ঢাকা , মঙ্গলবার, ০৯ জুন ২০২৬ , ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চার বছর পরকীয়ার পর রেজিস্ট্রি করে শাশুড়িকে বিয়ে করলো জামাই ! অনিরাপদ যৌন সম্পর্কে কর্ণাটকে বাড়ছে এইচআইভি সংক্রমণ, উদ্বেগে স্বাস্থ্য দপ্তর মণিপুরের ত্রাণ শিবিরে নীরব মানবিক বিপর্যয়, বাস্তুচ্যুত ৭৩১ জনের মৃত্যু পাবনায় গুলি ও ছুরিকাঘাতে কলেজ শিক্ষার্থী-সহ নিহত-২ যশোরে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, স্বামীর আত্মহত্যার চেষ্টা ​শুটিং সেটে সহ-অভিনেতার আচরণে অস্বস্তিতে পড়েছিলেন প্রিয়া বাপট ঘুষ গ্রহণের অভিযোগে ভাইরাল ভিডিও: বাগমারা থানার তদন্ত পরিদর্শক কমলেশ দাস প্রত্যাহার ছয় দফা দাবিতে রামেক ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি দ্বিতীয় দিনে, বাড়ছে রোগী দুর্ভোগ সড়ক পরিবহন আইনের হত্যা মামলার পলাতক আসামি বেলাল গ্রেপ্তার যমুনা সেতু এলাকায় ইয়াবা ও হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার রাজশাহীতে বিজিবির অভিযানে হেরোইন ও ট্যাপেনটাডল জব্দ পীরগঞ্জে পৃথক অভিযানে গাঁজা ও ট্যাপেন্টাডলসহ ৩ মাদক কারবারি আটক, গ্রেফতার ৫ ​পুঠিয়ায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারী গ্রেফতার রাজশাহীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলি, ৪ রাউন্ড পিস্তলের তাজা গুলি উদ্ধার বিয়ের আগে শারীরিক সম্পর্ককে চরিত্রের দোষ হিসেবে দেখা যাবে না: ভারতের সুপ্রিম কোর্ট পেটে জমছে মেদ কিন্তু ক্ষয়ে যাচ্ছে পেশি, কোন পথে সমাধান গরমেও গলা খুশখুশ, সকালে উঠে ব্যথা, কষ্ট কমবে ঘরোয়া ৫ টোটকাতেই সড়ক বাতির বিদ্যুৎ সাশ্রয় শিখতে ফ্রান্সে যেতে চান রাজশাহী সিটির প্রশাসক, প্রধানমন্ত্রীর ‘না’ এবার ৪১ লাখ পশুর চামড়া নষ্ট, সংরক্ষণ ৬০ লাখ: বাণিজ্যমন্ত্রী জাহ্নবীকে যৌনতার মোড়কে তুলে ধরা হয়েছে ‘পিদ্দী’তে

নবীগঞ্জের পল্লিতে পুকুরে ডুবে একসঙ্গে ৩ শিশুর মৃত্যু

  • আপলোড সময় : ১০-০৯-২০২৫ ০৯:৪৪:৩৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৯-২০২৫ ০৯:৪৪:৩৩ অপরাহ্ন
নবীগঞ্জের পল্লিতে পুকুরে ডুবে একসঙ্গে ৩ শিশুর মৃত্যু নবীগঞ্জের পল্লিতে পুকুরে ডুবে একসঙ্গে ৩ শিশুর মৃত্যু
নবীগঞ্জের পল্লিতে পুকুরের পানিতে ডুবে ৩ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) বিকালে উপজেলার করগাঁও ইউনিয়নের পাঞ্জারাই গ্রামে এ ঘটনা ঘটে। মর্মান্তিক এ ঘটনায় নবীগঞ্জের সর্বত্র শোকের ছায়া নেমে এসেছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, পাঞ্জারাই গ্রামের রতিশ সরকারের ছেলে শ্রাবণ সরকার সাড়ে (৩), তার চাচাতো ভাই জগাই সরকারের ছেলে শুভ সরকার (৪) ও তাদের ফুফাতো বোন একই উপজেলার বাউশা ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের ব্রজ লাল সরকারের কন্যা অহনা রানী সরকার (৫) বাড়ির পাশে খেলার করছিল। একপর্যায়ে সবার অগোচরে রতিশ সরকারের বাড়ির পেছনের পুকুরে পানিতে পড়ে যায়।

বাড়ির লোকজন অনেক খোঁজাখুঁজি করে তাদের কোনো সন্ধান পাননি। একপর্যায়ে জনৈক মহিলা অহনা রানী সরকারকে ওই পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে তাকে উদ্ধার করেন। পরে এলাকার লোকজন পুকুরে পানিতে ডুবিয়ে ও জাল ফেলে খোঁজাখুঁজি করে একে একে শুভ সরকার ও শ্রাবণ সরকারের নিথর দেহ পানি থেকে তুলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ সময় স্বজনদের আহাজারিতে হাসপাতাল এলাকা ভারি হয়ে উঠে।

ঘটনার খবর পেয়ে নবীগঞ্জ থানার এসআই আনিছুর রহমান একদল পুলিশ নিয়ে হাসপাতালে পৌঁছে লাশের সুরতহাল তৈরি করেন। এ ব্যাপারে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. চম্পক কিশোর সাহা সুমন জানান, হাসপাতালে আসার অনেক আগেই বাচ্চাদের মৃত্যু হয়েছে।

এ ব্যাপারে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ শেখ কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ছয় দফা দাবিতে রামেক ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি দ্বিতীয় দিনে, বাড়ছে রোগী দুর্ভোগ

ছয় দফা দাবিতে রামেক ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি দ্বিতীয় দিনে, বাড়ছে রোগী দুর্ভোগ