ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন নিয়ামতপুরে জুলাই শহীদ দিবস’ উদযাপন উপলক্ষে আলোচনা সভা রাজশাহীতে ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব শুরু রাজপাড়ায় গাঁজা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড ​ভূমিমন্ত্রী আগামীকাল দুই দিনের সফরে রাজশাহী আসবেন পীরগঞ্জে জুলাই শহিদ দিবসে আলোচনা সভা স্বামী-সন্তানকে হত্যার ভয় দেখিয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে রাজশাহীতে ছাত্রদলের স্মরণসভা বিধবা নারীকে পিটিয়ে হাত-বুকের হাড় ভেঙে দিলেন আ.লীগ নেতা নদীতে গোসলে নেমে পানিতে ডুবে ৪ শিক্ষার্থীর মৃত্যু বিচ্ছেদের পরে অর্জুনের সঙ্গে নাম জড়াল মৌনীর, ক্ষোভপ্রকাশ ক্রিস্টলের জুলাই শহিদ দিবসে শহিদ স্মৃতিস্তম্ভে রাসিক প্রশাসকের শ্রদ্ধা নিবেদন ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু নীতিমালা লঙ্ঘন করে সেচ মটর স্থাপন জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি ‘অটোপাসের’ অপসংস্কৃতি থেকে দেশকে বের করে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আত্রাই নদীতে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার, দুই দিন পর মিলল সন্ধান বর্ষার আগমনের সঙ্গে সঙ্গে নওগাঁ মান্দা উপজেলায় বেড়েছে ডিঙ্গি নৌকার চাহিদা হরমুজকে ইরানের ‘দখলমুক্ত’ করতে আমেরিকার জোড়া হানা মহান মুক্তিযুদ্ধের পরে জুলাই আন্দোলন হচ্ছে বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন: বিভাগীয় কমিশনার

বদলগাছীতে বিনিময় সম্পত্তি দখলের হুমকির অভিযোগ

  • আপলোড সময় : ১০-০৯-২০২৫ ০৫:১৫:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৯-২০২৫ ০৫:১৫:১৬ অপরাহ্ন
বদলগাছীতে বিনিময় সম্পত্তি দখলের হুমকির অভিযোগ বদলগাছীতে বিনিময় সম্পত্তি দখলের হুমকির অভিযোগ
নওগাঁর বদলগাছী উপজেলার ভান্ডারপুর গ্রামে জমি দখল নিয়ে বিরোধ নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে। আওয়ামী লীগের সাবেক এমপি সুরেন্দ্রনাথের ভাগ্নে পার্থ চৌধুরীর বিরুদ্ধে বিনিময় কবলাকৃত জমি দখলে নেওয়ার হুমকি দেওয়ার অভিযোগ তুলেছেন ভুক্তভোগীরা।

স্থানীয়দের অভিযোগ, গ্রামের তিন একর বিনিময় কবলাকৃত জমি নিয়ে বহু বছর ধরে বিরোধ চলছে। পার্থ চৌধুরীর চাচা অখিল চন্দ্র দেশত্যাগের সময় এই জমি কবলা করে দেন বজলুর রহমানের কাছে। এরপর থেকে জমিটি বজলুর রহমান ও তাঁর উত্তরাধিকারীদের দখলে ছিল। মেয়ের বিয়ের খরচ জোগাতে বজলুর রহমানের কিছু জমি বিক্রি করেন পার্থ চৌধুরীর বাবা কৃষ্ণ চৌধুরীর কাছে। সেখান থেকেই বিরোধের সূত্রপাত।

ভুক্তভোগীদের অভিযোগ, বৈধভাবে ক্রয় করা জমির বাইরে পার্থ চৌধুরীর পরিবার অতিরিক্ত জমিও দখলে নেয়। এ নিয়ে আদালতে মামলা হয় এবং একাধিকবার রায় যায় ভুক্তভোগীদের পক্ষে। কিন্তু সেই রায় মানতে রাজি নন পার্থ চৌধুরী।

ফজলে রাব্বি নামের এক ভুক্তভোগী জানান, তাঁর পরিবারের দখলে আছে ২৮ শতক জমি। ওই জমিও জোরপূর্বক দখল করে নেওয়ার হুমকি দিচ্ছেন পার্থ চৌধুরী।

এলাকাবাসীর দাবি, যাদের নামে কবলা রয়েছে তারাই বৈধ মালিক। বহু বছর ধরে তারা বসতবাড়ি তৈরি করে জমিতে বসবাস করছেন।

অভিযুক্ত পার্থ চৌধুরী বলেন, “জমি দখলের অভিযোগ সত্য নয়। আমার বাবাই তাদের এখানে থাকতে দিয়েছিলেন। তাই এটা অবৈধ দখল নয়। তাদের কাছে বৈধ কোনো হাইকোর্টের কাগজও নেই।”

বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ছনি জানান, জমি নিয়ে বিরোধের বিষয়টি তাঁর দপ্তরের নজরে আছে। নির্ধারিত তারিখে শুনানি হবে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি

জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি