ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীতে ৫’জন মাদক কারবারি-সহ গ্রেফতার ১৮ রাজশাহী নগরীতে কিছুক্ষণ ভারী বৃষ্টি হলেই সৃষ্টি হয় জলাবদ্ধতা ১৫৫ বছরে রাজশাহী এসোসিয়েশন: ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণে নতুন প্রজন্মকে সম্পৃক্ত করার আহ্বান রাবি শিক্ষার্থীদের রেল অবরোধ সারা দেশের সাথে যোগাযোগ বন্ধ প্রেমে বিচ্ছেদের পর অভিনেতাকে জুতাপেটা করলেন অভিনেত্রী! ক্লাস শেষে ছাত্রকে নিজ কক্ষে নিয়ে যেতেন মাদরাসার শিক্ষক স্বামী প্রবাসে, প্রেমিকের সঙ্গে যে কাণ্ড ঘটালেন তরুণী! ফিফার সাহায্যে ফাইনালে মেসিরা! আবার বিতর্ক বাড়িয়ে দিলেন রোনাল্ডো বাঘায় শয়নকক্ষ থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার বিশ্বকাপ জিতে গোলপোস্টের জাল কেটে নিয়েছেন স্পেনের ফুটবলারেরা! জামালপুরে প্রেমিকের বাড়িতে ২ নারীর অনশন রাস্তার জায়গা দখলের অভিযোগে আরডিএ চেয়ারম্যানের সরেজমিন পরিদর্শন নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড নাটোরের সিংড়ায় ৭ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যা প্রতিবন্ধী যুবতীকে ফুসলিয়ে ঘরে নিয়ে গেলেন ৭৫ বছরের বৃদ্ধ বিশ্বকাপ ফাইনাল দেখতে বাইরে যাওয়া স্বামীর বাড়িতে ঢুকে নারীকে ধর্ষণ ফরিদপুরে গভীর রাতে ইমামের স্পর্শকাতর অঙ্গ কাটলেন স্ত্রী ফাইনাল খেলা নিয়ে তর্কের জেরে মা-মেয়ের ওপর কিশোর গ্যাংয়ের হামলা বিয়ের দাবিতে চারদিন ধরে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন পরকীয়া সম্পর্কের পরিণতি হত্যা, ভারতে পালানোর আগেই ধরা

বরিশালে ছাত্রশিবিরের নবীনবরণে ছাত্রদলের হামলার অভিযোগ

  • আপলোড সময় : ১১-০৯-২০২৫ ০৪:৩৪:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৯-২০২৫ ০৪:৩৪:৫১ অপরাহ্ন
বরিশালে ছাত্রশিবিরের নবীনবরণে ছাত্রদলের হামলার অভিযোগ ছবি- সংগৃহীত
বরিশালের মুলাদী উপজেলায় ইসলামী ছাত্রশিবিরের নবীনবরণ অনুষ্ঠান প্রস্তুতির সময় ছাত্রদলের হামলায় অন্তত ১২ থেকে ১৫ জন আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এর মধ্যে ৫–৬ জনের অবস্থা গুরুতর। আহতদের বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে মুলাদী কলেজে নবীনবরণ অনুষ্ঠান প্রস্তুতির সময় ছাত্রদলের একটি গ্রুপ দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায় বলে এ অভিযোগ করে শিবির।
 
আহতদের মধ্যে গুরুতর অবস্থায় রয়েছেন মান্না (২০), হামিম (২০), বায়েজিদ (২৩), আবদুল্লাহ (২৪) ও রাকিব (২৪)। প্রত্যেকেই মুলাদী উপজেলার বাসিন্দা।
 
শিবির নেতারা জানান, নবীনবরণ অনুষ্ঠান প্রস্তুতির সময় ছাত্রদলের একটি গ্রুপ দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। এ সময় অনুষ্ঠানস্থলে ভাঙচুর ও আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
 
ইসলামী ছাত্রশিবিরের বরিশাল জেলা সভাপতি মো. আকবর হোসেন ও জেলা সেক্রেটারি সাইদ আহম্মেদ জানান, হামলায় অন্তত ১২ থেকে ১৫ জন সদস্য আহত হন, যাদের মধ্যে ৫ জনের অবস্থা গুরুতর। তারা অভিযোগ করেন, হামলার নেতৃত্ব দেন মুলাদী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মহিউদ্দিন, সেক্রেটারি বেল্লাল, কলেজ শাখা সভাপতি রিফাত মল্লিক ও সেক্রেটারি কাওসার। হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান তারা।
 
মুলাদী কলেজ শিবির সভাপতি সৌরভ বলেন, ‘বুধবার গভীর রাতে ছাত্রদলের নেতাকর্মীরা শিবির অফিস ও অর্থ সম্পাদকের বাসায় হামলা চালায়। বৃহস্পতিবার সকালে প্রস্তুতি সভার সময়ও হামলা করা হয়। আহতদের মধ্যে ৬ জনকে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়, পরে তাদের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’
 
তবে অভিযোগ অস্বীকার করেছে ছাত্রদল। মুলাদী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মহিউদ্দিন ঢালী দাবি করেন, ‘কলেজ ক্যাম্পাসে প্রবেশে বাঁধা দিয়ে শিবির নেতারা ছাত্রদলের পাঁচজন স্থানীয় কর্মীকে মারধর করেছে। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।’
 
শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. জাহাঙ্গীর হোসেন বলেন, ‘মুলাদী থেকে ছয়জন আহত রোগী ভর্তি হয়েছেন। প্রাথমিক চিকিৎসার পর তাদের সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে এবং চিকিৎসা চলছে।’
 
ঘটনার পর মুলাদীতে উত্তেজনা বিরাজ করছে। পুলিশ হামলার সঙ্গে জড়িতদের শনাক্তের কাজ শুরু করেছে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড

নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড