ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পবার চক জামিরায় জেলা তথ্য অফিসের নারী সমাবেশ “দিনদুপুরে তিন বাড়িতে হানা, পুঠিয়ায় বাড়ছে চুরি-আতঙ্ক” নিয়ামতপুরে স্ত্রীকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় প্রতিবন্ধী যুবকের মৃত্যু, আটক ৩ সিংড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত রাণীশংকৈলে একই এলাকায় নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু মোহনপুরে মাদরাসা প্রধানের নারীর সঙ্গে অন্তরঙ্গ ভিডিও ভাইরাল তানোরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাণীশংকৈলে তীরনই নদীতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু গুরুদাসপুরে মানবতার সেবায় রাশিদ-নিলু ফাউন্ডেশন ভারতের পর দুবাইয়ে হয়রানি, ইরানি মডেলকে ঘিরে রহস্য শালিনীর আপত্তিকর ভিডিও ফাঁস, তীব্র ক্ষোভ অভিনেত্রীর তোর চৌদ্দ গোষ্ঠীকে জেল-হাজতের ভাত খাওয়াব: নায়িকা পলি বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ প্রশাসন পৌঁছানোর আগেই বাল্যবিয়ে সারলেন ছাত্রীকে নিয়ে উধাও হওয়া মৌলভী চলন্ত ট্রেনের ক্যান্টিনে হঠাৎ নারী যাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ ভুয়া প্রতিবন্ধী স্কুল খুলে লাখ লাখ টাকা আত্মসাৎ চাচাতো ভাইয়ের ধারালো অস্ত্রের কোপে কৃষকের পা বিচ্ছিন্ন বিদ্যালয়ের অফিসকক্ষেই শিক্ষক-শিক্ষিকার অনৈতিক সম্পর্ক, অতঃপর... বিদ্যালয়ের অফিসকক্ষেই শিক্ষক-শিক্ষিকার অনৈতিক সম্পর্ক, অতঃপর... বিদ্যুৎমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

দূর্গাপুরে মাছ ধরতে জেলেদের হেলমেট ব্যবহার

  • আপলোড সময় : ১১-০৯-২০২৫ ০৬:১৯:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৯-২০২৫ ০৬:১৯:০৯ অপরাহ্ন
দূর্গাপুরে মাছ ধরতে জেলেদের হেলমেট ব্যবহার দূর্গাপুরে মাছ ধরতে জেলেদের হেলমেট ব্যবহার
মাছ ধরতে গিয়ে আহত হওয়ার ঘটনা নতুন নয়, তবে পুকুরে ক্রিকেট হেলমেট পরে মাছ ধরার দৃশ্য কি কখনো দেখেছেন? এমনই এক ব্যতিক্রমী চিত্র দেখা যায় রাজশাহীর দুর্গাপুর উপজেলার এসএস মৎস্য ফার্মে। এখানে জেলেরা নিজেদের সুরক্ষায় হেলমেট ছাড়া পুকুরে নামেন না। কারণ, বিশাল আকারের মাছের আঘাতে গুরুতর জখম হওয়ার একাধিক ঘটনা ঘটেছে এই ফার্মে।

কবিরুল হক (২৮) নামের এক জেলে জানান, তিন বছর আগে প্রায় ১২ থেকে ১৪ কেজির একটি রুই মাছ তার কানে আঘাত করলে তিনি পুকুরেই জ্ঞান হারান। সে যাত্রায় প্রাণে বাঁচলেও এখন তিনি কানে কম শোনেন। সেই থেকে কবিরুল হেলমেট ছাড়া মাছ ধরতে নামেন না।

শুধু কবিরুল নন, এসএস মৎস্য ফার্মের সব জেলেই এখন মাথায় ক্রিকেট হেলমেট পরে মাছ ধরেন। দুর্গাপুর উপজেলার দেলুয়াবাড়ী ইউনিয়নের যুগিশো গ্রামে ৫ হাজার বিঘা জমির ওপর ১৮০টি পুকুর নিয়ে গড়ে উঠেছে এই বিশাল মৎস্য ফার্ম। প্রতিদিন এখানে ৫ থেকে ২০ কেজি ওজনের বিভিন্ন জাতের তাজা মাছ সারা দেশে সরবরাহ করা হয়।

জেলে রহিদুল ইসলাম বলেন, মাছে মারে রে ভাই, কী করব। মাইর থেকে তো বাঁচতে হবে। আগে হেলমেট পরতাম না। মাছের আঘাতে আমার একটি দাঁত ভেঙে গেছে। এরপর আমাদের ফার্মের মালিক আমাদের হেলমেট কিনে দিয়েছেন।

এসএস মৎস্য ফার্মের ম্যানেজার আফজাল হোসেন জানান, গত তিন বছর ধরে তারা বড় মাছ চাষ করছেন। বড় মাছ ধরার সময় জেলেরা চোখেমুখে, মাথায় এমনকি দাঁতেও আঘাত পেয়েছেন। তাই কর্মীদের নিরাপত্তার কথা ভেবে তারা হেলমেট ব্যবহার শুরু করেছেন।

ফার্মের মালিক ও দেলুয়াবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম সাকলায়েন বলেন, প্রায় ২০ বছর আগে একটি রুই মাছ তার নাকের ওপর আঘাত করেছিল। তার এক কর্মচারীও মাছ ধরতে গিয়ে বুকে আঘাত পেয়ে জ্ঞান হারিয়ে ফেলেছিলেন। এরপর কর্মীদের সুরক্ষায় ক্রিকেট হেলমেট ব্যবহারের সিদ্ধান্ত নেন তিনি।

দুর্গাপুর উপজেলা মৎস্য কর্মকর্তা তানজিমুল ইসলাম জানান, ভরপানির পুকুর থেকে মাছ যখন উপরে ওঠে, তখন তারা প্রচÐ শক্তি প্রয়োগ করে। বড় মাছের একটি আঘাতে বড় দুর্ঘটনার আশঙ্কা থাকে। তাই জেলেরা নিজেদের সুরক্ষায় হেলমেট পরেন। এটি একটি কার্যকরী পদ্ধতি।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক