ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস মাকে বেঁধে রেখে মেয়েকে ধর্ষণ, সৎ বাবা গ্রেপ্তার রাতের আঁধারে দুর্বৃত্তরা কেটে দিল ৩০০ কুমড়াগাছ, হতাশায় কৃষকের মাথায় হাত ভাতিজার সঙ্গে স্ত্রীর পরকীয়া, ক্ষোভে বৃদ্ধের তুলকালাম সিএনজিতে লাগানো হ্যান্ডকাফসহ পুলিশ হেফাজত থেকে পালালো আসামি হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান হোটেলে প্রেমিকাকে কুপিয়ে হত্যা প্রেমিকের মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ জন্মশতবর্ষে উত্তমকুমার, মহানায়কের মুগ্ধতা আজও অমলিন পোশাকের নীচে লুকিয়ে থাকে, তবুও দাম কয়েকশো কোটি রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা নাটোরে বাজারে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন হোমিও চিকিৎসক মিথ্যার ওপর ভিত্তি করে আমাকে তিনবার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল: বাবর ‘মুরগি দেখানোর কথা বলে’ শিশুকে ঘরে নিয়ে যান সবুজ, অতঃপর... আশ্রয়ের আশা দিয়ে তরুণীর ‘সর্বনাশে’ সহযোগিতা করেন গৃহবধূ, অতঃপর... আজ যেমন থাকবে দেশের আবহাওয়া বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত জন্মাষ্টমীর অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

হায়দ্রাবাদে নারীকে হত্যার পর গোসল করে পালাল চোর

  • আপলোড সময় : ১১-০৯-২০২৫ ০৩:৩২:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৯-২০২৫ ০৩:৩২:৩১ অপরাহ্ন
হায়দ্রাবাদে নারীকে হত্যার পর গোসল করে পালাল চোর ছবি- সংগৃহীত
চুরি করার পর এক নারীকে বেঁধে প্রেসার কুকার দিয়ে আঘাত, তারপর ছুরি ও কাঁচি দিয়ে গলা কেটে হত্যা হয়। এমন হত্যাকাণ্ডের পর সেখানে গোসল করে তাদের রক্তমাখা পোশাক ফেলে চোর পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ। ভারতের হায়দ্রাবাদে এই ঘটনা ঘটেছে।

সম্প্রতি এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, ভুক্তভোগী ৫০ বছর বয়সি রেণু আগরওয়াল তার স্বামী এবং ছেলের সাথে আইটি হাব সাইবারাবাদের সোয়ান লেক অ্যাপার্টমেন্টের ১৩ তলায় থাকতেন। তাদের স্টিলের ব্যবসা রয়েছে। 

বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে রেণুর স্বামী তার ২৬ বছর বয়সি ছেলেকে নিয়ে কাজের উদ্দেশে বেরিয়ে যান। বিকেল ৫টার দিকে রেণুকে তার স্বামীর ফোন না ধরায় অবাক হয়ে আগরওয়াল তার স্ত্রীর খোঁজ নিতে আগেই বাড়ি ফিরে আসেন।

কিন্তু দরজা তালাবদ্ধ থাকায়, তারা প্লাম্বারের সাহায্যে বারান্দা থেকে দরজাটি খুলে দেখতে পান যে রেণু মৃত অবস্থায় পড়ে আছেন। তারা পুলিশকে খবর দেন এবং তারপর তদন্ত শুরু হয়। 

পুলিশ জানিয়েছে, হামলাকারীরা রেণু আগরওয়ালের হাত-পা বেঁধে প্রেসার কুকার দিয়ে আঘাত করেছে। ছুরি ও কাঁচি দিয়ে তার গলা কেটে হত্যা করা হয়। তারা বাড়ি লুট করে প্রায় ৪০ গ্রাম সোনা এবং নগদ ১ লাখ রুপি নিয়ে যায়। পালানোর আগে তারা ঘরে গোসল করে, পোশাক পরিবর্তন করে এবং রক্তমাখা পোশাক অপরাধস্থলে ফেলে পালিয়ে যায়।

রেণু আগরওয়ালের মৃতদেহ হেফাজতে নেয়া হয়েছে এবং ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। কুকাটপল্লি থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। তদন্তের অংশ হিসেবে, পুলিশ সিসিটিভি ফুটেজ, ফরেনসিক প্রমাণ এবং প্রত্যক্ষদর্শীদের বক্তব্য সংগ্রহ করছে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক