ঢাকা , বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ , ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীতে মাদকবিরোধী অভিযানে ইয়াবা,গাঁজা ও ট্যাপেন্টাডল সহ গ্রেপ্তার-৭ মতিহারে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল সহ মাদক কারবারি গ্রেপ্তার রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের রেস প্রকল্পের পিআইসি কমিটির সভা অনুষ্ঠিত শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে নগরীর তালাইমারী ট্রাফিক মোড়ে সড়ক অবরোধ করে পরীক্ষার্থীদের বিক্ষোভ নগরীতে অটোরিকশা চুরি চক্রের মূলহোতা নাজমুল গ্রেফতার তানোরের ধর্ষণ মামলায় ন্যায়বিচার ও চারঘাটের শিশু ধর্ষণের ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে রাজশাহীতে মানববন্ধন পবায় নারী যাত্রীকে কুপিয়ে ছিনতাই: সিএনজি চালকসহ গ্রেফতার ২ ব্যবসায়ীর কানে ‘কামড় দেয়া’ সেই বিএনপি নেতার বিরুদ্ধে মামলা কেয়া পায়েলের ছবি দিয়ে আরিফিন শুভ লিখলেন ‘হ্যাপিলি ম্যারিড’ থাইরয়েডের সমস্যার আগাম ইঙ্গিত শনাক্ত করতে পারেন বাড়ি বসেই রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ হতাশা ও দুশ্চিন্তা থেকে মুক্তির দোয়া ফাইনালের আগে আর্জেন্টিনাকে তিনে নামিয়ে র‍্যাঙ্কিংয়ে শীর্ষে স্পেন ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে প্রাণ গেল বাবা-ছেলের প্রথমবার ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামছেন মেসি চোরাচালানে প্রযুক্তির অপব্যবহার রোধে আন্তর্জাতিক মানের আইন করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাজশাহীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাংলার পর্যটন শিল্পের মুখ সানি লিয়োনি? মন্দারমণিতে করবেন শুটিং সিংড়া বিয়াম ল্যারেটরী স্কুল প্রাথমিক বৃত্তিতে এবারও উপজেলার শীর্ষে

পুঠিয়ায় বিদ্যুতের খুঁটিতে বেঁধে পেটানো সেই আওয়ামী লীগ নেতার মৃ’ত্যু

  • আপলোড সময় : ২৪-০৫-২০২৫ ১২:০৩:৫০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৫-২০২৫ ১২:০৩:৫০ পূর্বাহ্ন
পুঠিয়ায় বিদ্যুতের খুঁটিতে বেঁধে পেটানো সেই আওয়ামী লীগ নেতার মৃ’ত্যু পুঠিয়ায় বিদ্যুতের খুঁটিতে বেঁধে পেটানো সেই আওয়ামী লীগ নেতার মৃ’ত্যু
রাজশাহীর পুঠিয়া উপজেলায় আত্মগোপন থেকে বাড়ি ফিরে নিপীড়নের শিকার অলিউজ্জামান ওরফে মন্টু নামে একজন আওয়ামী লীগ নেতার মৃত্যুর খবর পাওয়া গেছে। প্রায় চার মাস চিকিৎসাধীন থাকার পর শুক্রবার বিকেলে ঢাকার একটি হাসপাতালে তিনি মারা যান।

অলিউজ্জামান বিড়ালদহ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং আওয়ামী লীগের বানেশ্বর ইউনিয়ন শাখার সভাপতি ছিলেন। তিনি রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সাবেক সংসদ সদস্য আবদুল ওয়াদুদের চাচা।

অলিউজ্জামানের ভাতিজা আবু হানিফ সুজা জানান, বিকেল চারটার দিকে তাঁর চাচার মৃত্যু হয়। ঢাকা থেকে লাশ বাড়ির উদ্দেশে পাঠানো হয়েছে এবং এলাকায় শোক ঘোষণা ও মাইকিং চলছে। তিনি বলেন, গত ৪ জানুয়ারি অলিউজ্জামানকে একটি বিদ্যুতের খুঁটিতে বেঁধে বেধড়ক পিটুনি দেয়া হয়, যা থেকে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। এরপর পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ও ঢাকায় চিকিৎসাধীন ছিলেন।

অভিযোগ রয়েছে, এই নির্যাতনের ঘটনায় পুঠিয়া থানায় মামলা করার চেষ্টা করা হলেও পুলিশ মামলা গ্রহণ করেনি। মামলা করার উপযুক্ত সময় হলে আদালতে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ভাতিজা।

পারিবারিক সূত্রে জানা যায়, অলিউজ্জামানের বাড়ি পুঠিয়া উপজেলার বিড়ালদহ গ্রামে। গত বছরের ৫ আগস্টের পর তিনি আত্মপোপনে ছিলেন। গত ২ জানুয়ারি রাতে বাড়ি ফিরে ৪ জানুয়ারি সকালে তিনি মাইপাড়া বাজারে চা খেতে যান। সেখান থেকে স্থানীয় বিএনপি নেতা মিঠুন, আহসান ও সীমান্তের নেতৃত্বে তাঁকে ধরে নিয়ে গিয়ে বিড়ালদহ বাজারের পাশে নন্দনপুর সড়কের একটি বিদ্যুতের খুঁটিতে বেঁধে পিটুনি দেওয়া হয়।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, তখন তারা ঘটনাস্থলে গিয়েছিলেন, তবে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। শুক্রবার বিকেলে তিনি বলেন, মৃত্যুর খবর তার জানা নেই এবং এ পর্যন্ত কেউ থানায় মামলা করেনি।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পবায় নারী যাত্রীকে কুপিয়ে ছিনতাই: সিএনজি চালকসহ গ্রেফতার ২

পবায় নারী যাত্রীকে কুপিয়ে ছিনতাই: সিএনজি চালকসহ গ্রেফতার ২