ভার পাকিস্তান কোনোভাবেই এড়াতে পারে না। তবুও ভারত এতদিন ধৈর্য ও উদারতা দেখিয়েছে।  জলবায়ু পরিবর্তন, পরিষ্কার জ্বালানির চাহিদা, নিরাপত্তা হুমকি এবং প্রযুক্তিগত উন্নতির কারণে কিছু বাঁধের কাঠামোগত সংস্কার এখন সময়ের দাবি। অথচ পাকিস্তান এসব সংস্কারে প্রতিবন্ধকতা তৈরি করেছে।

আলোচনায় অনীহা

দিল্লির অভিযোগ, গত দুই বছরে চুক্তির কিছু ধারার পরিবর্তন ও আধুনিকীকরণ নিয়ে ভারত একাধিকবার আলোচনা চাইলেও পাকিস্তান তাতে কোনো সদিচ্ছা দেখায়নি।  এই প্রেক্ষাপটে ভারত জানায়, চুক্তি তখনই কার্যকর হবে, যখন পাকিস্তান বাস্তবিকভাবে সন্ত্রাসে মদদ দেওয়া বন্ধ করবে।

হরিশ বলেন, পাকিস্তান এই চুক্তি নিয়ে বিশ্বব্যাপী সহানুভূতি আদায়ের চেষ্টা করছে, অথচ বাস্তবে তারাই সন্ত্রাসের মূল পৃষ্ঠপোষক। এই সত্যের মুখোমুখি না হলে দক্ষিণ এশিয়ায় স্থায়ী শান্তি সম্ভব নয়।


নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নারী পুলিশ সদস্যদের সক্ষমতা বৃদ্ধিতে রাজশাহীতে বিপিডব্লিউএনের আলোচনা সভা

নারী পুলিশ সদস্যদের সক্ষমতা বৃদ্ধিতে রাজশাহীতে বিপিডব্লিউএনের আলোচনা সভা