ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টা এনজিওকর্মীর শিশুকে ধর্ষণের পর হত্যা করে পালিয়ে যাওয়ার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে ভাড়া বাসায় আটকে রেখে কিশোরীকে একাধিকবার ধর্ষণ দুলাভাই গ্রেপ্তার সিরাজদিখানে তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ধানের মিলে আটকে মারধরের দাবি গোপালগঞ্জে আবাসিক হোটেল থেকে পাঁচ নারীসহ আটক ১১ অনুমতি না নিয়েই তাঁকে জোর করে চুম্বন শ্রেয়া ভয়াবহ দুর্ঘটনার পর যা বললেন বেকা নিকোলস অভিবাসী ট্রাকচালকদের সরিয়ে প্রবীণ সেনাদের নিয়োগের প্রস্তাব ট্রাম্পের, আতঙ্কে ভারতীয়রা মুর্শিদাবাদে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ৩; আতঙ্কে অসুস্থ ২ শিক্ষিকা জিআই পণ্যের পরিচয়ে মোহনপুরের প্রবেশমুখে পানের প্রতীক সম্বলিত সীমানা পিলার উদ্বোধন সেরা অভিনেত্রীর পুরস্কার প্রেরন ইয়ামি ৪০ রানী নিয়ে নগ্ন গোসল করতেন এই রাজা নড়াইলে ৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা লালপুরে আইন-শৃঙ্খলা বিষয়ক সভা রাণীনগরে পরিদর্শন কক্ষের উদ্বোধন, ক্ষতিগ্রস্থ অসহায়, গরীব ও দু:স্থ্যদের মাঝে আর্থিক অনুদান প্রদান গুরুদাসপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯ জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: প্রধানমন্ত্রী তানোরে নারীসহ ৬ জনকে পিটিয়ে জখম

জাকসু নির্বাচনের দায়িত্ব পালনকালে শিক্ষকের মৃত্যু

  • আপলোড সময় : ১২-০৯-২০২৫ ০১:২০:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৯-২০২৫ ০১:২০:৩০ অপরাহ্ন
জাকসু নির্বাচনের দায়িত্ব পালনকালে শিক্ষকের মৃত্যু জান্নাতুল ফেরদৌস। ছবি: সংগৃহীত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের দায়িত্ব পালনকালে অসুস্থ হয়ে জান্নাতুল ফেরদৌস নামে এক শিক্ষকের মৃত্যু হয়েছে।

শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে দায়িত্ব পালন করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি। হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জাকসু নির্বাচনের ভোট গণনা চলেছে বৃহস্পতিবার দিনগত রাতে। আজ শুক্রবার সকালেও তা অব্যাহত রয়েছে।

জানা গেছে, জাকসু নির্বাচন কর্মকর্তা ও চারুকলা বিভাগের শিক্ষক জান্নাতুল ফেরদৌস পোলিং অফিসারের দায়িত্ব পালন করতে সিনেট ভবনে যান। দায়িত্ব পালনকালে সকাল ৯টার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে মারা যান তিনি।

সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ডিউটি ম্যানেজার মো. ইউসুফ বলেন, ‘শিক্ষিকা জান্নাতুল ফেরদৌসকে সোয়া ৯টার দিকে হাসপাতালে নিয়ে আসা হয়। তবে তার আগেই তার মৃত্যু হয়।’

প্রসঙ্গত, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের ভোট গণনা চলেছে সারা রাত। আজ শুক্রবার সকালেও তা অব্যাহত রয়েছে। অনিয়ম, পক্ষপাতিত্বের অভিযোগ আর বর্জনের মধ্য দিয়ে শেষ হওয়া এ ভোটের ফল আসতে আসতে বিকেল হয়ে যেতে পারে। জাকসু নির্বাচন কমিশন জানিয়েছে, ২১টি হলের মধ্যে ১১টির ফল এসেছে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ