ঢাকা , মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬ , ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভিডিও ভাইরাল হওয়ার পর কেয়া পায়েলের রহস্যময় পোস্ট চাঁপাইনবাবগঞ্জে তহসিলদারের ‘ঘুষ’ নেওয়ার ভিডিও ভাইরাল চীনে টর্নেডো ও রেকর্ড বন্যায় ৮ জনের মৃ’ত্যু আধুনিক স্বাস্থ্যসেবায় ঢামেকের অবদান জাতীয় গর্বের বিষয়: প্রধানমন্ত্রী ভারতের মহারাষ্ট্রে বর্ষার তাণ্ডবে মৃত ১৬ টানা বৃষ্টিতে ভূমিধস, ১০ রোহিঙ্গার মৃত্যু ইনসুলিনের কার্যক্ষমতা কমিয়ে রক্তে শর্করা বাড়িয়ে দিতে পারে রোজের ৫ অভ্যাস আত্রাইয়ে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ আত্রাইয়ে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ মান্দায় অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা বোয়ালিয়া ও কর্ণহারে ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক কারবারী গ্রেফতার ট্রাকের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল দুটি ইজিবাইক, নিহত ২ ট্রাকের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল দুটি ইজিবাইক, নিহত ২ জয়পুরহাটে ট্রাক-ইজিবাইকের সংঘর্ষে ২ জনের মৃত্যু কোন কোন কাজ খাওয়ার পর করলেই বিপদ! মুক্তির আগেই বিতর্কে ‘কুইন ২’ সভ্য ও উন্নত সমাজের পূর্বশর্ত নারী ও শিশুর নিরাপত্তা: রাজশাহী জেলা প্রশাসক লালপুরে এলজিইডির বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৫ নগরীতে পুলিশের অভিযান গ্রেফতার ১৫

লক্ষ্মীপুরে শিশু ধর্ষণের অভিযোগে পোস্ট মাস্টার গ্রেপ্তার

  • আপলোড সময় : ১০-০৯-২০২৫ ০৫:৩৮:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৯-২০২৫ ০৫:৩৮:০৩ অপরাহ্ন
লক্ষ্মীপুরে শিশু ধর্ষণের অভিযোগে পোস্ট মাস্টার গ্রেপ্তার লক্ষ্মীপুরে শিশু ধর্ষণের অভিযোগে পোস্ট মাস্টার গ্রেপ্তার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে এক পোস্ট মাস্টারকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত দিদার উদ্দিন (৩৫) নুরীয়া মাদ্রাসা ডাকঘরের পোস্ট মাস্টার এবং একই এলাকার নুরীয়া হাজিরহাট মোহাম্মদীয়া দাখিল মাদ্রাসার শিক্ষক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে রামগতি উপজেলার চরআলগী ইউনিয়নের নুরীয়া হাজিরহাট এলাকায় এই ঘটনা ঘটে।

দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে দিদার উদ্দিন শিশুটির বাড়িতে যান। এ সময় শিশুটিকে একা পেয়ে তিনি তাকে ধর্ষণ করেন। শিশুটির চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে দিদার দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান। ঘটনার পর থেকেই তিনি পলাতক ছিলেন।

পরে শিশুটির পরিবারের পক্ষ থেকে রামগতি থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়। রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন জানান, মামলার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ অভিযানে নামে এবং একমাত্র এজাহারনামীয় আসামি দিদার উদ্দিনকে গ্রেপ্তার করে।

বর্তমানে গ্রেপ্তারকৃত দিদার পুলিশ হেফাজতে আছেন এবং মামলার পরবর্তী আইনি প্রক্রিয়া চলছে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সভ্য ও উন্নত সমাজের পূর্বশর্ত নারী ও শিশুর নিরাপত্তা: রাজশাহী জেলা প্রশাসক

সভ্য ও উন্নত সমাজের পূর্বশর্ত নারী ও শিশুর নিরাপত্তা: রাজশাহী জেলা প্রশাসক