ঢাকা , রবিবার, ২৮ জুন ২০২৬ , ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাতে বেশি কামড়ায়! শরীরে বহন করে অন্য প্রাণীর জিন! মশা নিয়ে যে ৫ তথ্য অবাক করবে ডাবের শাঁস দিয়েও বানানো যায় রকমারি মালাই কুলফি, রইল তিন ভিন্ন স্বাদের প্রণালী টাটকা কুমড়ো পাতার সঙ্গে চিংড়ির মিলমিশে তৈরি করুন ভাপা, গরমের সহজ রান্না নওগাঁর মান্দায় এক নারী মাদককারবারি গ্রেপ্তার সব রেকর্ড ভেঙে পাগলা মসজিদের দানবাক্সে মিলল ৪৩ বস্তা টাকা ঝিনাইদহে ১০ দিনের ব্যবধানে উধাও ১০ গরু, উদ্বিগ্ন খামারিরা নগরীতে খরবোনায় ইয়াবা-হেরোইনসহ দেশীয় অস্ত্র-সহ মাদক কারবারী গ্রেফতার মামাতো বোনকে তুলে নিয়ে একাধিকবার ধর্ষণ পুকুরে ডুবে মামা-ভাগনের মৃত্যু অভিনেত্রী ভাবনা ওমরাহ পালন করলেন বিশ্বকাপে ব্রাজিলের শিরোপা জয়ের স্বপ্ন দেখছেন অভিনেত্রী অধরা খান মক্তবে আটকে রেখে শিশুকে ধর্ষণচেষ্টা মুয়াজ্জিনের তারেক রহমানের চীন সফর নিয়ে ভারতের গণমাধ্যমে উদ্বেগ শীঘ্রই বিয়ের পিঁড়িতে টেলর সুইফ্‌ট ‘সন্ত্রাসবাদী’র তকমা দিয়েছিলেন! সেই বীরকেই নাকি চুম্বন করতে গিয়ে রক্তারক্তি কাণ্ড ঘটান কঙ্গনা? পস্তাতে হবে হুঁশিয়ারি ইরানের, আমেরিকার আক্রমণের জবাবে পশ্চিম এশিয়ার সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা! নাটোরে দুই বউয়ের ঝগড়ায় নিজেকে শেষ করে দিলেন স্বামী লজিং শিক্ষকের ধর্ষণে ১৫ বছরের মাদরাসা ছাত্রী অন্তঃসত্ত্বা ঘরের দরজা ভেঙে বিধবা নারীকে ধর্ষণ শাশুড়িকে ধর্ষণের অভিযোগে মেয়ের স্বামী গ্রেপ্তার

হেলিকপ্টারের দড়ি ধরে ঝুলে দেশ ছেড়ে পালাচ্ছেন নেপালের মন্ত্রীরা

  • আপলোড সময় : ১১-০৯-২০২৫ ০৩:৪২:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৯-২০২৫ ০৩:৪২:০৮ অপরাহ্ন
হেলিকপ্টারের দড়ি ধরে ঝুলে দেশ ছেড়ে পালাচ্ছেন নেপালের মন্ত্রীরা ছবি- সংগৃহীত
হিংসা বিধ্বস্ত নেপালের একটি ভিডিও ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছে, একদল মানুষ একটি সেনা হেলিকপ্টারের সাহায্যে নিজেদের প্রাণ বাঁচানোর চেষ্টায় পালাচ্ছেন। তাও আবার কপ্টার থেকে ফেলা দড়ি ধরে ঝুলে! অনেকেই মনে করছেন, এঁরা সকলেই পদত্যাগী মন্ত্রী এবং তাঁদের পরিবারের সদস্য।

সামাজিক মাধ্যমে স্বল্পমেয়াদি নিষেধাজ্ঞা জারির পর থেকেই কাঠমান্ডুতে শুরু হয়েছে বিক্ষোভ, যার ফলস্বরূপ প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। এও জল্পনা ছিল যে তিনি দেশ থেকে পালিয়ে গেছেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য সামরিক বাহিনী মোতায়েন করতে হয়েছে। এই প্রেক্ষিতেই এই ভিডিওটি আলোড়ন সৃষ্টি করেছে। সম্প্রতি হেলিকপ্টারের আরও একটি ভিডিও প্রকাশ্যে এসেছিল। দাবি করা হয়েছিল, তাতে উঠে পালিয়েছেন পদত্যাগী প্রধানমন্ত্রী। যদিও ভিডিওর কোনও সত্যতা যাচাই করেনি দ্য ওয়াল।

বর্তমানে নেপাল সেনার শিবপুরি ব্যারাকে রয়েছেন ওলি। সেখান থেকেই দলের সাধারণ সম্পাদককে পাঠানো এক চিঠিতে তিনি অভিযোগ করেছেন, “আমি যদি লিপুলেখ ইস্যুতে প্রশ্ন না তুলতাম, তাহলে এখনও ক্ষমতায় থাকতে পারতাম।” শুধু তাই নয়, অযোধ্যা ও ভগবান রামকে ঘিরে তাঁর অবস্থানও রাজনৈতিক ক্ষতির কারণ হয়েছে বলে দাবি করেন তিনি। ওলির বক্তব্য, “আমি ক্ষমতা হারিয়েছি কারণ আমি মানতে চাইনি রামের জন্মভূমি অযোধ্যায় ছিল।”

নেপালে বিদ্রোহের আগুনে ইতিমধ্যে মৃত বেড়ে হয়েছে ৩০। আহত হাজারের বেশি! কার্ফু অব্যাহত এবং পাশাপাশি চলছে সেনার নজরদারিও। গত সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করে দেওয়ার সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে হাজার হাজার বিক্ষোভকারী রাস্তায় নেমে আসে। পুলিশ প্রথমে বিক্ষোভকারীদের উপর কড়াকড়ি শুরু করে এবং একপর্যায়ে গুলি চালায়। এই ঘটনায় বিক্ষোভের মাত্রা আরও বেড়ে যায় এবং হামলার ঘটনা ঘটে।

নেপালের বর্তমান অবস্থায় অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নিয়েছেন প্রাক্তন প্রধান বিচারপতি সুশীলা কার্কি। সাম্প্রতিক বিদ্রোহে প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদচ্যুত হওয়ার পর ভার্চুয়াল বৈঠকে ভোটাভুটিতে কার্কি পান ৩১ শতাংশ সমর্থন। খুব সামান্য ব্যবধানে তিনি এগিয়ে যান কাঠমান্ডুর মেয়র বালেন শাহর থেকে, যিনি পেয়েছেন ২৭ শতাংশ ভোট।

সেনাবাহিনী অবশ্য ইতিমধ্যে করা বার্তা দিয়েছে প্রতিবাদীদের উদ্দেশে। সেনাপ্রধান স্পষ্ট করে বলেছেন, বিক্ষোভের নামে কোনও রকম ভাঙচুর, লুটপাট বরদাস্ত করা হবে না। সেরম হলে কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে। আপাতত দেশে নাইট কার্ফুও জারি করেছে সেনাবাহিনী। তবে দিনে এবং রাতে ২ ঘণ্টা করে শিথিলতা আনা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে খরবোনায় ইয়াবা-হেরোইনসহ দেশীয় অস্ত্র-সহ মাদক কারবারী গ্রেফতার

নগরীতে খরবোনায় ইয়াবা-হেরোইনসহ দেশীয় অস্ত্র-সহ মাদক কারবারী গ্রেফতার