ঢাকা , বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ , ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টানা বৃষ্টিতে ফসলহানি, কৃষকদের ক্ষতিপূরণ দাবি পবার বাড়ি থেকে পানির পাম্প ও বৈদ্যুতিক তার চুরি রাজশাহীতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে ফুলেল শুভেচ্ছা রাজশাহীর বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার নগর সংস্থার প্রতিনিধিরা আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয় দেশে আরও ২৫ হাজার বায়োগ্যাস সংযোগ স্থাপন করবে সরকার দুর্গাপুরে প্রতিবন্ধী শিক্ষার্থীদের কম্বল দিলেন ইউএনও রুয়েটের দুই শিক্ষার্থীর পরিবার পেলেন ৪ লাখ টাকার বীমার চেক রাজশাহী কলেজে ম্যাথমেটিক্স ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন নগরীতে ছাত্র-জনতার ওপর হামলা ও নাশকতার অভিযোগে গ্রেফতার ৩ নগরীজুড়ে সেবী, মাদক কারবারী, বিষ্ফোরক, দন্ডপ্রাপ্ত আসামী সহ গ্রেফতার ৫৬ ‘ভুল সম্পর্কে জড়ানোর চেয়ে সরে আসাই দারুণ পদক্ষেপ’, বিয়ে প্রসঙ্গে সারা টেন্ডুলকার ধর্মেন্দ্রকে স্মরণ করে আবেগপ্রবণ হেমা নেটফ্লিক্সে প্রথম পাকিস্তানি সিরিজ মুক্তির অপেক্ষায় ৫০০ খেলোয়াড়কে মাসিক ক্রীড়া ভাতা দেওয়ার পরিকল্পনা রয়েছে, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী হিজাব ছাড়া গান গাওয়ায় ইরানি গায়িকাকে ৭৪ বার বেত্রাঘাত ধামরাইয়ের মাটিতে শেষ ঠিকানা হলো অভিনেতা সোহেল খানের পাচারকারীদের ধরতে বাংলাদেশ সীমান্তে নদীতে ভেসে নিখোঁজ বিএসএফ সদস্য ধামরাইয়ে ১২ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার বিশ্ববাজারে তেলের দামে বড় পতন, তিন মাসের মধ্যে সর্বনিম্ন

আত্রাই-রাণীনগরে আওয়ামী লীগের ৩নেতা গ্রেফতার

  • আপলোড সময় : ২৩-০৫-২০২৫ ০৮:৫৭:৪৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৫-২০২৫ ০৮:৫৭:৪৫ অপরাহ্ন
আত্রাই-রাণীনগরে আওয়ামী লীগের ৩নেতা গ্রেফতার ফাইল ফটো
নওগাঁর আত্রাই ও রাণীনগর থানাপুলিশ পৃথক অভিযান চালিয়ে নাশকতা মামলায় ইউনিয়ন আওয়ামী লীগের তিন নেতাকে গ্রেফতার করেছে। 

শুক্রবার সকালে এবং বৃহস্পতিবার রাতে এই অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃতদের শুক্রবার আদালতে প্রেরণ করা হয়েছে।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাবুদ্দীন জানান,শুকবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ভর-তেতুলিয়া গ্রামে অভিযান পরিচালনা করা হয়। এসময় ওই গ্রামের সাইফুল ইসলামের ছেলে শিপন প্রামানিক (৪২) কে গ্রেফতার করা হয়। গ্রেফতার শিপন ভোঁপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি। একই সময় একই গ্রামের আফজাল খানের ছেলে মানিক খান (৪২)কেও গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার মানিক খান ভোঁপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি আরো জানান গ্রেফতারকৃতরা আত্রাই থানায় দায়েরকৃত নাশকতা মামলার তদন্ত প্রাপ্ত আসামী। তাদেরকে শুক্রবার আদালতে প্রেরণ করা হয়েছে।

অপর দিকে রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাফিজ মো: রায়হান জানান, বৃহস্পতিবার রাতে উপজেলার ঘোষগ্রামে অভিযান চালিয়ে ওই গ্রামের মৃত ঘকুড়া শাহার ছেলে আব্দুল মজিদ শাহা (৪৯) কে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার মজিদ গোনা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি। তিনি উপজেলা বিএনপির দলীয় অফিসে হামলা,ভাংচুর,লুটপাট ,অগ্নি সংযোগ ও ককটেল বিস্ফোরনের অভিযোগে দায়েরকৃত মামলার তদন্ত প্রাপ্ত আসামী। তাকে শুক্রবার আদালতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রুয়েটের দুই শিক্ষার্থীর পরিবার পেলেন ৪ লাখ টাকার বীমার চেক

রুয়েটের দুই শিক্ষার্থীর পরিবার পেলেন ৪ লাখ টাকার বীমার চেক