ঢাকা , শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ , ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রামেবি উপাচার্যের কক্ষের তালা খুলে দিল প্রশাসন, আলামত সংগ্রহ আত্রাইয়ে বজ্রপাতে প্রাণ গেল ৮ বছরের শিশুর ছাত্রবিক্ষোভে স্টান গ্রেনেড ব্যবহার বন্ধ করল ফ্রান্স কৃষ্ণসাগরে ফের ড্রোন হামলা, ভারতীয় নাবিকদের বহনকারী ট্যাঙ্কারে আগুন নারিকেল গাছ থেকে পড়ে শিশুর মৃত্যু দুর্গাপূজার নির্ধারিত বিসর্জন ঘাট পরিদর্শন করলেন রাসিক প্রশাসক ফেনীতে বিপুল পরিমান মাদকসহ আটক ৪ মাত্র ১১ মাসে কোরআন হিফজ, ৮ বছরেই হাফেজ মুগ্ধ নগরীজুড়ে মাদক-জুয়া,ইয়াবা-ট্যাপেন্টাডল সহ গ্রেপ্তার ১০ নবজাতকের মৃত্যুর ঘটনায় চিকিৎসক ও হাসপাতালের বিরুদ্ধে তদন্ত কমিটি গোয়ায় মারা গেলেন বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার পূজার ভিড়ে সাধারণ মানুষের সঙ্গে মিশে যান মধুমিতা, জানালেন লুকানোর কৌশল নীলের মায়ায় জয়া আহসান, রূপের প্রশংসায় ভক্তরা হাওরে নেওয়ার পরই খামারির এক হাজার হাঁসের মৃত্যু, বিষ প্রয়োগের অভিযোগ সিজারের পর পেটে গজ, সেই বিথী আক্তারের মৃত্যু রাজধানীতে বোন ও বোনজামাইয়ের হাতে ভাই খুন, গ্রেপ্তার ২ হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু জীর্ণ ব্রিজের ভাঙা অংশ দিয়ে খালে পড়ে শিশুর মৃত্যু প্রতিমা বিসর্জন ঘাট পরিদর্শনে রাসিক প্রশাসক, বিভাগীয় কমিশনার ও আরএমপি পুলিশ কমিশনার সাপাহারে ৮৩ প্রাথমিক বিদ্যালয়ের ইন্টারনেট তিন মাস ধরে অচল

জয়পুরহাটে ১২০ টাকায় ১৩ জনের পুলিশে চাকরি

  • আপলোড সময় : ১১-০৯-২০২৫ ০৯:০৬:৩৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৯-২০২৫ ০৯:০৬:৩৩ অপরাহ্ন
জয়পুরহাটে ১২০ টাকায় ১৩ জনের পুলিশে চাকরি জয়পুরহাটে ১২০ টাকায় ১৩ জনের পুলিশে চাকরি
জয়পুরহাটে কোনো ঘুস-দুর্নীতি বা তদবির ছাড়াই প্রত্যেকের মাত্র ১২০ টাকা ব্যয়ে মেধা, দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে চাকরি পেয়েছেন ১৩ তরুণ-তরুণী।

জয়পুরহাট জেলা পুলিশ লাইন্সে বুধবার বিকালে পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ পরীক্ষার ফলাফল ঘোষণা করে নিয়োগপ্রাপ্তদের হাতে নিয়োগপত্র তুলে দেন। নিয়োগ তালিকায় আরও ৩ প্রার্থীকে অপেক্ষমাণ হিসেবে রাখা হয়েছে। এ ব্যাপারে শিগগিরই পরবর্তী সিদ্ধান্তের কথা জানানো যাবে। 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ১৩ থেকে ১৫ আগস্ট পুলিশের কনস্টেবল পদে যাচাই-বাছাই প্রক্রিয়া শুরু হয়। ওই পদে জেলার বিভিন্ন উপজেলা থেকে মোট ১ হাজার ২৯৪ প্রার্থী আবেদন করেন। এরপর গত ২৯ আগস্ট লিখিত পরীক্ষায় অংশ নেন ১৭৮ জন। তার মধ্যে ২৫ জন উত্তীর্ণ হওয়ার পর বুধবার মৌখিক পরীক্ষার অনুষ্ঠিত হবার পর বিকালেই চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়।

এ নিয়োগের ব্যাপারে পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আবদুল ওয়াহাব জানান, যারা এ চাকরি পেয়েছেন তারা সবাই নিজের যোগ্যতা ও মেধার ভিত্তিতেই চাকরি পেয়েছেন। চাকরিপ্রাপ্তদের বেশির ভাগই গরিব ও হতদরিদ্র। কিন্তু এ চাকরি পেতে তাদের কোনো যোগাযোগ, লবিং ও ঘুস বিনিময় করতে হয়নি। অনেকের ধারণা, পুলিশে চাকরি মানেই ঘুস ও তদবির লাগে। কিন্তু আমরা সে ধারণা পাল্টে দিতে চাই।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
নগরীজুড়ে মাদক-জুয়া,ইয়াবা-ট্যাপেন্টাডল সহ গ্রেপ্তার ১০

নগরীজুড়ে মাদক-জুয়া,ইয়াবা-ট্যাপেন্টাডল সহ গ্রেপ্তার ১০