ঢাকা , শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ , ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলন বিল রক্ষার্থে রাণীনগরে যাচাই সমীক্ষা বিষয়ক মতবিনিময় সিংড়ায় ইটালী ইউপির চেয়ারম্যান প্রার্থী রবিনের নির্বাচনী গণসংযোগ সাপাহারে মাদরাসাছাত্রীকে যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার ​সৌদি আরব ও হারামাইন শরিফাইনের নিরাপত্তার দাবিতে পাবনায় মানববন্ধন ১১ নম্বর ওয়ার্ডে ক্রিকেট প্রিমিয়ার লীগ উদ্বোধন ঠাকুরগাঁওয়ে নাগর নদীতে গোসল করতে নেমে প্রাণ গেল ১৬ বছরের রকিরের তালাকের পর মেয়েকে ‘মুক্ত’ করে বাজারে দুধ দিয়ে গোসল মায়ের বৃদ্ধাশ্রমে প্রতিবন্ধী নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ইমাম আটক চাঁপাইনবাবগঞ্জে সংঘর্ষের প্রস্তুতির সময় ককটেল বিস্ফোরণ, আহত ২ পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোনো সুযোগ নেই: পানিসম্পদমন্ত্রী এ্যানি রূপচর্চায় নতুন নাম ‘ইলেকট্রোলাইট ক্রিম’ রাজশাহী মহানগরীতে মাদক সেবনের দায়ে দুজনের কারাদণ্ড হাম উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু দূর্গাপুর হতে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক ৩ আসামী গ্রেপ্তার দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উন্নয়ন ত্বরান্বিত করতে নতুন প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে: এমপি মিলন ব্রণের আবির্ভাব? মুখ ধোয়ার ৫ ভুলে আরও সমস্যা বা়ড়ছে! শুধরে নিন মান্দায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মেরুদণ্ডে গুরুতর চোট! বালি থেকে দেশে আনা হচ্ছে নুসরতকে পুঠিয়ায় কৃষক কার্ডের আওতায় ১১২৪ কৃষক, পাবেন ২৫০০ টাকা আত্রাইয়ে কৃষক স্মার্ট কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ কার্যক্রমের উদ্বোধন

পুঠিয়ায় গলায় গামছা প্যাঁচানো ভ্যানচালকের লাশ উদ্ধার

  • আপলোড সময় : ১১-০৯-২০২৫ ০৬:২৫:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৯-২০২৫ ০৬:২৫:১৬ অপরাহ্ন
পুঠিয়ায় গলায় গামছা প্যাঁচানো  ভ্যানচালকের লাশ উদ্ধার পুঠিয়ায় গলায় গামছা প্যাঁচানো ভ্যানচালকের লাশ উদ্ধার
রাজশাহীর পুঠিয়ায় মোঃ সোহেল (২৪) নামের ভ্যানচালকের রহস্যজনক মৃত্যু হয়েছে। বুধবার সকালে পুঠিয়া উপজেলার কান্দ্রা এলাকার কলা বাগান থেকে গলায় গামছা প্যাঁচানো অবস্থায় তাঁর লাশ উদ্ধার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ মর্গে ময়নাতদন্ত শেষে নিহতের মরদেহ তাঁর পরিবারের কাছে হস্তান্তর করেছে পুঠিয়া থানা পুলিশ ।

নিহত সোহেল পুঠিয়ার জরমডাঙ্গা গ্রামের লিলতাব হোসেনের ছেলে।

লিলতাব হোসেন জানান, মঙ্গলবার সারাদিন ভ্যান চালানোর পর সোহেল সন্ধ্যায় বাড়ি আসে সোহেল। রাতের খাবার খেয়ে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আবার বাজারে যান। এরপর রাত সাড়ে ৯টার দিকে পরিবারের পক্ষ থেকে তার ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে, তার ফোন বন্ধ পাওয়া যায়। এরপর থেকে সোহেল আর বাড়ি ফেরেননি।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, স্থানীয়রা কলাবাগানে লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। নিহত সোহেলের গলায় গামছা প্যাঁচানো ছিল, যা দেখে প্রাথমিকভাবে এটি হত্যাকান্ড বলে ধারণা করা হচ্ছে।

ওসি আরও জানান, এ ঘটনার রহস্য উদঘাটনে পুলিশের তদন্ত চলছে। নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। হত্যার রহস্য উদঘাটনে চেষ্টা চলছে বলেও জানান ওসি।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ঠাকুরগাঁওয়ে নাগর নদীতে গোসল করতে নেমে প্রাণ গেল ১৬ বছরের রকিরের

ঠাকুরগাঁওয়ে নাগর নদীতে গোসল করতে নেমে প্রাণ গেল ১৬ বছরের রকিরের