ঢাকা , শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬ , ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কালু মিস্ত্রির মোড়ে অনার্স পড়ুয়া ছাত্রীকে ইভটিজিং: কিশোর গ্যাংয়ের তিন সদস্য গ্রেফতার রাজশাহীতে মাদ্রাসাছাত্রকে বলাৎকার: বিচার চাওয়ায় পরিবারকে এলাকা ছাড়া ‘বাঁদর একটা! বাড়িতে তো স্ত্রী আছে’, নগ্ন দৃশ্যে যশকে দেখে ক্ষোভ ঋষিকার! তারকাকে বড় হুঁশিয়ারিও দিলেন বোমা-বিস্ফোরক উদ্ধারে দেশজুড়ে পুলিশকে সতর্ক থাকার নির্দেশ অবসরপ্রাপ্ত শিক্ষকদের জন্য বড় সুখবর ছোট্ট মামনির জন্য মানবিক সাহায্যের আবেদন চারঘাটে পুত্রবধূকে বাঁচাতে গিয়ে মারা গেলেন শ্বশুরও শরীয়তপুরে শিশুকে বলাৎকার: জামায়াত নেতার নেতৃত্বে ১ লাখ টাকায় রফা-দফা মাদক নয়, মাঠেই ফিরুক তারুণ্য: রাণীশংকৈলে মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপের যাত্রা শুরু বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে ফের উৎপাদন বন্ধ পাম্প বিকল হয়ে ১২৫ মেগাওয়াটের ইউনিট বন্ধ চালুর চেষ্টা চলছে; সচল রয়েছে ৩ নম্বর ইউনিট সামিরা খান মাহির দুই সিরিজ নেতাকর্মীরা আসে, প্রতিশ্রুতিও দেয় কিন্তু পাকা হয়না শতবছরের রাস্তা দেশের বাজারে সোনার দাম কমলো ‘আমার বাপেরে ১৫ জনে মিইল্লা কোপাইছে আর আমরা দুই ভাইয়ে ওরে কোপাইছি’ ভারতের উত্তরাখণ্ডে নির্মাণাধীন টানেল ধসে নিহত ৭ টাঙ্গাইলে তালাবদ্ধ ঘর থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার রাজশাহীর নিখোঁজ ২ শিক্ষার্থী কক্সবাজার থেকে উদ্ধার ও মাদক ও জুয়াড়িসহ গ্রেফতার ২০ ভারতকে সবচেয়ে বেশি অপছন্দ করে পাকিস্তানিরা, তালিকায় রয়েছে বাংলাদেশ, ফিলিস্তিনও ‘যমুনা নদীর পানির ভবিষ্যৎ রক্ষা করুন, ভারতকে বিদ্যুৎ করিডোরে না বলুন’ ময়মনসিংহে দোকানে ঢুকে রাব্বি হত্যা: ৮ ঘণ্টার মধ্যে প্রধান আসামি গ্রেপ্তার

রাণীনগরে অটোভ্যানের ধাক্কায় প্রাণ গেল শিশুর

  • আপলোড সময় : ১১-০৯-২০২৫ ০৮:৩৫:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৯-২০২৫ ০৮:৩৫:০৮ অপরাহ্ন
রাণীনগরে অটোভ্যানের ধাক্কায় প্রাণ গেল শিশুর রাণীনগরে অটোভ্যানের ধাক্কায় প্রাণ গেল শিশুর
নওগাঁর রাণীনগরে অটোভ্যানের ধাক্কায় সাখওয়াত (৫) নামের এক শিশু প্রাণ হারিয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার পূর্ব বালুভরা এলাকার পেট্রোলপাম্প সংলগ্ন রাণীনগর-আবাদপুকুর সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত সাখওয়াত নওগাঁ সদর উপজেলার মকরামপুর গ্রামের বাসিন্দা হাসান আলীর ছেলে।
 
ছেলেটি কয়েকদিন আগে বেড়াতে গিয়েছিল তার নানা মঞ্জুর আলীর বাড়ি, যা রাণীনগরের পূর্ব বালুভরা গ্রামে অবস্থিত।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, সকালে নানাবাড়ির সামনে রাস্তার পাশে খেলছিল সাখওয়াত। একপর্যায়ে রাস্তা পার হওয়ার সময় হঠাৎ করেই যাত্রীবোঝাই একটি অটোভ্যান দ্রুতগতিতে এসে তাকে ধাক্কা দেয়। ধাক্কায় ছিটকে পড়ে গেলে ভ্যানটি তার ওপর দিয়েই চলে যায়। এতে গুরুতর আহত হয় শিশুটি।

তাৎক্ষণিকভাবে স্থানীয়রা ছুটে এসে শিশুটিকে উদ্ধার করে রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন রাণীনগর থানার ওসি আব্দুল হাফিজ মো. রায়হান। তিনি জানান, এটি একটি অনাকাঙ্ক্ষিত সড়ক দুর্ঘটনা। শিশুটির মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আছে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কালু মিস্ত্রির মোড়ে অনার্স পড়ুয়া ছাত্রীকে ইভটিজিং: কিশোর গ্যাংয়ের তিন সদস্য গ্রেফতার

কালু মিস্ত্রির মোড়ে অনার্স পড়ুয়া ছাত্রীকে ইভটিজিং: কিশোর গ্যাংয়ের তিন সদস্য গ্রেফতার