ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬ , ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পানি সম্পদবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন এমপি মিলন নগরীতে ইয়াবা, ট্যাপেন্টাডল, গাঁজা ও এসকাফ সিরাপ-গ্রেফতার ৩ এমবাপেদের নিয়ে বর্ণবিদ্বেষী মন্তব্য! সেমিফাইনালের আগে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে ধুয়ে দিলেন স্পেনের ইয়ামাল বাছুরকে মঞ্চে টেনে এনে নাচানোর চেষ্টা! ভিডিয়ো দেখে কড়া বার্তা টিনার ‘কারও সঙ্গেই যৌন সম্পর্ক চাই না’, নিজেকে উভকামী বলেছিলেন, এ বার অন্য গোপন কথা জানালেন আকাঙ্ক্ষা রাসিক প্রশাসকের সাথে পিএসএস সদস্যবৃন্দের সৌজন্য সাক্ষাৎ শিশুকে চেতনানাশক খাইয়ে ধর্ষণ মুদি দোকানির প্রবাসীর স্ত্রী নিয়ে যুবক উধাও, স্বামীর হুলুস্থুল কাণ্ড ডিগ্রি পরীক্ষা উপলক্ষে আরএমপির গণবিজ্ঞপ্তি প্রকাশ সীমান্তে ভারতীয় চোরাকারবারিদের লক্ষ্য করে গুলি চালাল বিজিবি কুড়িগ্রামে পরকীয়ার জেরে স্বামীকে হত্যা: স্ত্রী-প্রেমিকসহ ৪ জনের যাবজ্জীবন বিস্কুটের লোভ দেখিয়ে পাঁচ ও ছয় বছর দুই শিশুকে ঘরে নিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগে সাতক্ষীরা ইয়াবা ও গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার ঝিনাইদহে বাবা-ছেলের একসঙ্গে ইয়াবা সেবন রাস্তা থেকে মাদরাসাছাত্রীকে তুলে নিয়ে আখক্ষেতে ধর্ষণচেষ্টার অভিযোগে বিস্কুটের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে স্ত্রীকে হাত-পা বেঁধে, চুল কেটে রাতভর নির্যাতন মাদকসেবীর তিন বছর ধরে বিদেশে স্বামী, সন্তান জন্ম দিয়ে আলোচনায় স্ত্রী সাতক্ষীরায় ধর্ষণের শিকার শিশুর পাশে জেলা প্রশাসন প্রবাসীর জমানো টাকা নিয়ে উধাও স্ত্রী, হাসপাতালে কাতরাচ্ছে ৫ বছরের শিশু

এশিয়া কাপে জয় দিয়ে শুরু করল বাংলাদেশ

  • আপলোড সময় : ১২-০৯-২০২৫ ০১:২৮:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৯-২০২৫ ০১:২৮:১৬ অপরাহ্ন
এশিয়া কাপে জয় দিয়ে শুরু করল বাংলাদেশ ছবি- সংগৃহীত
অধিনায়ক লিটন দাস ও তৌহিদ হৃদয়ের জুটিতে হংকংকে সাত উইকেটে হারিয়ে এশিয়া কাপের অভিযান শুরু করল বাংলাদেশ। তবে যে হংকংকে ৯৪ রানের বড় ব্যবধানে হারিয়েছিল আফগানিস্তান, তাদেরই হারাতে প্রায় কালঘাম ছুটল বাংলাদেশের। প্রথমে ব্যাট করে হংকং করেছিল সাত উইকেট হারিয়ে ১৪৩। বাংলাদেশ ১৭.৪ ওভারে সেই রান তুলল সাত উইকেট হারিয়ে। 

২৪ রানে প্রথম উইকেটের পতন হয় বাংলাদেশের। এরপর ৪৭ রানে টাইগাররা তাদের দ্বিতীয় উইকেটটি হারায়। তবে এরপর ম্যাচের রাশ হাতে নিয়ে নেন লিটন ও হৃদয়। তৃতীয় উইকেটের জুটিতে ওঠে ৯৫ রান। এশিয়া কাপে বাংলাদেশের হয়ে রেকর্ড রানের জুটি গড়ে দলের জয় নিশ্চিত করেন এই দুই ব্যাটার। 

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে হংকংকে ব্যাট করতে পাঠান বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। ২০ ওভারে সাত উইকেটে ১৪৩ রান করে হংকং। জবাবে, বাংলাদেশ ১৭.৪ ওভারে তিন উইকেটে ১৪৪ রান করে এবং ম্যাচটি জিতে নেয়।

বাংলাদেশ অধিনায়ক লিটন দাস এবং তৌহিদ হৃদয়ের জুটিতে ওঠে ৯৫ রান, যা টি-টোয়েন্টি এশিয়া কাপে তৃতীয় উইকেট বা তার নীচের জুটিতে চতুর্থ সর্বোচ্চ রান। এর আগে, ২০২২ সালে শ্রীলঙ্কার বিপক্ষে রোহিত শর্মা এবং সূর্যকুমার যাদব ৯৭ রানের জুটি গড়েছিলেন। এই ক্ষেত্রে শীর্ষে রয়েছেন পাকিস্তানের শোয়েব মালিক এবং উমর আকমল, যাঁদের ২০১৬ সালে সংযুক্ত আরব আমিরশাহির বিপক্ষে ১১৪* রানের সর্বোচ্চ জুটি ছিল। দ্বিতীয় স্থানে রয়েছেন বিরাট কোহলি এবং সূর্যকুমার যাদবের জুটি, যাঁরা ২০২২ সালে হংকংয়ের বিপক্ষে ৯৮ রানের অপরাজিত জুটি খেলেছিলেন।

লিটন দাসের বড় অর্জন
হংকংয়ের বিরুদ্ধে লিটন দাস ৩৯ বলে ৫৯ রান করে আউট হন। তিনি ছয়টি চার এবং একটি ছক্কা হাঁকান। তৌহিদ ৩৬ বলে ৩৫ রান করে অপরাজিত থাকেন। এটি টি-টোয়েন্টি আন্তর্জাতিকে লিটনের চতুর্থ অর্ধশতক। পাশাপাশি টি-টোয়েন্টি এশিয়া কাপে ৫০+ রান করা বাংলাদেশের দ্বিতীয় ব্যাটার হলেন তিনি। এর আগে এই রেকর্ডটি ছিল সাব্বির রহমানের নামে, যিনি ২০১৬ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ৮০ রানের ইনিংস খেলেছিলেন।

প্রথম জয়ে খুশি বাংলাদেশ অধিনায়ক
এশিয়া কাপে জয় দিয়ে শুরু করার পর বাংলাদেশ অধিনায়ক লিটন দাস বলেন, “প্রথম ম্যাচ জেতা খুবই গুরুত্বপূর্ণ ছিল। আমরা গত দু’টি সিরিজে ভাল ক্রিকেট খেলেছি, কিন্তু এশিয়া কাপের চাপ ভিন্ন। আমরা খুব ভাল খেলেছি। আমাদের ফাস্ট বোলিং বিভাগ গত কয়েক বছরে খুব ভাল করেছে, এবং আমরা কেবল একজন লেগ স্পিনার খুঁজছিলাম। রিশাদ সেই ভূমিকায় নিজেকে প্রমাণ করেছে। উইকেট একটু স্লো ছিল, তাই আমাদের মাঝের ওভারগুলিতে সাবধানে খেলতে হয়েছে। তবে আমরা বড় মাঠের সুবিধা নিয়ে খুচরো রান তুলতে চেয়েছিলাম।”

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে র‌্যাব-৫-এর টাউন হল সভা: মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে ঐক্যের আহ্বান

রাজশাহীতে র‌্যাব-৫-এর টাউন হল সভা: মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে ঐক্যের আহ্বান