ঢাকা , শুক্রবার, ১৫ মে ২০২৬ , ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পবার পাইলট এলাকায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন ১৬ মে নগরীতে অটোরিক্সা চালক হত্যায় ছিনতাই চক্রের ৪ সদস্য গ্রেফতার, অটোরিক্সা উদ্ধার বরিশাল জজ কোর্টের আইনজীবীকে ব্ল্যাকমেইলের অভিযোগে এক নারী গ্রেফতার রাজশাহীর বাজারে আসছে মৌসুমের প্রথম গুটি আম খাদেমুল ইসলাম জামে মসজিদ ও হাফেজিয়া মাদ্রাসার পুনর্নির্মাণ কাজের শুভ উদ্বোধন রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটনকে খ্রিস্টানপাড়ায় সংবর্ধনা রাজশাহীতে ঐতিহ্যের প্রতীক ঢোপকল স্থাপন, নগর ইতিহাস সংরক্ষণে রাসিকের উদ্যোগ বড়মাঠে মিলল এসএসসির ৫০ খাতা, ঠাকুরগাঁওজুড়ে তোলপাড় আম গাছ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু ফারাক্কা লংমার্চের ৫০ বছর উপলক্ষে রাজশাহীতে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদক, চুরি-ছিনতাইকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে রাজশাহীতে মানববন্ধন ডিজিটাল উন্নয়নে রাজশাহী এগিয়ে যাবে নিক্স পপের মাধ্যমে, ভূমিমন্ত্রী ব্র্যাককে রাজশাহী সিল্ক বিশ্ববাজারে ছড়িয়ে দেওয়ার আহ্বান ভূমিমন্ত্রীর হালিশহরে ১১ কেজি ৯০০ গ্রাম গাঁজাসহ নারীসহ ৬ মাদক কারবারি গ্রেপ্তার কুকুরের কামড়ে হাসপাতালে ৩ গ্রামের মানুষ প্রেমিককে দিয়ে বাবার বাড়িতেই ডাকাতি, গ্রেফতার তরুণী কলকাতায় রাস্তায় জুমার নামাজ পড়া ঘিরে উত্তেজনা, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন পাওনা টাকা দাবি করায় প্রাণনাশের হুমকি ও অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন ওমরপুর পূজা মন্দিরে কীর্তন অনুষ্ঠানের সমাপনী, উন্নয়নের আশ্বাস রাসিক প্রশাসকের হারিয়ে যাওয়া রাজশাহী সিল্ককে আবার বিশ্বব্যাপী নিয়ে যাওয়ার অনুরোধ ব্র্যাকের কাছে: ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু

দৌলতপুরে আধিপত্য বিস্তার নিয়ে যুবককে কুপিয়ে হত্যা

  • আপলোড সময় : ১০-০৯-২০২৫ ০৯:৫১:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৯-২০২৫ ০৯:৫১:২৩ অপরাহ্ন
দৌলতপুরে আধিপত্য বিস্তার নিয়ে যুবককে কুপিয়ে হত্যা দৌলতপুরে আধিপত্য বিস্তার নিয়ে যুবককে কুপিয়ে হত্যা
কুষ্টিয়ার দৌলতপুরে পূর্বশত্রুতা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আরফান নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৬ জন।

মঙ্গলবার মধ্য রাতে (৯ সেপ্টেম্বর) উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগোয়ান কান্দিরপাড়া এলাকায় মণ্ডল গ্রুপ ও সরদার গ্রুপের মাঝে সংঘর্ষের ঘটনায় হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে।

নিহত আরফান একই গ্রামের হামিদ সর্দারের ছেলে।

আহতরা হলেন- সাইদুল বিশ্বাসের ছেলে সাদিক বিশ্বাস, মৃত পালু মণ্ডলের ছেলে জাকির (২৫), মৃত নওয়াব আলীর ছেলে রিন্টু (৪০), আজিম সরদারের ছেলে মিজু সর্দার (৪৩), মৃত বিচার মণ্ডলের ছেলে বাইজিদ (৪৫)। এদের মধ্যে গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বাইজিদ।

স্থানীয়রা জানান, মঙ্গলবার রাত ১১টার দিকে বাগোয়ান কান্দিপাড়া এলাকায় মুক্তার হোসেন নামে এক পাগলকে মারধর করাকে কেন্দ্র করে মণ্ডল গ্রুপ ও সরদার গ্রুপের মাঝে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলেই নিহত হয় সরদার গ্রুপের হামিদ সর্দারের ছেলে আরফান সরদার (৩৫)।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ বলেন, বর্তমানে ওই এলাকায় সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন আছে। পরিস্থিতি এখন শান্ত। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশের একাধিক টিম কাজ করছে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে অটোরিক্সা চালক হত্যায় ছিনতাই চক্রের ৪ সদস্য গ্রেফতার, অটোরিক্সা উদ্ধার

নগরীতে অটোরিক্সা চালক হত্যায় ছিনতাই চক্রের ৪ সদস্য গ্রেফতার, অটোরিক্সা উদ্ধার