ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৫৫ বছরে রাজশাহী এসোসিয়েশন: ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণে নতুন প্রজন্মকে সম্পৃক্ত করার আহ্বান রাবি শিক্ষার্থীদের রেল অবরোধ সারা দেশের সাথে যোগাযোগ বন্ধ প্রেমে বিচ্ছেদের পর অভিনেতাকে জুতাপেটা করলেন অভিনেত্রী! ক্লাস শেষে ছাত্রকে নিজ কক্ষে নিয়ে যেতেন মাদরাসার শিক্ষক স্বামী প্রবাসে, প্রেমিকের সঙ্গে যে কাণ্ড ঘটালেন তরুণী! ফিফার সাহায্যে ফাইনালে মেসিরা! আবার বিতর্ক বাড়িয়ে দিলেন রোনাল্ডো বাঘায় শয়নকক্ষ থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার বিশ্বকাপ জিতে গোলপোস্টের জাল কেটে নিয়েছেন স্পেনের ফুটবলারেরা! জামালপুরে প্রেমিকের বাড়িতে ২ নারীর অনশন রাস্তার জায়গা দখলের অভিযোগে আরডিএ চেয়ারম্যানের সরেজমিন পরিদর্শন নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড নাটোরের সিংড়ায় ৭ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যা প্রতিবন্ধী যুবতীকে ফুসলিয়ে ঘরে নিয়ে গেলেন ৭৫ বছরের বৃদ্ধ বিশ্বকাপ ফাইনাল দেখতে বাইরে যাওয়া স্বামীর বাড়িতে ঢুকে নারীকে ধর্ষণ ফরিদপুরে গভীর রাতে ইমামের স্পর্শকাতর অঙ্গ কাটলেন স্ত্রী ফাইনাল খেলা নিয়ে তর্কের জেরে মা-মেয়ের ওপর কিশোর গ্যাংয়ের হামলা বিয়ের দাবিতে চারদিন ধরে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন পরকীয়া সম্পর্কের পরিণতি হত্যা, ভারতে পালানোর আগেই ধরা বগুড়ায় পুকুরের পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু ময়মনসিংহে ট্রাপচাপায় অটোরিকশা দুমড়ে-মুচড়ে ৩ যাত্রী নিহত

বাগমারায় কৌতূহলের বশে গলায় ফাঁ’স: প্রাণ গেল ১২ বছরের কিশোরের

  • আপলোড সময় : ২৪-০৫-২০২৫ ১২:১৪:৫৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৫-২০২৫ ১২:১৪:৫৩ পূর্বাহ্ন
বাগমারায় কৌতূহলের বশে গলায় ফাঁ’স: প্রাণ গেল ১২ বছরের কিশোরের বাগমারায় কৌতূহলের বশে গলায় ফাঁ’স: প্রাণ গেল ১২ বছরের কিশোরের
রাজশাহীর বাগমারা উপজেলায় কৌতূহলের বশে গলায় ফাঁস দিয়ে প্রাণ হারিয়েছে আসলাম নামে ১২ বছরের এক কিশোর। শুক্রবার (২৩ মে) সকালে উপজেলার যোগীপাড়া ইউনিয়নের ভাগনদী গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। আসলাম ভাগনদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র এবং ওই গ্রামের আকবর হোসেনের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, সকালে ঘরের দরজা-জানালা বন্ধ করে গলায় ফাঁস দেয় আসলাম। এরপর সে চিৎকার করলেও বাড়িতে কেউ না থাকায় আশপাশের লোকজন পৌঁছাতে দেরি হয়। পরে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে তাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। ততক্ষণে সে মারা গেছে।

আসলামের মামা শামসুল ইসলাম জানান, কিছুদিন আগে পাশের গ্রামে এক কিশোরী আত্মহত্যা করে। সেই ঘটনার পর থেকেই গলায় ফাঁস দিলে কী হয়—সে বিষয়ে আগ্রহ দেখাতে শুরু করে আসলাম। পরিবারের সদস্যদের কাছেও এ নিয়ে নানা প্রশ্ন করেছিল সে। ধারণা করা হচ্ছে, সেই কৌতূহল থেকেই এই চরম সিদ্ধান্ত নেয় সে।

স্থানীয়রা জানান, ঘটনার আগের সকালেই আসলাম তাঁর মামার সঙ্গে পুকুরে মাছ ধরতে গিয়েছিল। কিছুক্ষণ পর বাড়ি ফিরে এই মর্মান্তিক কাজটি করে।

যোগীপাড়া পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ আব্দুল করিম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কৌতূহলের বশে এই আত্মহত্যা করেছে আসলাম। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড

নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড