ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিয়ামতপুরে জুলাই শহীদ দিবস’ উদযাপন উপলক্ষে আলোচনা সভা রাজশাহীতে ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব শুরু রাজপাড়ায় গাঁজা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড ​ভূমিমন্ত্রী আগামীকাল দুই দিনের সফরে রাজশাহী আসবেন পীরগঞ্জে জুলাই শহিদ দিবসে আলোচনা সভা স্বামী-সন্তানকে হত্যার ভয় দেখিয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে রাজশাহীতে ছাত্রদলের স্মরণসভা বিধবা নারীকে পিটিয়ে হাত-বুকের হাড় ভেঙে দিলেন আ.লীগ নেতা নদীতে গোসলে নেমে পানিতে ডুবে ৪ শিক্ষার্থীর মৃত্যু বিচ্ছেদের পরে অর্জুনের সঙ্গে নাম জড়াল মৌনীর, ক্ষোভপ্রকাশ ক্রিস্টলের জুলাই শহিদ দিবসে শহিদ স্মৃতিস্তম্ভে রাসিক প্রশাসকের শ্রদ্ধা নিবেদন ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু নীতিমালা লঙ্ঘন করে সেচ মটর স্থাপন জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি ‘অটোপাসের’ অপসংস্কৃতি থেকে দেশকে বের করে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আত্রাই নদীতে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার, দুই দিন পর মিলল সন্ধান বর্ষার আগমনের সঙ্গে সঙ্গে নওগাঁ মান্দা উপজেলায় বেড়েছে ডিঙ্গি নৌকার চাহিদা হরমুজকে ইরানের ‘দখলমুক্ত’ করতে আমেরিকার জোড়া হানা মহান মুক্তিযুদ্ধের পরে জুলাই আন্দোলন হচ্ছে বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন: বিভাগীয় কমিশনার আত্রাইয়ে হুমকির অভিযোগ তহশীলদারের বিরুদ্ধে

২২ কেজি ৬০০ গ্রাম ওজনের ঢাঁই মাছ বিক্রি হলো ১ লাখ ৮ হাজার ৪৮০ টাকায়!

  • আপলোড সময় : ১১-০৯-২০২৫ ০৬:১৪:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৯-২০২৫ ০৬:১৪:৫৫ অপরাহ্ন
২২ কেজি ৬০০ গ্রাম ওজনের ঢাঁই মাছ বিক্রি হলো ১ লাখ ৮ হাজার ৪৮০ টাকায়! ২২ কেজি ৬০০ গ্রাম ওজনের ঢাঁই মাছ বিক্রি হলো ১ লাখ ৮ হাজার ৪৮০ টাকায়!
রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মায় এক জেলের জালে ধরা পড়েছে বিশাল আকৃতির একটি ঢাঁই মাছ, যা বিক্রি হয়েছে ১ লাখ ৮ হাজার ৪৮০ টাকায়। আজ বৃহস্পতিবার সকালে দৌলতদিয়া ঘাট এলাকার মাছ ব্যবসায়ী মো. শাজাহান শেখ এই মাছটি বিক্রি করেন।

মানিকগঞ্জের জাফরগঞ্জ এলাকার জেলে জীবন হালদার এবং তার সঙ্গীরা আজ ভোর ৪টার দিকে হরিরামপুর উপজেলা এলাকায় পদ্মা নদীতে মাছ শিকার করার সময় তাদের জালে ২২ কেজি ৬০০ গ্রাম ওজনের এই ঢাঁই মাছটি ধরা পড়ে।

পরে মাছটি গোয়ালন্দের দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় আনোয়ার হোসেন খানের আড়তে আনা হয়। সেখানে প্রতি কেজি ৪ হাজার ৬০০ টাকা নিলাম দরে স্থানীয় মাছ ব্যবসায়ী শাজাহান শেখের কাছে মাছটি বিক্রি করেন জেলে জীবন।

দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী মো. শাজাহান শেখ জানান, তিনি ৩৫ বছর ধরে মাছের ব্যবসা করছেন, কিন্তু এত বড় ঢাঁই মাছ আগে কখনো দেখেননি। তিনি আরও বলেন, পদ্মার ঢাঁই মাছ খুব সুস্বাদু এবং এর প্রচুর চাহিদা রয়েছে।

তিনি জেলে জীবন হালদারের কাছ থেকে ১ লাখ ৩ হাজার ৯৬০ টাকায় মাছটি কিনে নেন এবং পরে অনলাইনে নারায়ণগঞ্জের এক ব্যক্তির কাছে ১ লাখ ৮ হাজার ৪৮০ টাকায় এটি বিক্রি করেন।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি

জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি