ঢাকা , বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬ , ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নৌযাত্রা নিরাপদ ও নিশ্চিত করতে রাসিকের পক্ষ থেকে মাঝিদের মাঝে লাইফ জ্যাকেট বিতরণ বেলকুচিতে ১০০ টাকার লোভ দেখিয়ে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ চুরি হওয়া যাত্রীবাহী বাস চাঁপাইনবাবগঞ্জে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার, তদন্ত অব্যাহত মহানগরীজুড়ে পুলিশের অভিযানে নারীসহ মাদক কারবারী গ্রেফতার ৭ মোবাইলে একাধিক নারীর গোপন ভিডিও, ব্ল্যাকমেইলের অভিযোগ ঈদে মিলাদুন্নবী কবে, জানা যাবে সন্ধ্যায় ব্যাটারিচালিত রিকশা ব্যবস্থাপনায় হচ্ছে সমন্বিত নীতিমালা মুদি দোকান থেকে বাড়ি ফিরছিল শিশু, পথেই ওত পেতে ছিলেন রবিউল নওগাঁর পত্নীতলায় বাসের ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত অবশেষে বিতর্কের মাঝে মুখ খুললেন অভিনেত্রী নিকিতা ডেঙ্গিতে আক্রান্ত হয়ে হাসপাতালে শ্বেতা তিওয়ারী ‘ছবি প্রত্যাশিত সাফল্য না পাওয়ায় অনুষ্ঠানে আমন্ত্রণ পেতাম না’! মুখ খুললেন ‘আওয়ারাপন’ নায়িকা শ্রিয়া সাপ মারতে বাংলাদেশি বেজি নিয়ে যে বিপদে পড়েছিল জাপান চুয়াডাঙ্গায় এসএসসিতে ফেল করায় ফাঁস নিলো পরীক্ষার্থী ঢাকায় প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যার পর নিজেকেও শেষ করলেন বাড়িওয়ালা নোয়াখালীতে অটোরিকশাচালককে গুলি করে টাকা ও মোবাইল ছিনতাই রাজবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু স্ত্রীর ‘ইচ্ছার বিরুদ্ধে’ শারীরিক সম্পর্ক করতে গিয়ে সর্বনাশ ডাকলেন জহিরুল চাঁদপুরে মায়ের সামনে ছেলেকে গাছে বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন শরীয়তপুরে জমি নিয়ে বিরোধ গড়াল ভয়াবহ সংঘর্ষে

রাজশাহীতে গাভীর পেটে বাছুরসহ জবাই—পালালো কসাই

  • আপলোড সময় : ১১-০৯-২০২৫ ০৩:০৯:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৯-২০২৫ ০৩:০৯:০৫ অপরাহ্ন
রাজশাহীতে গাভীর পেটে বাছুরসহ জবাই—পালালো কসাই রাজশাহীতে গাভীর পেটে বাছুরসহ জবাই—পালালো কসাই
রাজশাহীর পুঠিয়ার বানেশ্বর বাজারে মাংস বিক্রির জন্য জবাই করা এক গাভীর পেটে বাছুর পাওয়ার ঘটনা বাজারজুড়ে তোলপাড় সৃষ্টি করেছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে বানেশ্বর কসাইপট্টিতে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সকালে কসাই রিয়াজুল একটি গাভি জবাই করে মাংস বিক্রি শুরু করে। এ সময় তার কর্মচারী রাজু বাছুরটি লুকাতে চেষ্টা করলে ঘটনাটি বাজার করতে আসা এক ক্রেতার নজরে আসে। খবর দ্রুত ছড়িয়ে পড়লে ক্ষোভে ফেটে পড়েন উপস্থিত ক্রেতারা। রিয়াজুল কসাই পালিয়ে যায় বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

বাজারের কয়েকজন বলেন, রিয়াজুলের বিরুদ্ধে আগেও অসুস্থ বা মৃত গরু জবাই করে মাংস বিক্রির অভিযোগ উঠেছে। তারা দাবি করেন, প্রভাবশালীদের সঙ্গে যোগসাজশ করে সে বারবার শাস্তি এড়িয়ে যায়।

বানেশ্বর বণিক সমিতির সভাপতি মতিউর রহমান মতি জানান, “প্রাণিসম্পদ অফিসের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে বাকি মাংসগুলো মাটিতে পুঁতে ফেলেছেন। রিয়াজুলের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

পুঠিয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, “বিষয়টি অত্যন্ত দুঃখজনক। আমরা ব্যবস্থা নিচ্ছি।”

পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিশু দাস জানান, “আমি ঘটনাস্থলে গিয়েছি ও সবকিছু জেনেছি। কসাই রিয়াজুলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে। তারা জবাইখানার তদারকি ও খাদ্যনিরাপত্তা নিয়ে প্রশাসনের কঠোর পদক্ষেপ দাবি করেছেন।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নৌযাত্রা নিরাপদ ও নিশ্চিত করতে রাসিকের পক্ষ থেকে মাঝিদের মাঝে লাইফ জ্যাকেট বিতরণ

নৌযাত্রা নিরাপদ ও নিশ্চিত করতে রাসিকের পক্ষ থেকে মাঝিদের মাঝে লাইফ জ্যাকেট বিতরণ