ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলন্ত ট্রেনে রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ: টিটিই সাময়িক বরখাস্ত পুলে নেমে জলকেলি প্রেমের টানে ভারতে আসা সেই পাক বধূ সীমার রাজশাহীতে ৭ দিনের বিশেষ অভিযান শুরু, প্রথম দিনেই গ্রেফতার ১২ সত্যিই নেটপ্রভাবীর সঙ্গে প্রেম করছেন অর্জুন গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি বিশ্বকাপ ফাইনালে নামার আগে সাজঘরে মেসির ভাষণের ভিডিয়ো প্রকাশ্যে বগুড়ায় বিয়ের আশ্বাসে বিধবাকে দিনের পর দিন ধর্ষণ গভীর রাতে পরকীয়া প্রেমিকের সঙ্গে ধরা যুবলীগ নেত্রী রাশু ঘাটাইলে কয়েল কিনতে দোকানে যায় শিশু, ফেরে রক্তাক্ত হয়ে ভোলায় প্রধান শিক্ষক ধর্ষণের পর ছাত্রীকে ২০ টাকা ধরিয়ে দিলেন রাজশাহীর চারঘাটে নববধূকে রাস্তা থেকে তুলে পাটক্ষেতে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ কনটেন্ট ক্রিয়েটর মিস্টার বিস্ট একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন আলোচনায় বসতে মোদী সরকারকে যে শর্ত দিলেন দিল্লির বিক্ষোভকারীরা তানোরে আমন ধান রোপণে ব্যস্তসময় পার করছেন চাষিরা জ্বালানি তেল নিয়ে মন্ত্রণালয়ের নতুন বার্তা ইউপি চেয়ারম্যানের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণে হাইকোর্টের রুল হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু নিয়ামতপুরে ২০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ১

ঘন, কালো, নিখুঁত আকৃতির ভ্রু, পেনসিল দিয়ে না এঁকে ৫ কৌশলে প্রাকৃতিক ভাবে সুন্দর করে তুলুন

  • আপলোড সময় : ১১-০৯-২০২৫ ০৩:২৬:৫৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৯-২০২৫ ০৩:২৬:৫৮ অপরাহ্ন
ঘন, কালো, নিখুঁত আকৃতির ভ্রু, পেনসিল দিয়ে না এঁকে ৫ কৌশলে প্রাকৃতিক ভাবে সুন্দর করে তুলুন ফাইল ফটো
কেবল চোখ নয়, মুখের সৌন্দর্য ফুটিয়ে তুলতে ভ্রুর ভূমিকা অপরিসীম। ভ্রু যদি অগোছালো হয়, তবে পুরো সাজই ম্লান মনে হয়। কিন্তু সামান্য কিছু কৌশল মেনে চললেই ভ্রু হয়ে উঠতে পারে মুখের সবচেয়ে আকর্ষণীয় অংশ।

৫ উপায়ে নিজের ভ্রুযুগলকে ঘন করে তুলুন—

১) নিজের মুখের সঙ্গে মানানসই: ট্রেন্ড নয়, ভরসা রাখুন আপনার মুখের গঠনের উপর। কোথা থেকে ভ্রু শুরু হবে, কোথায় বাঁক নেবে আর কোথায় শেষ হবে, একটি সাধারণ কলম দিয়েই মেপে নেওয়া যায়। এ ভাবে ভ্রু অস্বাভাবিক দেখাবে না ও মানানসই হবে।

২) ভরাট করুন, আঁকবেন না: ভ্রুর ফাঁকা জায়গায় হালকা স্ট্রোক দিতে পারেন ভ্রু আঁকার পেনসিল দিয়ে। এতে ঘন হয়ে উঠবে ভ্রু। পরে ব্রাশ দিয়ে ছড়িয়ে নিলে ভ্রু সুন্দর হবে। পুরো ভ্রু আঁকলে অনেক সময়ে অস্বাভাবিক দেখায়।

৩) দু’ধার সুন্দর করুন: ভ্রুর উপরের ও নীচের অংশে অল্প কনসিলার ব্যবহার করুন। সামান্য ব্লেন্ড করলেই ভ্রুর আকৃতি আরও পরিষ্কার ও গোছানো দেখাবে।

৪) অযথা লোম তুলবেন না: অতিরিক্ত প্লাক করলে ভ্রু সরু যায়। স্নানের পর নরম ভ্রু ব্রাশ করে শুধু বাড়তি লোমগুলি নিজে ছেঁটে ফেললেই ভাল।

৫) ভ্রুর জন্য সঠিক খাদ্যাভ্যাস: প্রতি দিন একটু তেল দিয়ে মাসাজ করলে ভ্রু ঘন হয়। সঙ্গে রাখুন স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস। শাকসব্জি, বাদাম, মাছ, ডিম এবং পর্যাপ্ত জল পান করা উচিত। শরীরের ভিতর থেকে যত্ন নিলেই ভ্রুর আসল সৌন্দর্য ফুটে উঠবে।

অল্প যত্নেই ভ্রু হয়ে উঠতে পারে মুখের সবচেয়ে নজরকাড়া অংশ। আর এ জন্য প্রয়োজন নেই কোনও বাড়তি খরচের, শুধু সচেতনতা আর নিয়মিত যত্নই যথেষ্ট।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি

গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি