ঢাকা , শনিবার, ২৩ মে ২০২৬ , ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাতিয়াতে বন্দুক-কার্তুজসহ সন্ত্রাসী বিদ্যুৎ গ্রেপ্তার মোহনপুরে কৃষকদলের ৬ ইউনিয়ন ও ৫৪ ইউনিট কমিটি গঠনে সমাবেশ অনুষ্ঠিত রাসিকের পরিচ্ছন্নতা কর্মীদের জন্য আর্থিক সহায়তা দিলেন প্রধানমন্ত্রী তানোরে শরিফ উদ্দিন মুন্সী পরিবারের মসজিদে মটর প্রদান নিয়ামতপুরে ২১ বোতল ‘স্কাফ’সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার স্যার, আপনাকে ভুলবো না”— অশ্রু আর পুষ্পবৃষ্টিতে বিদায় নিলেন গিলাবাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রাণপুরুষ শাহজাহান-ই-হাবীব কলসিরমুখ সীমান্ত বিজিবির বাধার মুখে খুঁটি সরিয়ে পিছু হটলো বিএসএফ ১২ স্ত্রী, ১০২ সন্তান ও ৫৭৮ নাতি-নাতনি নিয়ে সংসার চাকরির প্রলোভনে তরুণীকে পতিতালয়ে বিক্রির চেষ্টা, গ্রেফতার ৩ ‘প্রকাশ্যে মৃত্যুদণ্ড মধ্যযুগীয় নয়’—স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে গোলাম পরওয়ারের ক্ষোভ মাদরাসায় ‘বন্দে মাতরম’ গাওয়া বাধ্যতামূলক করলো শুভেন্দু ইরানে তছনছ যুক্তরাষ্ট্রের বিমান আধিপত্য, চীনের কাছে চূড়ান্ত পরাস্ত হবে আমেরিকা? সিলেটে একদিনে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু থালাপাতি বিজয়ের ছোট ভাই এর ইসলাম ধর্ম গ্রহণ মদের দোকানের আড়ালে মধুচক্র, ঘণ্টা হিসাবে ঘর ভাড়া! ঝাঁটা হাতে প্রতিবাদ স্থানীয় মহিলাদের ‘গেলেও মরব, না গেলেও,’ বাহামাসে বসছে জুনিয়র ট্রাম্পের বিয়ের আসর! যুদ্ধে নাজেহাল প্রেসিডেন্ট আক্ষেপের সুরে কী বললেন? হারিয়ে যাওয়া ৪৭ টি মোবাইল ফোন হস্তান্তর ‘ঋতুস্রাব না হলে সন্তানধারণও অসম্ভব’, শিক্ষার অভাব নিয়ে সরব হৃত্বিকের প্রেমিকা সাবা আজাদ শিশুকে ধ-র্ষ-ণ চেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার জাতীয় সুরক্ষায় বিপজ্জনক ককরোচ জনতা পার্টি! এক্স হ্যান্ডেল বন্ধ নিয়ে কেন্দ্রকে তোপ শশী-মহুয়ার

সন্তানের কি মন ভাল নেই! কীভাবে পাশে থাকবেন তার

  • আপলোড সময় : ১০-০৯-২০২৫ ০৭:১২:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৯-২০২৫ ০৭:১২:১৫ অপরাহ্ন
সন্তানের কি মন ভাল নেই! কীভাবে পাশে থাকবেন তার প্রতীকী ছবি
ডিপ্রেশন, অ্যাংজাইটির মতো বেশ কিছু মানসিক সমস্যা নিয়ে এখনও আমাদের সমাজে বেশ কিছু ছ্যুঁৎমার্গ রয়েছে। ‘আমাদের সময়ে তো এমন কিছু হত না’, ‘মনখারাপ তো আমাদেরও হয়, তাই বলে সেটা নিয়ে আমরা বাড়াবাড়ি করি না তোদের মতো’, ‘তোদের জীবনে কীসের আবার সমস্যা!’ – এই চেনা কথাগুলো শুনে শুনে একটা গোটা প্রজন্ম রীতিমতো ক্লান্ত হয়ে পড়েছে। একটা সময় পর সন্তান বাবা-মেয়ের কাছেও নিজের সমস্যার কথা খুলে বলা ছেড়ে দেয়।

কিন্তু বিশ্ব জুড়ে পরিসংখ্যান যা বলছে, তাতে এখন এই নিয়ে চিন্তাভাবনা করার সময় এসেছে। আজ ১০ সেপ্টেম্বর, বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবসে (World suicide prevention day 2025) আবার এই নিয়ে আমাদের সমাজে কথা বলার দরকার হয়ে পড়েছে।

সন্তান কি অস্বাভাবিক রকম চুপচাপ? কোনও অজানা কারণে হতাশ হয়ে পড়ছে? কিংবা কখনও মনে হয়েছে সে নিজের ক্ষতি করতে চাইছে? এ ধরনের পরিস্থিতি যে কোনও অভিভাবকের কাছে ভীষণ উদ্বেগজনক। বিশেষজ্ঞরা কিন্তু বলছেন, আত্মহত্যা নিয়ে খোলামেলা আলোচনা করাটাই আসলে বাঁচানোর প্রথম ধাপ।

নারায়ণা হেলথ এসআরসিসি চিলড্রেন’স হাসপাতালের শিশু ও কিশোর-কিশোরী মানসিক চিকিৎসক ডাঃ শোরুক মোটওয়ানি বলেন, “আত্মহত্যার চিন্তা মাঝেমধ্যেই মাথায় আসে। কিন্তু এ বিষয়ে খোলাখুলি আলোচনা করাই আসল চাবিকাঠি। কীভাবে কথোপকথন শুরু করতে হবে আর কীভাবে একটি নিরাপত্তা পরিকল্পনা তৈরি করতে হবে, তা শিখলে তরুণ মনে প্রকৃত পার্থক্য গড়ে দেওয়া যায়।”

ডিপ্রেশন আর আত্মহত্যার ভাবনার মধ্যে পার্থক্য ঠিক কোথায়?
ডাঃ মোটওয়ানির মতে, ডিপ্রেশন একটি গুরুতর মানসিক অবস্থা। যদিও এর সঙ্গে আত্মহত্যার ভাবনাচিন্তা আসার যোগ আছে, তবুও দু’টি এক জিনিস নয়। কেউ ডিপ্রেশনে ভুগলেও আত্মহত্যার চিন্তা নাও করতে পারে। আবার কারও ডিপ্রেশনের উপসর্গ না থাকলেও আত্মহত্যার ভাবনা আসতে পারে। তাই পার্থক্যটা বোঝা খুব জরুরি।

শৈশব বা কৈশোরেই ডিপ্রেশন শুরু হতে পারে। এর পেছনে থাকে -
•    জীবনের কঠিন কোনও অভিজ্ঞতা বা ট্রমা
•    পরিবারের ভাঙন
•    বন্ধুদের সঙ্গে অশান্তি
•    বুলিং বা নির্যাতন
•    পরিবারের মধ্যে মানসিক সমস্যার ইতিহাস।

দু’সপ্তাহের বেশি সময় ধরে মেজাজ বা আচরণে পরিবর্তন, নিজের ক্ষতি করার চেষ্টা বা মাদকে আসক্তির মতো লক্ষণ দেখলে অভিভাবকদের সতর্ক হওয়া উচিত। বিশেষ করে সন্তানের বয়স যখন কম, এই ধরনের পরিবর্তন বাবা-মাকেই লক্ষ্য করতে হবে, কারণ তারা নিজেরা অতকিছু বোঝার মতো অবস্থায় থাকে না।

আত্মহত্যার ভাবনার ইঙ্গিত হতে পারে যে লক্ষণগুলো
•    নিজেকে বোঝা ভাবা বা মাঝে মাঝেই নিরাশ ভাব প্রকাশ করা
•    মৃত্যু নিয়ে সরাসরি বা পরোক্ষে কথা বলা
•    পরিবার-বন্ধুর কাছ থেকে দূরে সরে যাওয়া
•    হঠাৎ মেজাজ বদলে যাওয়া
•    প্রিয় জিনিসপত্র অন্যকে দিয়ে দেওয়া বা বিদায় নেওয়ার মতো আচরণ

নিজের ক্ষতি করা মানেই আত্মহত্যার চেষ্টা নয়
বিশেষজ্ঞদের মতে, নিজের ক্ষতি করার চেষ্টা মানেই সবসময় আত্মহত্যা নয়, বরং তা সাহায্যের আর্তি। তবে বারবার ক্ষতির চেষ্টা করলে তা বিপজ্জনক হতে পারে। যেমন -

•    শরীরে বারবার একই ধরনের আঘাতের দাগ
•    হঠাৎ লম্বা জামাকাপড় পরতে শুরু করা
•    গোপন রাখার মতো আচরণ বা রাগী হয়ে যাওয়া
•    সামাজিক মেলামেশা এড়িয়ে চলা

এই পরিস্থিতিতে কী করবেন অভিভাবকরা?
যদি সন্দেহ হয় বা প্রমাণ পান যে সন্তানের মধ্যে এরকম কোনও লক্ষণ রয়েছে, তাহলে প্রথমেই আতঙ্কিত না হয়ে শান্ত থাকার চেষ্টা করুন এবং ওকে বিচার না করতে না বসে মন দিয়ে শুনুন সে কী বলতে চাইছে। খোলাখুলি কথা বলুন। সতর্কতার সংকেতগুলোর দিকে নজর রাখুন। সন্তানের নিরাপত্তা নিশ্চিত করুন, ঝুঁকিপূর্ণ জিনিসপত্র সরিয়ে ফেলুন। সন্তানের সঙ্গে কথা বলে পেশাদার মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের সাহায্য নিন। বাড়িতে সহায়ক পরিবেশ তৈরি করুন, যোগাযোগ খোলা রাখুন এবং প্রয়োজনে স্কুলকেও সঙ্গে নিন।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাসিকের পরিচ্ছন্নতা কর্মীদের জন্য আর্থিক সহায়তা দিলেন প্রধানমন্ত্রী

রাসিকের পরিচ্ছন্নতা কর্মীদের জন্য আর্থিক সহায়তা দিলেন প্রধানমন্ত্রী