ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টুথপেস্টসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যে মাইক্রোপ্লাস্টিক পরীক্ষার উদ্যোগ নিয়েছে বিএসটিআই মাদরাসাছাত্র অসুস্থ হওয়ায় ফাঁস হলো ভয়ংকর ঘটনা খামারে খাবার দিয়ে ঘুমাতে যান আমিনুর, সকালে উঠে ‘মাথায় হাত’ চাকরি ছেড়েছেন পাকিস্তানের হাতে ‘ধরা পড়া’ সেই পাইলট ১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস মাকে বেঁধে রেখে মেয়েকে ধর্ষণ, সৎ বাবা গ্রেপ্তার রাতের আঁধারে দুর্বৃত্তরা কেটে দিল ৩০০ কুমড়াগাছ, হতাশায় কৃষকের মাথায় হাত ভাতিজার সঙ্গে স্ত্রীর পরকীয়া, ক্ষোভে বৃদ্ধের তুলকালাম সিএনজিতে লাগানো হ্যান্ডকাফসহ পুলিশ হেফাজত থেকে পালালো আসামি হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান হোটেলে প্রেমিকাকে কুপিয়ে হত্যা প্রেমিকের মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ জন্মশতবর্ষে উত্তমকুমার, মহানায়কের মুগ্ধতা আজও অমলিন পোশাকের নীচে লুকিয়ে থাকে, তবুও দাম কয়েকশো কোটি রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা

মানিকগঞ্জে জমি ও টাকা না দেয়ায় মাকে গলা কেটে হত্যা

  • আপলোড সময় : ১১-০৯-২০২৫ ০৩:৩৫:১০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৯-২০২৫ ০৩:৩৫:১০ অপরাহ্ন
মানিকগঞ্জে জমি ও টাকা না দেয়ায় মাকে গলা কেটে হত্যা ছবি- সংগৃহীত
মানিকগঞ্জের দৌলতপুরে জমি ও টাকা না দেয়ায় মাকে গলা কেটে হত্যা করার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। বুধবার দিবাগত মধ্যরাতে উপজেলার চকমিরপুর ইউনিয়নের মান্দারতা গ্রামে এ নৃশংস ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর থেকে পলাতক নিহতের বড় ছেলে রবি ভদ্র (৪২)।

নিহত করুনা ভদ্র(৬৫) ওই গ্রামের মৃত বাঁশি ভদ্র সরকারের স্ত্রী ও তিন সন্তানের জননী। হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) এ আর আলম মামুন।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, মা করুনা ভদ্রের নামে বাড়ির ১১৪ শতাংশ জমি রয়েছে। পোস্ট অফিসে টাকা জমা আছে প্রায় ৯ লাখ । এই টাকা ও জমি লিখে দেয়ার জন্য মাকে অনেকদিন ধরেই চাপ দিয়ে আসছিল লিভারজনিত রোগে গুরুতর অসুস্থ রবি ভদ্র। এ নিয়ে মা ও ছোট ভাইয়ের সঙ্গে দ্বন্দ্ব দেখা দেয়। গত বুধবার এ নিয়ে তাদের মধ্যে কথাকাটাকাটি হয়। রাতে মা করুনা ভদ্র তার ৬ বছরের নাতনিকে সঙ্গে নিয়ে ঘুমিয়ে পড়েন। পাশের রুমে স্ত্রীসহ ঘুমিয়ে ছিলেন বড় ছেলে রবি ভদ্র।

রবি ভদ্রের স্ত্রী জয়া ভদ্র জানান, মধ্যরাতে মেয়ের কান্নার আওয়াজ শুনে তিনি পাশের রুমে যান। ঘরের বাতি জ্বালিয়ে দেখেন মেয়ের শরীর রক্তে ভিজে আছে। পাশেই পড়ে আছে শাশুড়ির গলাকাটা মরদেহ। এসময় তার স্বামী ঘরে ছিলো না। বাড়ান্দার গেটে বাইরে থেকে তালা লাগানো ছিল বলেও জানান তিনি।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ.আর আলম মামুন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাকে নৃশংসভাবে হত্যার পর গেটে তালা দিয়ে ছেলে রবি ভদ্র পালায়। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্ততি চলছে বলেও জানান তিনি।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার

১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার