ঢাকা , বুধবার, ০৮ জুলাই ২০২৬ , ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীতে ইয়াবা সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড, শিশুকে পরিবারের জিম্মায় খেলা চালিয়ে যাও অবসর নেওয়া নেমারকে বিশেষ অনুরোধ বাবার শপিংয়ের লোভ দেখিয়ে কিশোরীকে নিয়ে আবাসিক হোটেলে যুবক, অতঃপর.. পচা গরুর মাংস বিক্রির দায়ে কসাইকে জরিমানা ঈশ্বরদীতে ট্রেনের ছাদে মিলল কিশোরের মরদেহ ঠাকুরগাঁওয়ে ম্যানেজারের চেয়ারে বসে নিজেকে ‘সিইও’ দাবি, ব্যাংকে চাঞ্চল্য অসুস্থতার সুযোগে টিপসই নিয়ে জমি আত্মসাতের অভিযোগ, শেষ সম্বল ফেরত চান বৃদ্ধা মা ভিডিও ভাইরাল হওয়ার পর কেয়া পায়েলের রহস্যময় পোস্ট চাঁপাইনবাবগঞ্জে তহসিলদারের ‘ঘুষ’ নেওয়ার ভিডিও ভাইরাল চীনে টর্নেডো ও রেকর্ড বন্যায় ৮ জনের মৃ’ত্যু আধুনিক স্বাস্থ্যসেবায় ঢামেকের অবদান জাতীয় গর্বের বিষয়: প্রধানমন্ত্রী ভারতের মহারাষ্ট্রে বর্ষার তাণ্ডবে মৃত ১৬ টানা বৃষ্টিতে ভূমিধস, ১০ রোহিঙ্গার মৃত্যু ইনসুলিনের কার্যক্ষমতা কমিয়ে রক্তে শর্করা বাড়িয়ে দিতে পারে রোজের ৫ অভ্যাস আত্রাইয়ে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ আত্রাইয়ে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ মান্দায় অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা বোয়ালিয়া ও কর্ণহারে ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক কারবারী গ্রেফতার ট্রাকের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল দুটি ইজিবাইক, নিহত ২ ট্রাকের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল দুটি ইজিবাইক, নিহত ২

শারদীয় দুর্গাপূজায় প্রতিটি মন্ডপে সিসি ক্যামেরা হবে ব্যবস্থা রাখতে, আরএমপি’র

  • আপলোড সময় : ০৯-০৯-২০২৫ ০৮:৪৬:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৯-২০২৫ ০৮:৪৬:৩২ অপরাহ্ন
শারদীয় দুর্গাপূজায় প্রতিটি মন্ডপে সিসি ক্যামেরা হবে ব্যবস্থা রাখতে, আরএমপি’র শারদীয় দুর্গাপূজায় প্রতিটি মন্ডপে সিসি ক্যামেরা হবে ব্যবস্থা রাখতে, আরএমপি’র
রাজশাহীতে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে আরএমপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরের সভাকক্ষে আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৫ উদযাপনকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন আরএমপি’র পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান।

সভায় রাজশাহী মহানগীর বিভিন্ন পূজা উদযাপন কমিটির সভাপতি, পূজাম-পের নেতৃবৃন্দ এবং অন্যান্য সদস্যরা অংশ নেন। তাঁরা পূজা উদযাপনের বিভিন্ন সমস্যা ও অভিজ্ঞতার পাশাপাশি আইন-শৃঙ্খলা সংক্রান্ত নানা প্রস্তাবনা উপস্থাপন করেন।

সভায় পুলিশ কমিশনার পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দকে অগ্রিম শুভেচ্ছা জানিয়ে বলেন, রাজশাহী মহানগর পরিচ্ছন্ন ও শান্তি শহর হিসেবে দেশব্যাপী পরিচিত।

সাম্প্রদায়িক সম্প্রীতি ও আইন-শৃঙ্খলা বজায় রেখে পূজা উদযাপন নিশ্চিত করতে আরএমপি’র পক্ষ থেকে তিন স্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি বলেন, প্রতিমা প্রস্তুত থেকে শুরু করে পূজা চলাকালীন এবং প্রতিমা বিসর্জন দেওয়া পর্যন্ত নিরাপত্তা নিশ্চিত করতে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। এবছর রাজশাহী মেট্রোপলিটন এলাকায় মোট ১০৩ টি ম-পে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। নিরাপত্তা ঝুঁকি বিশ্লেষণ করে এসব পূজা ম-পকে সাধারণ, গুরুত্বপূর্ণ এবং অতি গুরুত্বপূর্ণ এই তিন ক্যাটাগরিতে বিভক্ত করে নিরাপত্তা ব্যবস্থা সাজানো হয়েছে।

তিনি আরও বলেন, প্রতিটি পূজাম-পে নিজস্ব নিরাপত্তা টিম গঠন করে স্বেচ্ছাসেবক নিয়োগ করতে হবে এবং তাদের তালিকা সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে দিতে হবে। প্রতি পূজা মন্ডপে সিসি ক্যামেরা, জেনারেটর বা আইপিএসসহ প্রয়োজনীয় সরঞ্জামের ব্যবস্থা রাখতে হবে। হাউজি, জুয়া, ডিজে পার্টি, লাউড স্পিকারে গান বাজানো, পটকা, আতশবাজি, মাদক ও উগ্রতা পরিহার করতে হবে। বেপরোয়া বাইকার, শব্দদূষণ, কিশোর গ্যাং ও ইভটিজিং প্রতিরোধে পুলিশি তৎপরতার পাশাপাশি নাগরিকদেরও সচেতন থাকতে হবে।

নাগরিকরা সচেতন থাকলে এবারের দুর্গাপূজা হবে শান্তিপূর্ণ ও আনন্দমুখর।

গুজব বা কোনো ইস্যুকে কেন্দ্র করে কেউ মব সৃষ্টি করে আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানান তিনি।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ খোরশেদ আলমসহ আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, রাজশাহী র‌্যাব-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাসুদ পারভেজ, ডিজিএফআই, এনএসআই, বিজিবি, আনসার, ফায়ার সার্ভিস, নৌ পুলিশ, রাজশাহী সিটি কর্পোরেশন এবং নেসকো লিমিটেড ও ইসলামি ফাউন্ডেশন এর প্রতিনিধিবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি পূজা উদযাপন কমিটির সভাপতি ও সদস্যবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে ইয়াবা সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড, শিশুকে পরিবারের জিম্মায়

নগরীতে ইয়াবা সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড, শিশুকে পরিবারের জিম্মায়