ঢাকা , শনিবার, ০৪ জুলাই ২০২৬ , ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ৩জনের কারাদন্ড বর্ষার শুরুতেই ভক্ত ও দর্শনার্থীদের ভীড়ে উৎসবমুখর চলনবিলর তিশিখালীর মাজার পুলিশ কমিশনার ফয়েজুল কবিরের নেতৃত্বে বদলে যাচ্ছে আরএমপির কার্যক্রম রাণীশংকৈলের রাজমনির মৃত্যু ঘিরে রহস্য, পাবনায় ছাত্রী নিবাস থেকে মরদেহ উদ্ধার ট্রাফিক আইন প্রতিপালনে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গণবিজ্ঞপ্তি জাসাস নেতৃবৃন্দের সঙ্গে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসকের মতবিনিময় রাজপাড়া থানায় গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার মাদক কারবারি শাহ পরান ও আলামিন সারাক্ষণ মদের নেশায় ডুবে থাকেন মৌনী স্বামীকে ছেড়ে অন্যের সঙ্গে থাকার ‘শাস্তি’! তরুণীকে বিবস্ত্র করে মার খামেনেইয়ের কফিনের পাশেই রয়েছে ছোট্ট সেই কফিন নিহত হয় ১৪ মাসের নাতনিও ‘ইরানকে গুঁড়িয়ে দিয়েছি’! খামেনেইয়ের শেষকৃত্য শুরুর দিনে আবার দাবি ট্রাম্পের লালপুরে ঘোড়ার গাড়িতে রাজকীয় বিদায় সহকারী শিক্ষক সিরাজ উদ্দিনের নিয়ামতপুরে চোলাই মদ তৈরির উপকরণসহ গ্রেপ্তার ১ সিংড়ায় পুকুরের পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু মহানগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১৫ কর্ণহার থানায় গাঁজা ও নারীসহ দুই মাদক কারবারী গ্রেফতার জুলাই আন্দোলনকে কটাক্ষ: শাওন ও মাহির বিরুদ্ধে থানায় অভিযোগ দেশের সব হাসপাতালে ৬ নির্দেশনা আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার জুলাই শহীদদের আত্মত্যাগ স্মরণীয় করে রাখতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী

গুরুদাসপুরে শিক্ষার্থীদের বিতর্ক উৎসব উদ্বোধন

  • আপলোড সময় : ১০-০৯-২০২৫ ০৫:২০:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৯-২০২৫ ০৫:২০:৫৫ অপরাহ্ন
গুরুদাসপুরে শিক্ষার্থীদের বিতর্ক উৎসব উদ্বোধন গুরুদাসপুরে শিক্ষার্থীদের বিতর্ক উৎসব উদ্বোধন
বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে নাটোরের গুরুদাসপুর ও সিংড়া উপজেলার অন্তর্ভুক্ত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে দুই দিনব্যাপী আন্তঃউপজেলা শিক্ষা প্রতিষ্ঠান বিতর্ক উৎসব অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার বেলা ১১টায় গুরুদাসপুরের নাজিরপুর ডিগ্রি কলেজ হলরুমে ওই বিতর্ক উৎসবের উদ্বোধন ঘোষণা করেন কলেজটির গভর্নিং বডির সভাপতি ওয়াহিদ মুরাদ লাবু। 

এ উপলক্ষে স্বাগত বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ আমিনুল ইসলাম রতন। অন্যদের মধ্যে আয়োজিত নাজিরপুর কলেজের স্টাফ কাউন্সিলের সেক্রেটারী সহকারী অধ্যাপক হারুনুর রশীদ  ও চলনবিল  প্রেসক্লাবের সভাপতি আলী আক্কাছ বক্তব্য দেন।

“শিক্ষাক্ষেত্রে মোবাইল ফোনই শিক্ষার্থীদের অন্তরায়” বিষয়টির পক্ষে-বিপক্ষে ৮টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩২ জন শিক্ষার্থী বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এরমধ্যে গুরুদাসপুরের নাজিরপুর উচ্চ বিদ্যালয়, ধারাবারিষা উচ্চবিদ্যালয়, হাঁসমারী মফিজ উদ্দিন মডেল হাইস্কুল, বৃপাথুরিয়া হাইস্কুল, সিংড়ার মহিষমারী উচ্চ বিদ্যালয়, চামারী  বিএম উচ্চ বিদ্যালয়, বিলদহর হাইস্কুল ও কলম হাইস্কুল রয়েছে। 

বিতর্ক উৎসবের প্রথমদিন মডারেটরের দায়িত্বে ছিলেন বড়াইগ্রাম সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মো. আফসার আলী। প্রভাষক আলমগীর হোসেন ও মাসুদ রেজার সঞ্চালনায় বিভিন্ন এলাকার কবি, সাহিত্যিক ও শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ বিচারকের দায়িত্ব পালন করেন।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পুলিশ কমিশনার ফয়েজুল কবিরের নেতৃত্বে বদলে যাচ্ছে আরএমপির কার্যক্রম

পুলিশ কমিশনার ফয়েজুল কবিরের নেতৃত্বে বদলে যাচ্ছে আরএমপির কার্যক্রম