ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাণীনগর থানাপুলিশের অভিযানে ৩জন গ্রেফতার, চুরির ৫গরু উদ্ধার খুদেকে আইসক্রিম ভেবে ফ্রোজেন ডেসার্ট কিনে দিচ্ছেন না তো, ক্ষতি হতে পারে! গুরুদাসপুরে ডাক্তারের বিরুদ্ধে অপপ্রচারে সংবাদ সম্মেলন নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৬ এমপি নজরুলকে বহিষ্কার করল জামায়াত জিয়াউর রহমানে দর্শনের আলোকেই ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়া সম্ভব: তথ্যমন্ত্রী রাজশাহী মহানগরীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের স্টিয়ারিং কমিটির ২৮তম সভা অনুষ্ঠিত সিংড়ার চলনবিলে জলাবদ্ধতা নিরসনে কচুরিপানা পরিষ্কার কর্মসূচির উদ্বোধন জরুরি জনসচেতনতামূলক বিজ্ঞপ্তি, জেলা প্রশাসন, রাজশাহী বরেন্দ্র অঞ্চলকে ‘স্মার্ট কৃষি অঞ্চল’ হিসেবে গড়ে তুলতে চাই চেয়ারম্যান তুহিন দীর্ঘ ১৯বছর পর যৌথ বাহিনীর জব্দ করার বেতার যন্ত্রপাতি ফেরত পেলেন সাবেক এমপি লালু নগরীতে ৫’জন মাদক কারবারি-সহ গ্রেফতার ১৮ রাজশাহী নগরীতে কিছুক্ষণ ভারী বৃষ্টি হলেই সৃষ্টি হয় জলাবদ্ধতা ১৫৫ বছরে রাজশাহী এসোসিয়েশন: ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণে নতুন প্রজন্মকে সম্পৃক্ত করার আহ্বান রাবি শিক্ষার্থীদের রেল অবরোধ সারা দেশের সাথে যোগাযোগ বন্ধ প্রেমে বিচ্ছেদের পর অভিনেতাকে জুতাপেটা করলেন অভিনেত্রী! ক্লাস শেষে ছাত্রকে নিজ কক্ষে নিয়ে যেতেন মাদরাসার শিক্ষক স্বামী প্রবাসে, প্রেমিকের সঙ্গে যে কাণ্ড ঘটালেন তরুণী! ফিফার সাহায্যে ফাইনালে মেসিরা! আবার বিতর্ক বাড়িয়ে দিলেন রোনাল্ডো বাঘায় শয়নকক্ষ থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার

রামেকে চিকিৎসাধীন ডেঙ্গু আক্রান্ত নারীর মৃত্যু

  • আপলোড সময় : ১১-০৯-২০২৫ ০৪:৪৮:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৯-২০২৫ ০৪:৪৮:০৪ অপরাহ্ন
রামেকে চিকিৎসাধীন ডেঙ্গু আক্রান্ত নারীর মৃত্যু ফাইল ফটো
ডেঙ্গু আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাশিদা পারভীন হ্যাপি (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে হাসপাতাল থেকে পাঠানো এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। গতকাল বুধবার হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রাশিদা পারভীন হ্যাপি রাজশাহী নগরীর বোয়ালিয়া এলাকার বাসিন্দা।

এর আগে গত মঙ্গলবার রাত ১১টা ৩৫ মিনিটে ডান পেট ও শরীরে ব্যথা নিয়ে রামেক হাসপাতালের ৩০ নম্বর ওয়ার্ডে ভর্তি হন হ্যাপি। তিনি তিনদিন ধরে জ্বরে ভুগছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে বুধবার ৪টায় তাকে হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়। সেখানে সকাল ৭টার দিকে তার মৃত্যু হয়।

রামেক হাসপাতালের প্রতিবেদনে জানানো হয়, বর্তমানে হাসপাতালে এক শিশুসহ ২৪ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। তাদের মধ্যে ১১ জন পুরুষ ও ১২ জন নারী। তারা সবাই হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি আছেন। তাদের মধ্যে ১১ জন রাজশাহী, ছয় জন চাঁপাইনবাবগঞ্জ, তিন জন নাটোর, একজন নওগাঁ, একজন চুয়াডাঙ্গা, একজন কুষ্টিয়া ও একজন মেহেরপুর জেলার বাসিন্দা।

রামেক হাসপাতালের মুখপাত্র শংকর কুমার বিশ্বাস বলেন, চলতি মৌসুমে এখন পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ৫২৬ জন রোগী ভর্তি হয়েছেন। এদের মধ্যে ৪৯৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। সাতজন মৃত্যুবরণ করেছেন। এছাড়াও গত ২৪ ঘণ্টায় নতুন করে তিনজন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী মহানগরীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের স্টিয়ারিং কমিটির ২৮তম সভা অনুষ্ঠিত

রাজশাহী মহানগরীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের স্টিয়ারিং কমিটির ২৮তম সভা অনুষ্ঠিত