ঢাকা , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬ , ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
​নগরীর কর্ণহারে দুই গাঁজা-সহ মাদক কারবারি গ্রেফতার-২ চারঘাট সীমান্তে ৫৯ বোতল ভারতীয় মদ জব্দ আরডিএ মার্কেট এলাকায় স্কুটিতে রহস্যময় ডিভাইস, বোমা আতঙ্ক! পদ্মা নদী রক্ষায় রাজশাহীতে ‘রান ফর পদ্মা’ মিনি ম্যারাথন অনুষ্ঠিত রাসিক প্রশাসকের সাথে কর্মচারী ইউনিয়ন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ যুগোপযোগী বাজেট ঘোষণা করায় রাসিক প্রশাসককে কর্মচারী ইউনিয়নের শুভেচ্ছা ও অভিনন্দন আত্রাইয়ে শিশু ধর্ষণচেষ্টা, কমিউনিটি ক্লিনিকের কর্মী গ্রেফতার ফেনীর ফুলগাজীতে বিদেশি মদ ও ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ফেনীতে র‍্যাবের অভিযানে ১৬ কেজি গাঁজাসহ দুই নারী আটক তানোর হাসপাতালে মৃত গৃহবধুর কান থেকে খুলে নেয়া দুল উদ্ধার পাবনায় ধর্ষণের অভিযোগে অভিযুক্তের বাড়িতে ভাঙচুর-আগুন রাজশাহীতে নজরুল বর্ষ’ উদ্বোধন তানোরে চলাচলের রাস্তায় বাঁশ ও টিনের বেড়া দিয়ে প্রতিবন্ধকতা ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে বাবা ও ছেলের মৃত্যু রাজশাহী বোর্ডে এইচএসসির প্রথম দিনে উপস্থিতি ৯৭.৭৯ শতাংশ নগরীর লিলিহল গোলচত্বরে বিপুল পরিমান চোলাই মদসহ মাদক কারবারি বাবু গ্রেফতার হাসপাতালে সেবা নিতে আসা রোগীরা চিকিৎসকের ব্যবহারেই অর্ধেক অসুখ ভালো হয়ে যায়- এমপি আবু সাইদ চাঁদ নগরীতে গাঁজা, ইয়াবা, হেরোইন, ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারি গ্রেফতার ৭ চারঘাটে ভিডিও কনফারেন্সে নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ব্রেকআপের পর পার্টি করার পরামর্শ জেনিফার লোপেজের

চকলেট দেওয়ার কথা বলে কক্ষে নিয়ে ৪ বছরের শিশুকে ধর্ষণ

  • আপলোড সময় : ১০-০৯-২০২৫ ০৯:৪৭:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৯-২০২৫ ০৯:৪৭:২৬ অপরাহ্ন
চকলেট দেওয়ার কথা বলে কক্ষে নিয়ে ৪ বছরের শিশুকে ধর্ষণ চকলেট দেওয়ার কথা বলে কক্ষে নিয়ে ৪ বছরের শিশুকে ধর্ষণ
গাজীপুরের টঙ্গীতে চকলেট দেওয়ার কথা বলে কক্ষে নিয়ে চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার সন্ধ্যায় টঙ্গীর এরশাদনগর সাত নাম্বার ব্লক এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় বুধবার দুপুরে শিশুটির মা বাদী হয়ে টঙ্গী পূর্ব থানায় একটি ধর্ষণ মামলার দায়ের করেছেন।

মামলা দায়েরের পর টঙ্গীর এরশাদনগর এলাকা থেকে পুলিশ আব্দুল মোতালেব (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে। তিনি টঙ্গীর এরশাদনগর এলাকার সাত নাম্বার ব্লকের মৃত এলেম খার ছেলে।

বুধবার বেলা ৩টার দিকে পুলিশ নির্যাতনের শিকার শিশুটির স্বাস্থ্য পরীক্ষার জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

পুলিশ জানায়, নির্যাতিতা শিশুর পরিবার ও অভিযুক্ত আব্দুল মোতালেব পাশাপাশি বাড়িতে বাস করেন। মঙ্গলবার সন্ধ্যায় অন্য শিশুদের সঙ্গে ওই শিশুটি তার বাসার সামনে খেলাধুলা করছিল। এ সময় আব্দুল মোতালেব শিশুটিকে চকলেট দেওয়ার কথা বলে নিজ কক্ষে ডেকে নিয়ে যায়। এরই কিছুক্ষণ পর শিশুটির মা শিশুটির খোঁজ নিতে মোতালেবের কক্ষে যান। সেখানে তার শিশুকে ধর্ষণের ঘটনা দেখতে পেয়ে আশপাশের লোকজনদের ডাকেন। এ সময় মোতালেব কৌশলে পালিয়ে যান। পরে বুধবার অভিযান চালিয়ে মোতালেবকে গ্রেফতার করা হয়।

টঙ্গী পূর্ব থানার ওসি মো. ওয়াহিদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযুক্তকে গ্রেফতারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী বোর্ডে এইচএসসির প্রথম দিনে উপস্থিতি ৯৭.৭৯ শতাংশ

রাজশাহী বোর্ডে এইচএসসির প্রথম দিনে উপস্থিতি ৯৭.৭৯ শতাংশ