ঢাকা , বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ , ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টানা বৃষ্টিতে ফসলহানি, কৃষকদের ক্ষতিপূরণ দাবি পবার বাড়ি থেকে পানির পাম্প ও বৈদ্যুতিক তার চুরি রাজশাহীতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে ফুলেল শুভেচ্ছা রাজশাহীর বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার নগর সংস্থার প্রতিনিধিরা আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয় দেশে আরও ২৫ হাজার বায়োগ্যাস সংযোগ স্থাপন করবে সরকার দুর্গাপুরে প্রতিবন্ধী শিক্ষার্থীদের কম্বল দিলেন ইউএনও রুয়েটের দুই শিক্ষার্থীর পরিবার পেলেন ৪ লাখ টাকার বীমার চেক রাজশাহী কলেজে ম্যাথমেটিক্স ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন নগরীতে ছাত্র-জনতার ওপর হামলা ও নাশকতার অভিযোগে গ্রেফতার ৩ নগরীজুড়ে সেবী, মাদক কারবারী, বিষ্ফোরক, দন্ডপ্রাপ্ত আসামী সহ গ্রেফতার ৫৬ ‘ভুল সম্পর্কে জড়ানোর চেয়ে সরে আসাই দারুণ পদক্ষেপ’, বিয়ে প্রসঙ্গে সারা টেন্ডুলকার ধর্মেন্দ্রকে স্মরণ করে আবেগপ্রবণ হেমা নেটফ্লিক্সে প্রথম পাকিস্তানি সিরিজ মুক্তির অপেক্ষায় ৫০০ খেলোয়াড়কে মাসিক ক্রীড়া ভাতা দেওয়ার পরিকল্পনা রয়েছে, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী হিজাব ছাড়া গান গাওয়ায় ইরানি গায়িকাকে ৭৪ বার বেত্রাঘাত ধামরাইয়ের মাটিতে শেষ ঠিকানা হলো অভিনেতা সোহেল খানের পাচারকারীদের ধরতে বাংলাদেশ সীমান্তে নদীতে ভেসে নিখোঁজ বিএসএফ সদস্য ধামরাইয়ে ১২ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার বিশ্ববাজারে তেলের দামে বড় পতন, তিন মাসের মধ্যে সর্বনিম্ন

নওগাঁয় স্বামীর ছুরিকাঘাতে গৃহবধুর মৃত্যু

  • আপলোড সময় : ১১-০৯-২০২৫ ০৩:১৮:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৯-২০২৫ ০৩:১৮:১৫ অপরাহ্ন
নওগাঁয় স্বামীর ছুরিকাঘাতে গৃহবধুর মৃত্যু নওগাঁয় স্বামীর ছুরিকাঘাতে গৃহবধুর মৃত্যু
নওগাঁ সদর উপজেলার কাঠাতলীতে স্বামীর ছুরিকাঘাতে নিহত হয়েছেন এক গৃহবধূ।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতের নাম জুথি, বয়স ২২। তিনি সদর উপজেলার আনন্দনগর মৃধা পাড়ার ঝুন্টু প্রামানিকের মেয়ে।

প্রায় এক বছর আগে প্রেমের সম্পর্ক থেকে বিয়ে হয়েছিল গাজীপুরের তানভীরের সঙ্গে। বিয়ের কয়েক মাস পর জানতে পারেন স্বামীর আগেই আরেকটি স্ত্রী রয়েছে। এ নিয়ে দাম্পত্য কলহ শুরু হলে বাবার বাড়িতে চলে আসেন জুথি এবং আদালতে মামলা দায়ের করেন। আজ ছিল মামলার শুনানির দিন। সকালে কোর্টে যাওয়ার পথে কাঠাতলীতে ওঁত পেতে থাকা তানভীর ছুরিকাঘাত করলে গুরুতর আহত হন জুথি। স্থানীয়রা উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সদর মডেল থানার অফিসার ইনচার্জ ওসি নূরে আলম বলেন, “ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গেছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।” নিহত জুথির লাশ ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রুয়েটের দুই শিক্ষার্থীর পরিবার পেলেন ৪ লাখ টাকার বীমার চেক

রুয়েটের দুই শিক্ষার্থীর পরিবার পেলেন ৪ লাখ টাকার বীমার চেক