ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

পাবনায় ইছামতি নদী পাড়ের বৈধ বসতিদের ক্ষতিপূরণ দাবিতে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

  • আপলোড সময় : ১০-০৯-২০২৫ ০৬:৫১:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৯-২০২৫ ০৬:৫১:২৫ অপরাহ্ন
পাবনায় ইছামতি নদী পাড়ের বৈধ বসতিদের ক্ষতিপূরণ দাবিতে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান পাবনায় ইছামতি নদী পাড়ের বৈধ বসতিদের ক্ষতিপূরণ দাবিতে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান
পাবনায় ইছামতি নদী পাড়ের ৪টি রেকর্ডধারী বৈধ বসতিদের জমি অধিগ্রহণ করে ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করেছেন নদী পারের ক্ষতিগ্রস্থ বৈধ বসতি ও জমির মালিকেরা। ইছামিত নদী পারের পৌর এলাকার শতাধিক পরিবারের নারী-পুরুষ এই বিক্ষোভ মিছিলে অংশ গ্রহণ করেন।

বুধবার (১০ সেপ্টেম্বর ) বেলা ১১টায় পৌর এলাকার বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। 

ইছামতি নদী পাড়ের বৈধ বসতিদের স্বার্থ সংরক্ষণ কমিটির আয়োজনে এই বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদর্ক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ে সামনে অবস্থান কর্মসূচি পালন করেন বিক্ষোভকারীরা।

এসময় নদী পারের ক্ষতিগ্রস্থ বসতিদের পক্ষে একত্বতা প্রকাশ করে বক্তব্য রাখেন, পাবনা জেলা বিএনপির আহ্বায়ক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, সদস্য সচিব অ্যাড. মাকসুদুর রহমান মাসুদ খন্দকার, যুগ্ম আহবায়ক আনিসুল হক বাবু, নূর মোহাম্মদ মাসুম বগা, পি.পি. (নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল) মো. নাজমুল হোসেন শাহিন, বৈধ বসতিদের স্বার্থ সংরক্ষণ কমিটির সভাপতি মাসুদুর রহমান মিন্টু ও সাধারণ সম্পাদক মো. আল মাসুদ রিজভী প্রমুখ।

বক্তারা বলেন, শত বছর ধরে পাবনা ইছামতি নদীর দুই পাড়ে বৈধ জমি ক্রয় করে পৌর এলাকার কয়েক শতাধিক পরিবার বসবাস করে আসছেন। সরকারের নিয়ম মেনে খাজনা খারিজ দিয়ে আসছেন তারা। নদীপাড়ের শতাধিক পরিবারের এই সকল জমি চারটি রেকর্ড অন্তভুক্ত। কিন্তু ইছামতি নদী পুনর্জীবিত খনন কাজ শুরু করলেও বৈধ বসতিদের জমি অধিগ্রহণ না করেই উচ্ছেদ করছেন প্রশাসন। আইনগত সমাধানের জন্য ক্ষতিগ্রস্থরা আদালতের শরানাপন্ন হওয়ার পরেও বসত ভিটা হারোনো আতঙ্গে তাদের দিন কাটছে।

তাই নদী পাড়ের বৈধ বসতিদের অবৈধভাবে উচ্ছেদ কার্যক্রম বন্ধসহ বৈধ জমির মালিক ও দাবিদারদের জমি অধিগ্রহণ ও ক্ষতিপূরণের দাবি করেন তারা। একই বর্তমান সরকার প্রধান ও সংশ্লিষ্ঠ মন্ত্রণালয়সহ স্থানীয় প্রশাসনের কাছে বিষটি দ্রত সমাধানের আবেদন করেন। যদি এই দাবি বাস্তবায়ন না করা হয় তবে কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন তারা। বিক্ষোভ মিছিল ও সমাবেশ শেষে তারা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন। 

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী