ঢাকা , বুধবার, ১০ জুন ২০২৬ , ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিশ্বমানের উচ্চশিক্ষার লক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অ্যাক্রেডিটেশন বিষয়ক কর্মশালা নগরীর আবাসিক হোটেল-মোটেলের মালিক ও প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা এই প্রথম দেশের অর্থনীতির আকার ছাড়াল ৫০০ বিলিয়ন ডলার নড়াইলে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু প্রেমিকাকে ভিডিও কলে রেখে ফাঁস নিলেন রাবি শিক্ষার্থী রাণীশংকৈলে গ্রাম আদালত বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত ‘বলিউডের কেউ আমাকে মেসেজ করে না!’ নতুন ছবির প্রচারে ইন্ডাস্ট্রির একাংশকে বিঁধলেন কঙ্গনা ঢুকতে দেয়নি আমেরিকা, দেশে ফিরতেই বীরের সম্মান পেলেন ‘আফ্রিকার সেরা রেফারি’ ফুটবল খেলার সময় বজ্রপাতে স্কুল শিক্ষার্থীর মৃত্যু বিশ্বকাপের পর্দা উঠছে কাল, উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে যেসব চমক আসরের পর কাজা নামাজ পড়া যাবে কি? ব্যভিচার ও মানহানির মামলায় খালাস পেলেন নাসির-তামিমা হাম উপসর্গ নিয়ে একদিনে আরও ৮ জনের মৃত্যু ‘অভিনয়ে ফিরতে চাই’, অনেক দিন বড়পর্দা থেকে দূরে এনা রাজধানীতে দুই বাসের চাপায় যুবকের মৃত্যু ২৮ ঘন্টা পর মেঘনায় নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার ধর্ষণে প্রতিবন্ধী কিশোরী অন্তঃসত্ত্বা, যুবক গ্রেফতার নিয়ামতপুরে ২০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে পুলিশের রাতভর অভিযান: ১,৪১৫ পিস ইয়াবাসহ ৫ মাদক কারবারী আটক নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৭

‘আরও ভাল হওয়ার চেষ্টা করছি’: তামান্না

  • আপলোড সময় : ১২-০৯-২০২৫ ১২:৫৩:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৯-২০২৫ ১২:৫৩:৪৯ অপরাহ্ন
‘আরও ভাল হওয়ার চেষ্টা করছি’: তামান্না তামান্না ভাটিয়া। ছবি- সংগৃহীত
বিচ্ছেদের দিনকয়েক আগেও বিজয় বর্মা ও তামান্না ভাটিয়া পরস্পরকে চোখে হারাতেন! আঙুলে আঙুল জড়িয়ে উপস্থিত হতেন সব অনুষ্ঠানে। তা হলে এমন কী হল যুগলের মধ্যে, যে তাঁরা এখন হাতে হাত রাখা দূরে থাক, একে অন্যের মুখ পর্যন্ত দেখতে নারাজ? বিজয় বা তামান্না— কেউই বিচ্ছেদ নিয়ে টুঁ শব্দ করেননি। কেউ কাউকে দোষারোপও করেননি। কেবল নিঃশব্দে বিচ্ছিন্ন হয়ে গিয়েছেন। এ বার তামান্না খুঁজছেন নতুন কিছু!

তামান্না ও বিজয়ের এক ঘনিষ্ঠ সূত্রের দাবি, বিয়ে নিয়ে সমস্যা বেধেছিল দু’জনের মধ্যে। তামান্না বিয়ে করে থিতু হতে চেয়েছিলেন। কিন্তু বিজয় নাকি রাজি ছিলেন না। বিচ্ছেদের পরে বিজয়ের নতুন সম্পর্ক নিয়েও জল্পনা হয়েছে। কিন্তু বিচ্ছেদযন্ত্রণা সামলে উঠতে নাকি রীতিমতো বেগ পেতে হচ্ছে তামান্নাকে। তবে ভালবাসার উপর আস্থা হারাননি তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তামান্না জানান, তিনি কারও জীবনের দারুণ সঙ্গিনী হতে চান। অভিনেত্রী বলেন, ‘‘আমি দুর্দান্ত জীবনসঙ্গী হতে চাই। এই খোঁজেই রয়েছি। আমাকে যাতে উল্টো দিকের মানুষটার মনে হয়, গত জীবনে কত পুণ্য করেছি বলে ওকে পেলাম। জানি না সেই সুখী পুরুষটি কে হবেন, তবে আমি আরও ভাল হওয়ার চেষ্টা করছি।’’

তামান্না তা হলে কি পরোক্ষে তাঁর ও বিজয়ের প্রেম ভাঙায় ‘সিলমোহর’ দিলেন! পাশাপাশি, তিনি যে নতুন করে প্রেম খুঁজছেন, সে ইঙ্গিতও কি দিয়ে রাখলেন? জবাব ভবিষ্যতেই মিলবে, মনে করছেন নেটাগরিকেরা।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর আবাসিক হোটেল-মোটেলের মালিক ও প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়  সভা

নগরীর আবাসিক হোটেল-মোটেলের মালিক ও প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা