ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২০ মিনিটের ব্যবধানে ট্রেনে কাটা পড়ে ২ নারীর মৃত্যু পার্বতীপুরে বাবার শাবলের আঘাতে প্রাণ গেলো ১৩ বছরের শিশুর আট বার্সা তারকায় সাজানো স্পেন, আর্জেন্টিনার জন্য বড় চ্যালেঞ্জ রাখা আছে এটিএম, টাকা তুলে খামে ভরে ‘উপহার’ দিলে তবেই মিলবে খাবার! রেশনে আচমকা হাজির তলপতি বিজয় ‘শরীরের বিভিন্ন অংশ বড় করতে বলা হয়েছিল’, নিজের চেহারা নিয়ে আত্মবিশ্বাস ছিল না সমীরার? ২০ বছর বয়সেই অভিনয়ের প্রস্তাব ফেরান, বিজয়ের ছেলে জেসন খেলাধুলার বিকল্প নেই সুস্থ ও সুশৃঙ্খল জাতি গঠনে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী রাজশাহী সীমান্তে ভারতীয় মদ ও যৌন উত্তেজক সিরাপ জব্দ ট্রফি, পদক ছাড়াও বিশ্বজয়ীদের বিশেষ আংটি উপহার দেবে ফিফা গানের দৃশ্যে পোশাক সরে যাওয়ার অভিযোগ, বিতর্কে জ্যাকলিন! মোহনপুরে বিপুল পরিমান গাঁজাসহ গ্রেফতার ১, পলাতক ১ জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল ডানায় মোড়া রূপে নজর কাড়লেন হলিউড অভিনেত্রী জেনডেয়া মৌনী রায়ের ভিডিও ফাঁস! নিজের বোনকে জোরপূর্বক ধর্ষণ, ক্ষোভে ভাইকে হত্যা প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃত্যু মাদক ব্যবসায়ীর বাড়িতে আগুন দিল জনতা কক্সবাজার সৈকতে শক্তিশালী টর্নেডোর আঘাত, ৫ মিনিটে যা ঘটলো অনলাইন জুয়া বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি

মদ্যপ অবস্থায় চালকের বেপরোয়া গতি, গাড়ি দোকানে ঢুকে দোকানি নিহত

  • আপলোড সময় : ১২-০৯-২০২৫ ০১:০৮:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৯-২০২৫ ০১:০৮:১২ অপরাহ্ন
মদ্যপ অবস্থায় চালকের বেপরোয়া গতি, গাড়ি দোকানে ঢুকে দোকানি নিহত ছবি- সংগৃহীত
সিরাজগঞ্জ সদর উপজেলার কাশিয়াহাটা বাজারে মদ্যপ অবস্থায় প্রাইভেটকার চালক নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে পড়ায় দোকান মালিক নিহত হন এবং অন্তত চারজন গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে এই ঘটনা ঘটে। 

জানা যায়, প্রাইভেটকারটি অতিরিক্ত গতিতে চলছিল। এর ভেতরে কয়েকজন তরুণ-তরুণী মদ্যপ অবস্থায় ছিল এবং উচ্চস্বরে গান বাজছিল। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা দোকানে ঢুকে যায় প্রাইভেটকারটি। তিনটি দোকান ক্ষতিগ্রস্ত হয় এবং দোকান মালিক হাফিজ (৪২) নিহত হন। তিনি সদর উপজেলার বনবাড়িয়া গ্রামের নুরু মিয়ার ছেলে। আহতদের স্থানীয় হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার আগে গাড়িটির ভেতর থেকে উচ্চস্বরে গান বাজছিল এবং গাড়িতে থাকা তরুণ-তরুণীরা মাতাল অবস্থায় ছিলেন। অতিরিক্ত গতির কারণে প্রাইভেটকারটি মুহূর্তেই দোকানে ঢুকে পড়ে দুর্ঘটনা ঘটে।

সিরাজগঞ্জ সদর থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) মর্জিনা বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় একজন মারা গেছেন বলে নিশ্চিত হওয়া গেছে। বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ চলছে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের এগিয়ে যেতে হবে: পিআইবির মহাপরিচালক

প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের এগিয়ে যেতে হবে: পিআইবির মহাপরিচালক