ঢাকা , বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ , ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীতে মাদকবিরোধী অভিযানে ইয়াবা,গাঁজা ও ট্যাপেন্টাডল সহ গ্রেপ্তার-৭ মতিহারে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল সহ মাদক কারবারি গ্রেপ্তার রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের রেস প্রকল্পের পিআইসি কমিটির সভা অনুষ্ঠিত শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে নগরীর তালাইমারী ট্রাফিক মোড়ে সড়ক অবরোধ করে পরীক্ষার্থীদের বিক্ষোভ নগরীতে অটোরিকশা চুরি চক্রের মূলহোতা নাজমুল গ্রেফতার তানোরের ধর্ষণ মামলায় ন্যায়বিচার ও চারঘাটের শিশু ধর্ষণের ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে রাজশাহীতে মানববন্ধন পবায় নারী যাত্রীকে কুপিয়ে ছিনতাই: সিএনজি চালকসহ গ্রেফতার ২ ব্যবসায়ীর কানে ‘কামড় দেয়া’ সেই বিএনপি নেতার বিরুদ্ধে মামলা কেয়া পায়েলের ছবি দিয়ে আরিফিন শুভ লিখলেন ‘হ্যাপিলি ম্যারিড’ থাইরয়েডের সমস্যার আগাম ইঙ্গিত শনাক্ত করতে পারেন বাড়ি বসেই রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ হতাশা ও দুশ্চিন্তা থেকে মুক্তির দোয়া ফাইনালের আগে আর্জেন্টিনাকে তিনে নামিয়ে র‍্যাঙ্কিংয়ে শীর্ষে স্পেন ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে প্রাণ গেল বাবা-ছেলের প্রথমবার ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামছেন মেসি চোরাচালানে প্রযুক্তির অপব্যবহার রোধে আন্তর্জাতিক মানের আইন করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাজশাহীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাংলার পর্যটন শিল্পের মুখ সানি লিয়োনি? মন্দারমণিতে করবেন শুটিং সিংড়া বিয়াম ল্যারেটরী স্কুল প্রাথমিক বৃত্তিতে এবারও উপজেলার শীর্ষে

আনসার-ভিডিপি সদস্যদের জন্য ল্যাবএইড গ্রুপের স্বাস্থ্যসেবা : বিশেষ সুবিধা যুক্ত হলো

  • আপলোড সময় : ১১-০৯-২০২৫ ১০:০৮:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৯-২০২৫ ১০:০৮:০৩ অপরাহ্ন
আনসার-ভিডিপি সদস্যদের জন্য ল্যাবএইড গ্রুপের স্বাস্থ্যসেবা : বিশেষ সুবিধা যুক্ত হলো আনসার-ভিডিপি সদস্যদের জন্য ল্যাবএইড গ্রুপের স্বাস্থ্যসেবা : বিশেষ সুবিধা যুক্ত হলো
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী এবং ল্যাবএইড গ্রুপের মধ্যে একটি বিশেষ দ্বিপাক্ষিক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।এই চুক্তির ফলে আনসার ও ভিডিপি সদস্য এবং তাদের পরিবারের সদস্যরা সাশ্রয়ী মূল্যে উন্নত স্বাস্থ্যসেবা গ্রহণের সুযোগ পাবেন।

বৃহস্পতিবার ১১ সেপ্টেম্বর বাংলাদেশ আনসার ও ভিডিপি'র ঢাকার খিলগাঁও সদর দপ্তরের অপস কনফারেন্স রুমে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ চুক্তির সুফলতা ও ভিডিপি সংগঠনের সদস্যরা কেমন সুযোগ সুবিধা প্রাপ্ত হবেন এ সম্পর্কে নানা দিক নির্দেশনা ও পরামর্শ মূলক বক্তব্য দেন বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ফিদা মাহমুদ, এএফডব্লিউসি, পিএসসি। ল্যাবএইড গ্রুপের পক্ষে উপস্থিত থেকে বক্তব্য দেন উপ-ব্যবস্থাপনা পরিচালক সাকিফ শামীম।

এছাড়াও উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাগন এই গুরুত্বপূর্ণ মুহূর্তে উপস্থিত ছিলেন। এই চুক্তির অধীনে সারা দেশের আনসার-ভিডিপি সদস্য, তাদের স্ত্রী, সন্তান ও বাবা-মা ল্যাবএইড গ্রুপের সকল শাখা থেকে বিশেষ ছাড়ে স্বাস্থ্যসেবা নিতে পারবেন। সুবিধাগুলো হল প্যাথলজি ও বায়োকেমিস্ট্রি টেস্টে ২০% ছাড়, ল্যাবএইড গ্রুপের সকল শাখা ও ডায়াগনস্টিক সেন্টারে প্যাথলজি ও বায়োকেমিস্ট্রি টেস্টে বিশেষ ছাড় পাওয়া যাবে। বিশেষ টেস্টে ১০% ছাড়: সিটি স্ক্যান, এমআরআই, ইসিজি, আলট্রাসনো গ্রাম, ইকো এবং ইটিটি টেস্টে ১০% ছাড় পাবেন। আইপিডি ইন-পেশেন্ট ডিপার্টমেন্ট বেড চার্জ এবং বেড ক্যাটাগরিতে দৈনিক ৪০০ থেকে ১৮০০ টাকা পর্যন্ত ছাড় সুবিধা পাওয়া যাবে।

এই চুক্তি কার্যকর করতে, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা তাদের পরিচয়পত্র অথবা যথাযথ কর্তৃপক্ষের প্রত্যয়নপত্র দেখাতে হবে। এই চুক্তিকে বাহিনীর সদস্যদের এবং তাদের পরিবারের সদস্যদের স্বাস্থ্য ও কল্যাণ নিশ্চিত করার জন্য একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। এর মাধ্যমে, আনসার ও ভিডিপি সদস্যরা এখন আরও সহজে মানসম্মত চিকিৎসা সেবা গ্রহণ করতে পারবেন

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পবায় নারী যাত্রীকে কুপিয়ে ছিনতাই: সিএনজি চালকসহ গ্রেফতার ২

পবায় নারী যাত্রীকে কুপিয়ে ছিনতাই: সিএনজি চালকসহ গ্রেফতার ২