ঢাকা , শনিবার, ১৩ জুন ২০২৬ , ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীর শেখেরচকে হেরোইন-ইয়াবাসহ নারী মাদক কারবারী সাংবাদিকদের সঙ্গে রাজশাহী প্রেসক্লাবের মতবিনিময় সভা মোহনপুরে শহীদ জিয়া প্রীতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ান আর্জেন্টিনা ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক নিরাপত্তা, জ্ঞানচর্চার উপযুক্ত পরিবেশ দিতে পারলে নিরাপদ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব: এমপি মিলন রাজশাহীর উন্নয়নে মিজানুর রহমান মিনুর নেতৃত্বের স্বীকৃতি দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তানোরে যুবকের রহস্যজনক মৃত্যু যশোরে দুই নারীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক, তদন্ত চলছে ৫৩-এও টানটান ফিটনেস: শাকিরার ডায়েট ও লাইফস্টাইলের রহস্য ফাঁস ঢাকায় ছিনতাইকারীর টানাহেঁচড়ায় রিকশা থেকে পড়ে নারী মৃত্যুর অভিযোগ তানোরে শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার প্রতিবন্ধী সুরাইয়া আক্তার উর্মির পরিবারকে বিএনপি নেতা লালুর আর্থিক সহায়তা উন্নয়ন কাজে দুর্নীতি হলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তারের নির্দেশ প্রতিমন্ত্রী পুতুলের ‘আকাশছোঁয়া অঙ্কের পারিশ্রমিক পেয়েছে’, ‘পিদ্দী’ ছবিতে শরীর প্রদর্শন বিতর্কের মাঝে ফাঁস জাহ্নবীর বেতন! পাবনায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে কলেজছাত্রের মৃত্যু মানুষের জীবন যাত্রার মান উন্নয়নের জন্য এবারের বাজেট করা হয়েছে -পুতুল হরমুজ প্রণালি পুরোপুরি ইরানি নৌবাহিনীর নিয়ন্ত্রণে: আল জাজিরা রাণীশংকৈলে ক্ষুদে শিক্ষার্থী বিজ্ঞানীদের উদ্ভাবনে জমজমাট প্রদর্শনী, সেরা কাদিহাট উচ্চ বিদ্যালয় আত্রাইয়ে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত, মুগ্ধ অতিথিরা সীমান্ত হত্যা ও পুশইনের প্রতিবাদে রাণীশংকৈলে ১১ দলের বিক্ষোভ চেক প্রজাতন্ত্রকে ২-১ গোলে হারিয়ে দুর্দান্ত কামব্যাক কোরিয়ার

রাণীশংকৈলে মহিলা দলের-৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • আপলোড সময় : ১১-০৯-২০২৫ ০২:৫৪:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৯-২০২৫ ০২:৫৪:৫৩ অপরাহ্ন
রাণীশংকৈলে মহিলা দলের-৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রাণীশংকৈলে মহিলা দলের-৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
রাণীশংকৈলে বুধবার (১০ সেপ্টেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে উপজেলা ও পৌর মহিলদলের ব্যানারে র‍্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। 

এ উপলক্ষে এদিন বিকালে পৌর শহরের পলাশ মার্কেট চত্বর থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের ডাবটলী সড়ক হয়ে ডিগ্রি কলেজ মাঠে গিয়ে শেষ হয়। পরে ডিগ্রি কলেজ হলরুমে উপজেলা মহিলা দলের আহ্বায়ক মনিরা বিশ্বাসের সভাপতিত্বে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক  আল্লামা আল ওয়াদুদ বিন নূর আলিফ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ঢাকা সুপ্রিম কোর্টের জাতীয়তাবাদী আইনজীবী সমিতির সদস্য ব্যরিস্টার রোকনুজ্জান রোকন, পৌর বিএনপি সভাপতি অধ্যাপক শাহাজাহান আলী, সাধারণ সম্পাদক মহসিন আলী, বিএনপির সাংগঠনিক সম্পাদক এম আর বকুল মজুমদার, মহিলা দলের সদস্য সচিব আনার কলি, উপজেলা নারী দলের নেত্রী মনোয়ারা মোয়াজ্জেমসহ অনেকে। 

এছাড়াও উপজেলা পৌর ইউনিয়ন মহিলা দলের নেতাকর্মী মূলদলসহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

সভায় নারী বক্তারা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল দীর্ঘ ৪৭ বছর ধরে দেশের নারী সমাজকে সংগঠিত করে নারী অধিকার, গণতন্ত্র ও ভোটের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে মূল দল বিএনপির পাশে থেকে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ত্যাগ ও সংগ্রাম, এবং তারেক রহমানের নেতৃত্ব আমাদের পথ দেখায়। দেশের সকল দুঃসময়ে নারীরা পিছিয়ে নেই, রাজপথে, সভা-সমাবেশে এবং ঘরে-বাইরে সক্রিয়ভাবে অবদান রাখছে নারীরা।

তারা আরো বলেন, দেশের বর্তমান রাজনৈতিক সংকট থেকে উত্তরণের জন্য জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে। এই সংগ্রামে নারী সমাজকে আরও সোচ্চার হতে হবে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী মহানগরীতে পুলিশের তৎপরতায় নিখোঁজ কিশোরী উদ্ধার; পরিবারের নিকট হস্তান্তর

রাজশাহী মহানগরীতে পুলিশের তৎপরতায় নিখোঁজ কিশোরী উদ্ধার; পরিবারের নিকট হস্তান্তর