ঢাকা , বুধবার, ১০ জুন ২০২৬ , ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিয়ামতপুরে বিরসা মুন্ডার ১২৬ তম মৃত্যু দিবস পালন আল্লামা হুছাম উদ্দিন চৌধুরী ফুলতলীকে বাধাগ্রস্ত করার ঘটনায় হাফিজ মাছুম আহমদ দুধরচকীর তীব্র নিন্দা ও প্রতিবাদ রাণীশংকৈলে রাষ্ট্রীয় মর্যাদায় বিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা অলেন শর্মা চার্জার ভ্যানের চাপায় শিশুর মৃত্যু রাজশাহীর দুর্গাপুরে ট্রলিচাপায় আ’হত শিশু রাকিবের মৃ’ত্যু ‘হিটওম্যান’ হয়ে চমকে দিলেন হুমা রাজশাহীতে পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে আরএমপির মতবিনিময় সভা রাজশাহীতে বিজিবির অভিযানে অর্ধশত বোতল ভারতীয় মদ জব্দ রাজশাহীতে বিপুল পরিমান অ্যালকোহল ও ইয়াবা-সহ ৩ মাদক কারবারি গ্রেফতার নগরীতে গাঁজা-ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট-সহ মাদক কারবারী গ্রেফতার -৬ অন্ধ্রপ্রদেশে ভাইজাগ স্টিল প্ল্যান্টে ১৬০০ ডিগ্রির ফুটন্ত লোহা ছিটকে ঝলসে মৃত্যু ৮ শ্রমিক সিরাজগঞ্জে আগুনে পুড়ল কোটি টাকার সম্পদ আয়ু বাড়িয়ে দিতে পারে কফি! কিন্তু জানতে হবে খাওয়ার নিয়ম প্রেমিকার জন্মদিনে ৪ লাখ টাকার উপহার, পরদিনই ব্রেকআপ! ভাত দিতে দেরি হওয়ায় শাবল দিয়ে মাকে হত্যা বিশ্বশান্তিতে অবদান রাখা শান্তিরক্ষীদের প্রধানমন্ত্রীর অভিনন্দন সস্তায় পেয়ে ৩৪ তলায় কিনেছিলেন ফ্ল্যাট, পরে জানলেন ভবনই ৩২ তলার সাহায্য চাইতে প্রতিবেশী যুবকের কাছে ধর্ষণ-ব্লাকমেইলের শিকার প্রবাসীর স্ত্রী দুর্দান্ত পারফরম্যান্সে মোসাদ্দেকের রাজকীয় প্রত্যাবর্তন ৫ উপায় মেনে চললেই ‘ব্রেন ফগ’-এর ঝুঁকি কমানো সম্ভব

আল্লাহ ছাড়া অন্য উপাস্য মানা ব্যক্তিদের পরিণতি

  • আপলোড সময় : ১১-০৯-২০২৫ ০৪:০২:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৯-২০২৫ ০৪:০২:৩০ অপরাহ্ন
আল্লাহ ছাড়া অন্য উপাস্য মানা ব্যক্তিদের পরিণতি ছবি- সংগৃহীত
আল্লাহ তায়ালা পৃথিবী, মানুষ, আকাশ, জমিন সবকিছুর স্রষ্টা। তিনি সবকিছুর স্রষ্টা এবং তিনিই সব সৃষ্টির উপাস্য। পবিত্র কোরআনে বলা হয়েছে, আর তোমাদের ইলাহ এক ইলাহ। তিনি ছাড়া কোন (সত্য) ইলাহ নেই। তিনি অতি দয়াময়, পরম দয়ালু। (সুরা বাকারা, আয়াত : ১৬৩)

অন্য আয়াতে বলা হয়েছে— আল্লাহ ছাড়া কোন উপাস্য নেই। তিনি স্বাধীন ও নিত্য নতুন ধারক, সব কিছুর ধারক। তন্দ্রা ও নিদ্রা তাকে স্পর্শ করে না। নভোমন্ডল ও ভূমন্ডলে যা কিছু রয়েছে সবই তার। কে আছে এমন, যে তার অনুমতি ব্যতীত তার নিকট সুপারিশ করতে পারে? সম্মুখের অথবা পশ্চাতের সবই তিনি অবগত আছেন। একমাত্র তিনি যতটুকু ইচ্ছা করেন তা ব্যতীত, তার জ্ঞানের কিছুই তারা আয়ত্ত করতে পারেনা। তার আসন আসমান ও যমীন ব্যাপী হয়ে আছে এবং এতদুভয়ের সংরক্ষণে তাকে বিব্রত হতে হয় না। তিনিই সর্বোচ্চ, মহীয়ান। (সুরা বাকারা, আয়াত : ২৫৫)

মুসলিমরা আল্লাহ তায়ালা ওপর বিশ্বাস করেন এবং তাকে এক উপাস্য হিসেবে মানেন। এর বাইরে অনেকেই আল্লাহ ছাড়া অন্য কাউকে উপাস্য হিসেবে মানেন। তাদের উপাস্যদের নামও ভিন্ন ভিন্ন। আল্লাহ ছাড়া অন্য যাদের উপাসনা করা হয় তারা কখনো তাদের উপাসকদের কোনো উপকার করতে পারে না এবং পারবে না। এমনকি কিয়ামতের দিন এই উপাস্যরা উপাসকদের অস্বীকার করবে এবং আল্লাহ নির্ধারিত শাস্তির মুখোমুখি করবে তাদের। 

পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে—  আর তারা আল্লাহ্‌ ছাড়া অন্য বহু ইলাহ গ্ৰহণ করেছে, যাতে ওরা তাদের সহায় হয়; কখনই নয়, ওরা তো তাদের ইবাদত অস্বীকার করবে এবং তাদের বিরোধী হয়ে যাবে। (সুরা মারইয়াম, আয়াত : ৮১-৮২)

অর্থাৎ, সহায় হওয়ার আশায় কাফেররা দুনিয়াতে আল্লাহর পরিবর্তে অন্যদের উপাসনা করতো, কিন্তু এই উপাস্যরা কিয়ামতের দিন তাদের আশার বিপরীত কাজ করবে। তাদের শত্রু হয়ে যাবে। 

তারা বলবে, আল্লাহ এদের শাস্তি দিন। কারণ, এরা আপনার পরিবর্তে আমাদের উপাস্য করে নিয়েছিল। আমরা কখনো এদের বলিনি আমাদের ইবাদত করো এবং এরা যে আমাদের ইবাদাত করছে তাও তো আমরা জানতাম না। 

অন্য আয়াতে এ বিষয়ে বলা হয়েছে, আর সে ব্যক্তির চেয়ে বেশী বিভ্রান্ত কে যে আল্লাহর পরিবর্তে এমন কিছুকে ডাকে যা কিয়ামতের দিন পর্যন্ত তাকে সাড়া দেবে না এবং এগুলো তাদের আহবান সম্বন্ধেও গাফেল। আর যখন কিয়ামতের দিন মানুষকে একত্র করা হবে তখন সেগুলো হবে এদের শত্রু এবং এরা তাদের ইবাদাত অস্বীকার করবে। (সূরা আল-আহকাফ, আয়াত : ৫–৬)

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে আরএমপির মতবিনিময় সভা

রাজশাহীতে পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে আরএমপির মতবিনিময় সভা