ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন নিয়ামতপুরে জুলাই শহীদ দিবস’ উদযাপন উপলক্ষে আলোচনা সভা রাজশাহীতে ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব শুরু রাজপাড়ায় গাঁজা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড ​ভূমিমন্ত্রী আগামীকাল দুই দিনের সফরে রাজশাহী আসবেন পীরগঞ্জে জুলাই শহিদ দিবসে আলোচনা সভা স্বামী-সন্তানকে হত্যার ভয় দেখিয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে রাজশাহীতে ছাত্রদলের স্মরণসভা বিধবা নারীকে পিটিয়ে হাত-বুকের হাড় ভেঙে দিলেন আ.লীগ নেতা নদীতে গোসলে নেমে পানিতে ডুবে ৪ শিক্ষার্থীর মৃত্যু বিচ্ছেদের পরে অর্জুনের সঙ্গে নাম জড়াল মৌনীর, ক্ষোভপ্রকাশ ক্রিস্টলের জুলাই শহিদ দিবসে শহিদ স্মৃতিস্তম্ভে রাসিক প্রশাসকের শ্রদ্ধা নিবেদন ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু নীতিমালা লঙ্ঘন করে সেচ মটর স্থাপন জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি ‘অটোপাসের’ অপসংস্কৃতি থেকে দেশকে বের করে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আত্রাই নদীতে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার, দুই দিন পর মিলল সন্ধান বর্ষার আগমনের সঙ্গে সঙ্গে নওগাঁ মান্দা উপজেলায় বেড়েছে ডিঙ্গি নৌকার চাহিদা হরমুজকে ইরানের ‘দখলমুক্ত’ করতে আমেরিকার জোড়া হানা মহান মুক্তিযুদ্ধের পরে জুলাই আন্দোলন হচ্ছে বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন: বিভাগীয় কমিশনার

ঢাকায় আনসার-ভিডিপি বাহিনীর উদ্যোগে ৩৫ জন ওমরাহ্ যাত্রীকে বিশেষ উপহার প্রদান

  • আপলোড সময় : ১১-০৯-২০২৫ ১০:০৪:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৯-২০২৫ ১০:০৪:২১ অপরাহ্ন
ঢাকায় আনসার-ভিডিপি বাহিনীর উদ্যোগে ৩৫ জন ওমরাহ্ যাত্রীকে বিশেষ উপহার প্রদান ঢাকায় আনসার-ভিডিপি বাহিনীর উদ্যোগে ৩৫ জন ওমরাহ্ যাত্রীকে বিশেষ উপহার প্রদান
পবিত্র ওমরাহ্-২০২৫ পালনের উদ্দেশ্যে মনোনীত বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৩৫ জন সদস্যকে ভিসা, বিমান টিকিট ও বিশেষ উপহার সামগ্রী প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার ১১ সেপ্টেম্বর বাহিনীর ঢাকার খিলগাঁও সদর দপ্তরের অডিটোরিয়াম কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওমরাহ সামগ্রী বিতরণ করেন ও নানা দিক নির্দেশন দেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

অনুষ্ঠানে বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ফিদা মাহমুদ ও উপমহাপরিচালকসহ বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তা প্রমুখ উপস্থিত ছিলেন। মহাপরিচালক তাঁর বক্তব্যে বলেন, সাম্য ইসলামের অন্যতম মৌলিক শিক্ষা। সকল প্রকার বৈষম্য দূর করে বাহিনীর সকল সদস্যের মাঝে সাম্য প্রতিষ্ঠার লক্ষ্যে বিভিন্ন কল্যাণমূলক উদ্যোগ নেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, “ইসলাম কেবল একটি ধর্ম নয়, এটি একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা।

আমাদের প্রত্যেককে ইসলামের মৌলিক শিক্ষায় আলোকিত হয়ে সাম্য প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে হবে। তিনি ওমরাহ্ কাফেলার সদস্যদের সুস্বাস্থ্য কামনা করে বাহিনীর সার্বিক মঙ্গল ও অগ্রগতির জন্য দোয়া প্রার্থনা করেন। এ বছর যারা ওমরাহ্ পালনের জন্য মনোনীত হয়েছেন তাদের মধ্যে রয়েছেন বাহিনীর কর্মকর্তা-কর্মচারী, ব্যাটালিয়ন সদস্য, অঙ্গীভূত আনসার, ভিডিপি সদস্য এবং হিল আনসার ও হিল ভিডিপি সদস্য। পেশাগত দায়িত্বে নিষ্ঠা ও আন্তরিকতার স্বীকৃতিস্বরূপ বাহিনীর পক্ষ থেকে তাদের এই বিশেষ সম্মান জানানো হয়েছে। আশা করা হচ্ছে, এই উপহার সামগ্রী ও আন্তরিক শুভেচ্ছা পেয়ে ওমরাহ্ যাত্রীদের মনোবল আরও দৃঢ় হবে এবং তারা কর্মক্ষেত্রে আরও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনে অনুপ্রাণিত হবেন।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি

জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি